001119115 ৪৬৮ তাফসীরে ইব্ন কাছীর ২৩. “আপনি কি সেই সমস্ত লোককে দেখেন নাই, যাহাদিগকে কিতাবের একটি অংশ দেওয়া হইয়াছে? তাহাদের পারস্পরিক বিরোধ মীমাংসা করার উদ্দেশ্যে আল্লাহর কিতাবের প্রতি আহবান জানান হয় । অতঃপর তাহাদের একটি দল তাহা হইতে বিমুখ হইয়া ফিরিয়া যায়। ২৪. কারণ, তাহারা বলে যে, সামান্য দিন কয়টি ব্যতীত অগ্নি আমাদিগকে স্পর্শই করিরে না। এবং তাহাদের মনগড়া ধারণায় তাহারা বিভ্রান্ত । | ২৫. সেদিন কেমন হইবে, যেদিন আমি তাহাদিকে একত্রিত করিব ?.সেদিন সম্পর্কে কোন প্রকার সন্দেহের অবকাশ মাত্র নাই এবং প্রত্যেক ব্যক্তিকে তাহার কৃতকর্মের পূর্ণ বিনিময় দেওয়া হইবে এবং তাহাদিগকে বিন্দুমাত্র যুলুম করা হইবে না।” তাফসীর £ এখানে আল্লাহ তা'আলা বলেন যে, ইয়াহুদী ও নাসারাদের এই দাবীও অসার যে, তাওরাত ও ইঞ্জীলের প্রতি তাহাদের ঈমান রহিয়াছে । কেননা, যখন সেই সমস্ত কিতাবের নির্দেশ অনুযায়ী আল্লাহর আনুগত্যের প্রতি আহবান জানান হয় এবং শেষ নবী' মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা)-এর প্রতি ঈমান আনিতে বলা হয়, তখন তাহারা সত্যবিমুখ হইয়া ফিরিয়া যায় । অতএব ইহা দ্বারা তাহাদের ওদ্ধত্য প্রকাশ পায় এবং তাহাদের অহংকার, অহমিকা ও হিংসা বিদ্বেষ প্রকাশ পায়। তাহাদের এই ওদ্ধত্য এবং সত্যবিমুখতার ফলে তাহারা নিজেদের মনগড়া বিশ্বান দ্বারা বিভ্রান্ত হইয়াই বলে যে, আমরা মাত্র কয়েক দিন দোযখের আগুনে দগ্ধ হইব । মাত্র সাত দিন অর্থাৎ সৌরজগতের বর্ষপঞ্জি হিসাবে প্রতি এক হাজার বৎসরে এক দিন ধরিয়া সেই হিসাব মতে মাত্র সাত দিন। ইতিপূর্বে সুরা বাকারার তাফসীরে এই সন্বন্ধে বিস্তারিত আলোচনা করা হইয়াছে । তারপর আল্লাহ তা'আলা বলেন যে, তাহাদের এই অলীক ও মনগড়া ধারণার ফলেই তাহারা বিভ্রান্ত হইয়াছে । অতএব তাহাদের এই বিশ্বাসের মূলে কোন ভিত্তি নাই। আল্লাহর তরফ হইতে তাহাদের এই ধারণা সম্বন্ধে কোন যুক্তি-প্রমাণ নাযিল হয় নাই। ইহা দ্বারা তাহারা নিজেরাই আত্ম প্রবঞ্ধনা করিয়াছে মাত্র । অতঃপর আল্লাহ তাআলা তাহাদিগকে সতর্ক ও তিরস্কার করিয়া বলেন £ তাহারা তো তাহাদের এই অন্যায় ও মিথ্যা ধারণার ফলে আল্লাহর কিতাবের উপর অধিকতর মিথ্যারোপ করিতে দুঃসাহস করিয়াছে এবং সৎকার্ধের আদেশ ও অসংকার্ষে বাধা দানের উদ্দেশ্যে আন্রাহর প্রেরিত নবী-রাসূলগণকে মিথ্যাবাদী আখ্যা দিয়া হত্যা করিয়াছে। অথচ সেই দিন তাহাদের অবস্থা কত শোচনীয় আর কতইনা অবর্ণনীয় রূপ ধারণ করিবে, যে দিন আমি তাহাদিগকে একত্রিত করিব এবং তাহাদের প্রত্যেকের প্রতিটি কার্ষের পূর্ণ হিসাব গ্রহণ করিব । সেদিন প্রত্যেকের কৃতকর্ম অনুযায়ী পূর্ণ পুরস্কার বা শাস্তি বিধান করিব এবং তখন কাহারও প্রতি কোন প্রকার অবিচার করা হইবে না। সেই দিন অবশ্যই আসিবে, ইহাতে কোন প্রকার সন্দেহের অবকাশ মাত্র নাই। 25 ০৪5 ৬৩ 79৩5 টে ০ ৬৫৩ 3৮ ৩১০৬১১৫৪০৬0) ০0%:৬$ ০6টি (05 ৬) ৮০ ৫৬০০১৬৬০৬৪2 ৬ ৯:
— পৃষ্ঠা ৪৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।