Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 ৪৭৬ তাফসীরে ইব্‌ন কাছীর তাঁহাকে তথা হইতে বহিষ্কার করিয়াছেন । তারপর তিনি হযরত নূহ (আ)-কে মনোনীত করেন । যখন এই দুনিয়ার বুকে দেব-দেবীর পৃজা-অর্চনার প্রচলন ছিল, দুনিয়ার মানুষ যখন বিভিন্ন প্রকার শির্ক-বিদআত ও কুসংক্কারে আচ্ছন্ন হইয়া পড়িল, তখন আন্মাহ তা'আলা তাহাকে সর্বপ্রথম রাসূল হিসাবে প্রেরণ করেন। তিনি দীর্ঘ দিন পর্যন্ত তাঁহার কাওমের মধ্যে অবস্থান: করিয়া তাহাদিগকে দিবা-রাত্রি প্রকাশ্যে ও গোপনে আল্লাহর পথে আহবান জানাইলেন। কিন্তু ফল কিছুই হয় নাই। বরং তাহারা তাঁহার নিকট হইতে দূরে, আরও দূরে সরিয়া গিয়াছে। সুতরাং তিনি তাহাদের বিরুদ্ধে আল্লাহর নিকট দু'আ করিয়াছেন । অবশেষে আল্লাহ তাহাদিগকে বন্যার পানিতে ডুবাইয়া মারিলেন। যাহারা তাঁহার অনুসরণ করিয়া আন্মাহর পথ অবলম্বন করিয়াছিল কেবল তাহারাই আল্লাহ্র সেই গযব হইতে রেহাই পাইল। অতঃপর তিনি হযরত ইবরাহীম (আ)-এর বংশধরকে মনোনীত করিয়াছেন। তন্মধ্যে নবীকুল শিরোমণি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ (সা) রহিয়াছেন। ইমরানের বংশধর দ্বারা উদ্দেশ্য হইল হযরত মরিয়মের পিতা ইমরান। অর্থাৎ হযরত ঈসা (আ)-এর মাতামহ। মুহাম্মদ ইব্ন ইসহাক ইব্‌ন ইয়াসার ইমরানের বংশতালিকা নিম্নরূপ বর্ণনা করিয়াছেন ঃ ইব্‌ন আজর ইব্‌ন বাহওয়া ইব্‌ন নাধিম ইব্‌ন মুকাসিত ইব্ন ঈশা ইব্‌ন ইয়ায ইবৃন রুখিআম ইব্‌ন সুলায়মান ইব্‌ন দাউদ (আ)। অতএব হযরত ঈসা (আ) হযরত ইবরাহীম (আ)-এর ংশধর এবং এতদসম্পর্কে সূরা আনফালের তাফসীর প্রসঙ্গে ইনশা আল্লাহ বিস্তারিত আলোচনা করা হইবে। , 149০ 552 30-৮$ ১৩৫ 3১০০০-৮৪৩ডি৪। ওঠ (০) ০) 4১ | 7১ এ 1০1 4$) হ (9 3৫52 ১০৩০০5৩5 শির্শ 228৩ (55 0) 5০ ও ৪৬৩৬৬ (৯) চিনি 6 এ 5 পাও 1৬ 2 ৫৫ এর্পোত এতা তা ০2৬৬6755 ৬৬ ৩৬৪৪ 05 5১ ৮৮ 0৮6 ৭৩964৩৪ 5 5 ও 019৯৬ ৩৫. “ইমরানের স্ত্রী যখন বলিল, হে আমার প্রতিপালক! আমার গর্ভস্থিত সন্তানকে আমি তোমার জন্য স্বাধীন ও মুক্ত করিয়া দিব বলিয়া মানত করিয়াছি । অতএব তুমি আমার এই মানত কবুল কর; তুমি সর্বশ্রোতা, সর্বজ্ঞ । ৩৬. অতঃপর যখন সে কন্যা সন্তান প্রসব করিল, তখন বলিল, হে আমার প্রতিপালক! আমি তো কন্যা প্রসব করিয়াছি! “সে যাহা প্রসব করিয়াছে সেই সম্পর্কে আল্লাহ ভালরূপেই অবহিত আছেন ।" আর পুরু স্ত্রীর তুল্য নয় এবং আমি তাহার নামকরণ করিয়াছি মরিয়ম । আমি তাহাকে ও তাহার সন্তান-সন্ততিকে অভিশপ্ত শয়তান হইতে তোমার আশ্রয়ে সপিতেছি।”

— পৃষ্ঠা ৪৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।