Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 ৪৮৬ ্‌ তাফসীরে ইব্‌ন কাছীর ০1০ ৮5০1১ ১১১৮০ এ ১৩ 51০ ০০১৯। ০৯৪১৪ ৪৮১ 381০৫০ ৮৮০০ ১৯ ৬৪ 122 ০15 ৮৮৭ ৪০০ ০৫০৪ ৭13 ১০ নও ই 05৩ “উটের পীঠে আরোহণকারিণী মহিলাদের মধ্যে কুরাইশ মহিলাগণই শ্রেষ্ঠ । শিশুদের প্রতি তাহারা অত্যন্ত সদাশয়, স্বামীর সম্পদের প্রতি অধিকতর যত্ববান। আর ইমরানের কন্যা মরিয়ম কিন্তু কোন দিনই উষ্ট্রের পৃষ্ঠে আরোহণ করেন নাই।" মুসলিম ব্যতীত অন্য কোন গ্রন্থে এই হাদীস পাওয়া যায় না। তবে মুহাম্মদ ইবৃন রাফে" আবদ ইবৃন হামীদ হইতে এবং এই দুইজনই আবদুর রাষ্যাক হইতে উহা বর্ণনা করিয়াছেন। তবে হিশাম ইব্‌ন উরওয়া তাহার পিতা হইতে এবং আবদুল্লাহ ইবৃন জা“ফর হযরত আলী ইব্‌ন আবূ তালিব হইতে বর্ণনা করিয়াছেন যে, আমি রাসূলুল্লাহ (সা)-কে বলিতে শুনিয়াছি, সর্বশ্রেষ্ঠ মহিলা হইল মরিয়ম বিনতে ইমরান এবং খাদিজা বিনতে খুওয়ায়লাদ। এই হাদীসটি বুখারী ও মুসলিম উভয়ই হিশাম হইতে অনুরূপ বর্ণনা করিয়াছেন। ৃ ইমাম তিরমিযী বলেন- আবূ বকর ইব্‌ন জানজুবিয়া, আবদুর রাষ্যাক, মুআম্মার ও কাতাদাহ আনাস (রা) হইতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন- বিশ্বে চারজন মহিলা শ্রেষ্ঠ ৷ মরিয়ম বিনতে ইমরান, খাদিজা বিনতে খুয়ায়লাদ, ফাতিমা বিনতে মুহাম্মাদ এবং ফিরআউনের স্ত্রী আসিয়া । তিরমিধী একাই এই হাদীস বর্ণনা করিয়াছেন এবং ইহাকে বিশুদ্ধ বলিয়া দাবি করিয়াছেন। আবদুল্লাহ ইব্ন আবূ জা“ফর রাষী তাহার পিতা হইতে বর্ণনা করিয়াছেন যে, ছাবিত বানানী হযরত আনাস হইতে বর্ণনা করিয়াছেন যে, রাসূলুল্লাহ সো) বলিয়াছেন, বিশ্বে চারিজন মহিলা শ্রেষ্ঠ । মরিয়ম বিনতে ইমরান, ফিরাউনের স্ত্রী আসিয়া, খাদিজা বিনতে খুওয়ায়লাদ এবং ফাতিমা বিনতে রাসূলুল্লাহ । ইবৃন মারদুবিয়াও উহা বর্ণনা করেন। ভিন্ন সূত্রে শু'বা মুআবিয়া ইব্‌ন কুররা হইতে ও তিনি তাহার পিতা হইতে বর্ণনা করিয়াছেন যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন- পুরুষের মধ্যে অনেকেই পরিপূর্ণতা লাভ করিয়াছে । তবে মহিলাদের মধ্যে মাত্র তিনজন পরিপূর্ণতা লাভ করিয়াছেন-মরিয়ম বিনতে ইমরান, ফিরাউনের স্ত্রী আসিয়া ও খাদিজা বিনতে খুয়ায়লাদ। আর মহিলা জগতে আয়েশার বৈশিষ্ট্য হইল যেমন সর্বপ্রকার খাদ্যের উপর পায়েসের বৈশিষ্ট্য । ইবৃন জারীর বলেন £ মুছান্না, আদম আসকালানী, শু“বা, আমর ইব্‌ন মুররা বলিয়াছেন যে, আমি মুররা হামদানীকে আবূ মূসা আশআরী হইতে বর্ণনা করিতে শুনিয়াছি যে, ব্লাসূলুল্লাহ (সো) বলিয়াছেন- পুরুষের মধ্যে পূর্ণতা অর্জন করিয়াছে অনেকেই । কিন্তু মহিলাদের মধ্যে পূর্ণতা অর্জন করিয়াছিলেন কেবল মরিয়ম বিনতে ইমরান ও ফিরআউনের স্ত্রী আসিয়া । মুহাদ্দিসদের একটি জামাত এই হাদীসটি বর্ণনা করিয়াছেন। কিন্তু আবু দাউদ শু“বার সূত্রে শুধু বর্ণনা করিয়াছেন। বুখারীর ভাষ্যটি এই যে, পুরুষের মধ্যে অনেকেই পূর্ণতা অর্জন করিতেছে, কিন্তু মহিলাদের মধ্যে পূর্ণতা অর্জন করিয়াছেন কেবল ফিরআউনের স্ত্রী আসিয়া ও মরিয়ম বিনতে ইমরান। আর মহিলা জগতে হযরত আয়েশার বৈশিষ্ট্য হইল সকল খাদ্যের উপর পায়েসের বৈশিষ্ট্য সমান।

— পৃষ্ঠা ৪৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।