001119115 সূরা আলে ইমরান ৪৯৫ যে, এখানকার একটি লোক জনসাধারণকে বিভ্রান্ত করিতেছে । সে জনসাধারণকে রাজ আনুগত্য স্বীকারে বাধা দিতেছে এবং প্রজা সাধারণের মধ্যে ফাসাদ সৃষ্টি করিতেছে। সে পিতা-পুত্রের মধ্যে বিরোধ সৃষ্টি করিতেছে। এই প্রকারের মিথ্যা ও কাল্পনিক অভিযোগ পেশ করিয়া তাহারা সম্রটকে ক্ষেপাইয়া দিল। তাহারা আরও বলিল, লোকটি আসলে জারজ সন্তান। সন্তানটি মূলত নাস্তিক ও কাফের। সম্রাট উত্তেজিত হইয়া হযরত ঈসাকে গ্রেফতার করিয়া শুলিতে চড়াইয়া হত্যা করিবার জন্য লোক পাঠাইলেন। অতঃপর সম্রাটের প্রেরিত লোকগণ একটি ঘর ঘেরাও দিয়া তাহাকে আটক করিল এবং তাহারা ভাবিল যে, তাহাদের কাজ সফল হইয়াছে। মূলত আল্লাহ তা'আলা তাহাকে তাহাদের মধ্য হইতে সেই ঘরের খিড়কি পথে বাহির করিয়া নিয়া গেলেন এবং তাহাকে মুক্তি দিয়া আকাশে উঠাইয়া নিলেন। তদুপরি তাহার সেই ঘরে তখন যাহারা ছিল তন্মধ্যে একজনকে হযরত ঈসার আকৃতি দিলেন। রাত্রির অন্ধকারে সম্রাটের লোকজন সেই ব্যক্তিকেই হযরত ঈসা মনে করিয়া গ্রেফতার করিল এভং তাহাকে চরমভাবে লাঞ্কিত করিয়া শুলিতে চড়াইয়া হত্যা করিল। তাহারা তাহার মাথায় কাটা গাড়িয়া দিল। এইভাবে আল্লাহ তা'আলা কৌশল করিয়া তাহার নবীকে নাজাত দিলেন এবং ষড়যন্ত্রকারীদের মধ্য হইতে উঠাইয়া নিলেন। পক্ষান্তরে তাহাদের মধ্যে এই ভ্রান্ত ধারণাই ছড়াইয়া দিলেন যে, তাহারা তাহাদের কাজে অর্থাৎ হযরত ঈসা (আ)-কে হত্যার ষড়যন্ত্রে সফল হইয়াছে। আল্লাহ তা“আলা তাহাদের অন্তরকে প্রস্তরের ন্যায় কঠোর করিয়া দিলেন এবং সত্যের বিরোধিতার মনোভাব তাহাদের অন্তরে স্থায়ী করিয়া দিলেন। এমন কি কিয়ামত পর্যন্ত তাহাদিগকে লাঞ্ছুনা-গঞ্জনার পাত্রে পরিণত করিয়া দিলেন। এই কারণেই আল্লাহ বলেন, তাহারা আল্লাহ্র নবীর সাথে ষড়যন্ত্র করিয়াছিল । অথচ আল্লাহ তা'আলা সর্বশ্রেষ্ঠ ষড়যন্ত্র ব্যর্থকারী ও শ্রেষ্ঠতম কুশলী ৷ 053৮ 48৮55 6) ৬৬৪4) 4০৯৯ ঞ 0৬3 (০০) ০0122 0)586 ও 3 এড (৩5 05৩ 08 ০৩১৬৩ 2 কি তল ও শিশ্ি৮ (9 ১8/৯১15৩১। 31৩৬৬ 1৩৩ ৪৬০৩ 2 ৪৩১৩ (০৯) তা এগ 295 ৮807782 ৩১৯১৯1১০1০৮ ৬5 6৩৯) ০ ০৪৮১১) ০০৫5 ৩৯। 9 এড ৫256 ৬)১ (০০) ৫৫. যখন আল্লাহ তা*আলা বলিলেন, হে ঈসা! আমি তোমার আয়ুষ্কাল পূর্ণ করিয়া তোমাকে আমার নিকট উঠাইয়া নিয়া আসিব এবং কাফেরগণ হইতে তোমাকে পবিত্র করিব, আর যাহারা তোমার অনুসরণ করে, তাহাদিগকে আমি কিয়ামত পর্যস্ত কাফেরদের উপর মর্যাদা দান করিব । অতঃপর তোমাদের সকলেরই প্রত্যাবর্তন কেন্দ্র আমার নিকট ।
— পৃষ্ঠা ৪৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।