Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 ৪৯৮ ৃ তাফসীরে ইব্‌ন কাছীর মুর্খ । তবে সে হযরত ঈসার ধর্মমত পরিবর্তন ও পরিবর্ধন করিয়াছে । কোন কোন বিষয় হ্াস-বৃদ্ধি করিয়াছে । সে তাহাদের জন্য নানা প্রকার আইন প্রণয়ন করিল এবং সে মহান আমানতকে ঘৃণিত খেয়ানতে পরিণত করিল । তাহার যুগেই সে শুকরের মাংস হালাল করিল এবং তাহার নির্দেশে খ্রিস্টানরা পূর্বদিকে ফিরিয়া নামায পড়িতে শুরু করিল । তাহারা গির্জায় ও ইবাদতখানায় মূর্তি তৈয়ার করিল। সে তাহাদের জন্য দশ দিনের রোযা বৃদ্ধি করিল। কেননা সে তাহাদের ধারণা মতে অতীতে যে পাপ করিয়াছিল, সেই পাপের কাফফারা স্বরূপ দশ দিন রোযা বাড়াইয়া দিয়াছিল। এইরূপে হযরত ঈসার দীনের আর কিছুই অবশিষ্ট রহিল না। বরং ইহা কনস্টাইনটাইনের ধর্মে পরিণত হইল । তবে সে তাহাদের জন্য প্রায় ১২ হাজার গির্জা, ইবাদত খানা ও খানকাহ তৈয়ার করিয়াছিল এবং তাহার নামানুসারে একটি শহরও নির্মাণ করিয়াছিল। খ্রিস্টানদের মধ্যে যালিকিয়া সম্প্রদায়ের লোকগণ তাহার সমস্ত বিধান মানিয়া লইল। তবে তাহারা সকলেই ইয়াহুদীদিগকে করতলগত করিতে উৎসাহী ছিল। আল্লাহ তাহাকে ইয়াহুদীদের বিরুদ্ধে মদদ দিয়াছেন। যদিও তাহারা সকলেই কাফের ছিল, কিন্তু ইয়াহুদীদের তুলনায় তাহারা সত্যের নিকটবর্তী ছিল। অতঃপর আল্লাহ তা'আলা হযরত মুহাম্মদ (সা)-কে নবী করিয়া প্রেরণ করিলেন । তখন যাহারা তাহার প্রতি ঈমান আনিলেন তাহারা প্রকৃত প্রস্তাবে আল্লাহ, ফেরেশতা, কিতাব ও অন্যান্য নবী-রাসূলগণের প্রতিও ঈমান আনিল এবং পৃথিবীর বুকে তাহারাই সকল নবীর সফল অনুসারী । কেননা, তাহারাই বিশ্বমানবের নেতা, সর্বশেষ রাসূল, নবীয়ে আরাবী ও উন্মীকে আল্লাহর রাসূল হিসাবে স্বীকৃতি দিয়াছেন। তিনি যে সমস্ত বিষয় শিক্ষা দিয়াছেন তাহা সত্য বলিয়া গ্রহণ করিয়াছেন। কাজেই তাহারাই সকল নবীর সফল উম্মত হওয়ার দাবিদার । পক্ষান্তরে যাহারা দাবি করে যে, তাহারা হযরত ঈসা (আ)-এর মত ও পথের অনুসারী, তাহারা তাহার ধর্মমতকে এরূপ পরিবর্তন ও পরিবর্ধন করিয়াছে যে, উহার আর কিছুই অবশিষ্ট নাই। তাহাদের পক্ষে হযরত ঈসার উম্মত বলিয়া দাবি করার কোন অধিকার নাই । তদুপরি শেষ নবী মুহাম্মদ (সা)-কে সত্য দীনসহ প্রেরণ করিয়া আল্লাহ তা'আলা পূর্ববর্তী সমস্ত ধর্মমতকে রহিত করিয়াছেন। এই ধর্মমত কিয়ামত পর্যন্ত স্থায়ী এবং সকল ধর্মমতের উপর বিজয়ী হইবে ও প্রাধান্য বিস্তার করিয়া থাকিবে । এক বিন্দু পরিমাণও ইহাতে পরিবর্তন-পরিবর্ধন হইবে না । এই জন্যই আল্লাহ তা'আলা তাহার সাহাবীগণের হাতে প্রাচ্য-প্রতীচ্যের সমস্ত দেশের উপর বিজয় দান করিয়াছেন ও সমস্ত রাজ্যকে তাহাদের অধীনস্থ করিয়া দিয়াছেন । তাহারা চুরমার করিয়া দিয়াছেন পারস্য সম্রাট কিসরা ও রোম সম্রাট কাইজারের বিরাট সাম্রাজ্যদ্ধয়, হরণ করিয়াছেন তাহাদের ধনভাপ্তার এবং বিলাইয়া দিয়াছেন তাহা আল্লাহর কাজে যেভাবে তাহাদের নবী তাহাদিগকে আল্লাহর তরফ হইতে নির্দেশ দিয়াছেন । পপ ০ ৮.৩ ০%/ ০৩ 9 পল ক & 2০০৩০ ৪5৭ প০,% ৬ পলাশ 9 942 ঠপগপুর্প ০5০ ১০০ ৭ ০৪ ,% £ 5০০ ৪5৭9 পপ 2 পপ ০ ০ * ০ তি ভা ৬০2 জিও ৩ চে ০, ৬ ৮৬৪ ৬-৪ কি পা $ এরি 6 ৮ 255 5 ০৬৯৯০ 8০০০১৩০০৯২2 0১০ 0৫৯৬৯ ১০৪

— পৃষ্ঠা ৪৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।