001119115 ৪৮৮ তাফসীরে ইবৃন কাছীর প্রত্যক্ষভাবে দেখিয়াছ। হযরত মরিয়মের প্রতিপালনের ব্যাপারে তাহাদের এই আকুল আগ্রহের কারণ ছিল পুরস্কার প্রাপ্তির আশা। ইবৃন জারীর বলেন ঃ হইতে এবং আবূ বকর ইকরামা হইতে বর্ণনা করিয়াছেন যে, তারপর ইমরানের স্ত্রী নবজাত শিশু সন্তানকে ন্যাকড়ায় মুড়িয়া হযরত মূসা (আ)-এর ভাই হযরত হারুনের (আ) উত্তরপুরুষ বনু কাহিনের নিকট লইয়া গেলেন। তখন তাহারা বায়তুল মুকাদ্দাসের পার্থে হাজবা সংলগ্ন স্থানে বাস করিত । তিনি বলিয়াছেন, এই গ্রহণ কর তোমাদের মানত সন্তান। আমি ইহাকে স্বাধীন করিয়া দিব বলিয়া মানত করিয়াছিলাম।'অথচ.ইহা-যে স্ত্রী জাতীয় । কোন খতুত্রাবে আক্রান্ত মহিলাই গির্জার সেবা করিতে পারে না। কিন্তু আমিও তাহাকে ঘরে ফিরাইয়া নিব না। তখন তাহারা বলাবলি করিল যে, এইটি আমাদের ইমামের কন্যা । তাই আমাদের কুরবানীর জন্য অধিক উপযোগী । ইমরান তাহাদের নামাযে ইমামতি করিতেন । তখন হযরত যাকারিয়া বলিলেন, ইহাকে আমার হাওয়ালায় ছাড়িয়া দাও। যেহেতু তাহার খালা আমার স্ত্রী। তাহারা বলিল, ইহাতে আমরা সন্তুষ্ট থাকিতে পারি না। কেননা, এইটি আমাদের ইমামের কন্যা । অতঃপর যে কলম দ্বারা তিনি তাওরাত লিখিতেন তাহা দ্বারা তাহারা লটারীর ব্যবস্থা করিল । অবশেষে হযরত যাকারিয়া (আ) লটারীতে জিতিলেন এবং হযরত মরিয়মের প্রতিপালনের দায়িত্ গ্রহণ করিলেন। ইকরামা, সুদী, কাতাদাহ, রবী“ ইবন আনাসসহ একদল পূর্বসুরী বর্ণনা করেন ঃ অতঃপর তাহারা সকলেই জর্দান নদীর তীরে আসিয়া এইরূপ লটারীর ব্যবস্থা করিল যে, তাহারা সকলে তাহাদের হস্তস্থিত কলমগুলি পানির স্োতে নিক্ষেপ করিবে । যাহার কলম এই স্বোতে স্থির থাকিবে সে তাহার প্রতিপালনের দায়িত্ গ্রহণ করিবে । অতএব তাহারা সকলেই স্ব-স্ব কলম নিক্ষেপ করিলেন। পানির স্রোতে সকলের কলম ভাসিয়া গেল। কিন্তু হযরত যাকারিয়ার (আ) কলমটি স্থির রহিল । আরও বলা হয় যে, তাহার কলমটি পানির স্রোত উপেক্ষা করিয়া স্রোতের বিপরীত দিকে চলিল। তদুপরি তিনি ছিলেন তাহাদের সকলের বয়োজ্যেষ্ঠ, তাহাদের নেতা, ইমাম এবং নবী (আট। 25০) 2221 ও 32285 958 4৮ 67৮১8 9 (৫০) ও ৫5৫ 059 82৯330৩।3 ৬৪৫ 2১2৫ এ ০৫৫৯৮) 025 ৮5৬৪০ 3৩৩1 26৫$ (5০) 9০8৩ ৩৮৪ ৫2850 54215) ১৬৩
— পৃষ্ঠা ৪৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।