Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 ৪৮০ তাফসীরে ইবৃন কাছীর তাহার খালা আবূ তালিবের পুত্র জাফরের স্ত্রীর পক্ষে ফায়সালা দিয়াছিলেন এবং তিনি বলিয়াছিলেন, খালা মায়ের স্থলাভিষিক্ত । তারপর আল্লাহ তা'আলা তাহার ইবাদতের স্থানের বিশেষত ও গুরুতৃ বর্ণনা প্রসঙ্গে বলেন (99) 1৯১০০ এও 1৯ ৯]1 0০০৫9 85 5০ ৮৭৫ অর্থাৎ হযরত যাকারিয়া যখনই মিহরাবে তাহার নিকট যাইতেন তখন তাহার নিকট জীবিকা দেখিতে পাইতেন। এই প্রসঙ্গে মুজাহিদ, ইকরামা, সাঈদ ইব্‌ন জুবাইর, আবু শা"ছা, ইবরাহীম নাখঈ, যিহাক, কাতাদা, রবী" ইবৃন আনাস, আতিয়াতুল আওফি ও হাদী প্রমুখ মনীষী বলেন যে, হযরত যাকারিয়া তাহার নিকট গ্রীষ্মকালে শীতকালীন ফলমূল এবং শীতকালে গ্রীম্মকালীন ফলমূল দেখিতে পাইতেন। মুজাহিদ আরও বলেন 81) ) (৯:১০ ৯5 ইহার অর্থ হইল যে, তাহার নিকট জ্ঞান পাইলেন অথবা এমন কোন গ্রন্থ পাইলেন যাহা জ্ঞানে পূর্ণ। ইহাই ইব্‌ন আবু হাতিম বর্ণনা করিয়াছেন। তবে প্রথম কথাটিই অধিকতর বিশুদ্ধ । কারণ, উহা দ্বারা ওলি আল্লাহগণের অলৌকিক ক্ষমতার কথাই প্রকাশ পায়। তাহা ছাড়া বিভিন্ন হাদীসে ইহার অসংখ্য নযীর বিদ্যমান । অতঃপর হযরত যাকারিয়া মরিয়মের নিকট ফলমূল দেখিয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন ঃ 1১০ এ] ১11০৯ 403 হে মরিয়ম! ইহা তুমি কোথায় পাইয়াছ? তখন হযরত মরিয়ম উত্তর দিলেন £৮।:.. ৯১১১555০551 এ 1 411 ১১০ ১২০ ৯ 5105 অর্থাৎ ইহা আল্লাহর নিকট হইতে আসিয়াছে। নিশ্চয়ই আল্লাহ যাহাকে খুশি অপ্রত্যাশিতভাবে জীবিকা দান করেন। হাফিয আবু ইয়া'লা বলেন -সহল ইবৃন যাঞ্জালা, আবদুল্লাহ্‌ ইবৃন সালেহ, আবদুল্লাহ ইব্‌ন লাহী“আ ও মুহাম্মদ ইব্‌ন মুনকাদির হযরত জাবির (রো) হইতে বর্ণনা করিয়াছেন যে, একবার কয়দিন পর্যন্ত হুযুর (সা) অনাহারে রহিলেন। অতঃপর অনাহারজনিত কষ্টে তিনি অতিষ্ঠ হইয়া তাহার পত্বীদের ঘরে ঘরে ফিরিলেন। কিন্তু কোথাও কোন কিছু পাইলেন না। অবশেষে তিনি হযরত ফাতিমা রো)-এর ঘরে আসিয়া জিজ্ঞাসা করিলেন -হে কন্যা! তোমার নিকট আহার করার মত কিছু আছে কি ? আমি ক্ষুধার্ত। হযরত ফাতিমা (রা) বলিলেন, আন্মাহ্‌র কসম, ফাতিমার এক প্রতিবেশিনী তাহার নিকট দুইটি রুটি ও এক টুকরা গোশত পাঠাইয়া দিল। হযরত ফাতিমা (রা) তাহা গ্রহণ করিয়া একটি পাত্রে রাখিলেন এবং বলিলেন, আল্লাহ্‌র কসম, আজ ইহাতে আমি আমার নিজের এবং আমার নিকট যাহারা আছে তাহাদের সকলের উপর আল্লাহ্‌র রাসূলকে প্রাধান্য দিব । অথচ তাহারা সকলেই ছিলেন অনাহারী । অতএব তিনি হযরত হাসান বা হুসাইন (রা)-কে পাঠাইলেন রাসূলুল্লাহ সো)-কে ডাকিয়া আনিতে। হুযূর (সা) ফিরিয়া আসিলেন। হযরত ফাতিমা (রা) বলিলেন, আল্লাহ তা“আলা কিছু খাওয়ার বস্তু পাঠাইয়াছেন, আমি তাহা আপনাকে আহার করাইবার উদ্দেশ্যে গোপন করিয়া রাখিয়াছি। হুযুর (সা) বলিলেন, হে কন্যা, শীঘ্ব আন। হযরত ফাতিমা রো) বলেন, তখন আমি সেই পাত্রটি আনিয়া খুলিয়া দেখিলাম যে, তাহা রুটি ও গোশতে পূর্ণ । আমি ইহার প্রতি দৃষ্টিপাত করিয়াই বিম্ময়াভিভূত হইয়া পড়িলাম এবং বুঝিলাম যে, ইহা আল্লাহর দেওয়া বরকত । আমি আল্লাহর প্রশংসা এবং নবী (সা)-এর উপর দরূদ পাঠ করিতে করিতে সেই পাত্রটি হুযুর (সা)-এর সম্মুখে

— পৃষ্ঠা ৪৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।