001119115 , ৪৯৪ তাফসীরে ইব্ন কাছীর মুজাহিদের ব্যাখ্যাই অধিকতর যুক্তিসঙ্গত। বাহ্যত বুঝা যায় যে, তিনি এই ইচ্ছাই ব্যক্ত ' করিয়াছিলেন যে, আল্লাহর দীনের দাওয়াতে আমাকে কে সাহায্য করিবে ? যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ (সা)-ও হিজরতের পূর্বে হজ্বের মৌসুমে বলিতেন, এমন পুরুষ কে আছে, যে আমাকে আশ্রয় দিবে আর আমি আমার প্রতিপালকের বাণী মানুষের নিকট পৌছাইয়া দিব ? কেননা কুরাইশগণ তাহাকে তাহার প্রতিপালকের বাণী প্রচার করিতে বাধা সৃষ্টি করিয়াছিল। অতঃপর তিনি মদীনার আনসারগণকে পাইলেন । তাহারা তাহাকে আশ্রয় দিলেন এবং সর্বতোভাবে তাহারা তাহাকে সাহায্য-সহযোগিতা দান করিলেন। অবশেষে তিনি তাহাদের নিকট হিজরত করিয়া চলিয়া গেলেন। অতঃপর তাহারা তাহার সুখ-দুঃখের ভাগী হইয়াছেন এবং তাহাকে ছোট-বড় সর্বপ্রকারের আক্রমণ হইতে রক্ষা করিয়াছেন। আল্লাহ তাহাদের প্রতি সন্তুষ্ট থাকুন এবং তাহাদিগকেও সন্তুষ্ট রাখুন। অনুরূপ হযরত ঈসা ইব্ন মরিয়ম (আ)-এর জন্য বনী ইসরাঈলের একটি দল সহানুভূতি প্রদর্শন করিল। তাহারা তাহার উপর ঈমান আনিল, তাহাকে সাহায্য করিয়া শক্তিশালী করিল এবং তাহারা সেই নূর বা জ্যোতির অনুসরণ করিল যাহা হযরত ঈসার (আ) নিকট অবতীর্ণ হইয়াছিল। এই জন্যই আল্লাহ তা'আলা তাহাদের সম্পর্কে বলিলেন £ 11247 3৮৮০ এও নও 415 (এ ৭1102 ০৮5 ১2১0 005 ০:৬৯এ| ৮১ 0805 ০১০০৭। (ডি সন 0 'হাওয়ারীগণ বলিল, আমরা আল্লাহর পথে আপনাকে সাহায্য করিব । আমরা আল্লাহর প্রতি ঈমান আনিয়াছি এবং আপনি সাক্ষী থাকুন যে, আমরা মুসলমান । হে আমাদের প্রতিপালক! তুমি যাহা অবতীর্ণ করিয়াছ আমরা তত্প্রতি ঈমান আনিয়াছি এবং আমরা রাসূলের অনুসরণ করিয়াছি। অতএব আমাদিগকে সত্যের সাক্ষ্যদাতাদের মধ্যে লিখিয়া নাও। ১১১১1১৯৭1 সম্বন্ধে কেহ কেহ বলেন ঃ ইহারা ছিল ধোপা। আবার কেহ বলেন ঃ ইহাদের পোশাক-পরিচ্ছদ সাদা ধবধবে ছিল বলিয়া ইহাদিগকে এই নামে অভিহিত করা হয়। আবার কেহ বলেন ঃ ইহারা ছিল শিকারী । তবে যথার্থ কথা এই যে (১।৯ অর্থ সাহায্যকারী । সহীহ্ বুখারী ও মুসলিমে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সা) পরিখার যুদ্ধের সময় যখন লোকের নিকট সাহায্য-সহযোগিতা কামনা করিলেন, তখন হযরত যুবাইর (রা) সাহায্য দানের জন্য অগ্রসর হইলেন। হুযুর (সা) পুনঃ সাহায্য কামনা করিলেন। এইবারও হযরত যুবাইর (রা) সহযোগিতার জন্য অগ্রসর হইলেন। তখন নবী করীম (সা) বলিলেন, প্রত্যেক নবীরই হাওয়ারী ছিল । আমার হাওয়ারী যুবাইর । ইব্ন আবূ হাতিম বলেন $ আবু সাঈদ আল আশাজ্জ, ওয়াকী, ইসরাঈল, সাম্মাক ও ইকরামা হযরত ইব্ন আব্বাস রো) হইতে :-২৮১| ৮ 1১:4৪ এর ব্যাখ্যা সম্বন্ধে বলেন, উম্মতে মুহাম্মদীর সঙ্গে আমাদিগকে গণ্য করুন । ইহাই সর্বোত্তম ব্যাখ্যা । তারপর আল্লাহ তা'আলা বনু ইসরাঈল নেতাদের অসৎ সংকল্পের বিষয় খবর দিয়া বলেন যে, তাহারা ঈসা (আ)-কে হত্যা করিতে সংকল্প করিল এবং তাহাকে শুলিতে চড়াইতে চাহিল। তাই তাহারা ষড়যন্ত্র করিয়া তাহার বিরুদ্ধে সমসাময়িক সম্রাটের নিকট অভিযোগ পেশ করিল
— পৃষ্ঠা ৪৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।