Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017191115 সূরা আলে ইমরান ৪৬৫ তাহারাও যেন ইসলাম গ্রহণ করে অর্থাৎ তাহারাও যেন আল্লাহর নিকট আত্মসমর্পণ করে। যদি তাহারা ইসলাম গ্রহণ করে, তবে তাহারাও সত্য-ন্যায়ের সন্ধান পাইবে । আর যদি তাহারা তোমার কথা অমান্য করিয়া সত্যবিমুখ হইয়া যায়, তবে আর কোন কথাই নাই । তোমার দায়িত্‌ হইল আল্লাহর পয়গাম তাহাদের নিকট পৌছাইয়া দেওয়া । স্বয়ং আল্লাহ তা“আলাই তাহাদের সঙ্গে বোঝাপড়া করিবেন। তাহারা শেষ পর্যন্ত একমাত্র তাঁহারই নিকট ফিরিয়া যাইবে অতএব তিনি যাহাকে ইচ্ছা সত্য-ন্যায়ের সন্ধান দানকরেন ও যাহাকে ইচ্ছা পথভ্রষ্ট করিয়া থাকেন। তাঁহার জ্ঞান ও হিকমত অত্যন্ত সূক্ষ্ম । তিনি উভয়কেই জানেন। তিনি জানেন যে, কাহারা সত্য ও ন্যায়ের যোগ্য এবং কাহারা ভ্রষ্টতার যোগ্য'। এইজন্যই তিনি বলিয়াছেন ১৮৮10) ১০১ 41119 অর্থাৎ এই ব্যাপারে তাঁহার নিকট কৈফিয়ত তলব করার কোন অধিকার কাহারো নাই। এই আয়াত এবং এই জাতীয় অন্যান্য আয়াতই প্রমাণ করে যে, মুহাম্মদ (সা) বিশ্বের সকল সৃষ্টির প্রতি প্রেরিত এবং বিশ্ব নবীর (সা) শরীআতের হুকুমা আহকাম দ্বারা এই সত্য অতি স্বাভাবিকভাবেই প্রমাণিত হইয়াছে। তাহা ছাড়া আল্লাহর কিতাবের বহু আয়াত, এমনকি বহু 9 5 ৮০9 ৮.5 “হে লোক সকল। ! আমি তোমাদের সকলের প্রতিই আল্লাহর প্রেরিত নবী ।” অপর এক আয়াতে বলা হইয়াছে ঃ 1১:১১ ১:৮1 55851 ১৬০৮০ 303 ১। ৩১১ এ এ০০০০ “আল্লাহ মহান ও বরকতময় । তিনি তাঁহার বান্দার উপর কুরআন অবতীর্ণ করিয়াছেন যাহাতে তিনি সকল সৃষ্ট জীবের জন্য সতর্ককারী হিসাবে গণ্য হন।” সহীহ্‌ বুখারী ও মুসলিমসহ বিভিন্ন হাদীসগ্রন্থের বিভিন্ন ঘটনা দ্বারা অত্যন্ত নির্ভরযোগ্যরূপেই প্রমাণিত হইয়াছে যে, নবী করীম (সা) বিশ্বের বিভিন্ন রাজা-বাদশার নিকট প্রতিনিধি প্রেরণ করিয়া এবং বিভিন্ন রাজা-বাদশাহ্‌ এবং আরব- অনারবের অন্যান্য লোকের নিকট চিঠি-পত্র লিখিয়া তাহাদিগকে ইসলাম গ্রহণের আহ্বান জানাইয়াছেন ও তাহাদিগকে আল্লাহর নির্দেশ বাস্তবায়িত করিতে নির্দেশ দিয়াছেন । এইরূপেই তিনি তাঁহার উপর অর্পিত দায়িত্ব পালন করিয়াছিলেন । এই মর্মে আবদুর রাযযাক বর্ণনা করেন যে, মুআম্মার ও হুমাম হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, তিনি বলেন ঃ রাসূলুল্লাহ সো) বলিয়াছেন, সেই আল্লাহর কসম, যাহার হাতে আমার জীবন, এই উম্মতের হউক কিংবা ইয়াহুদী হউক আর নাসারা হউক, যাহার কানে আমার নবুয়াতের খবর পৌছিয়াছে এবং আমি যেসব বিষয়সহ প্রেরিত হইয়াছি, তাহার খবর পাইয়াছে, অতঃপর সে আমার প্রতি এবং আমার নিকট প্রেরিত বিষয়ের প্রতি ঈমান না আনিয়া মৃত্যু বরণ করিয়াছে, সে অবশ্যই জাহান্নামী । মুসলিম শরীফেও এই হাদীস বর্ণিত হইয়াছে । তিনি ইহাও বর্ণনা করিয়াছেন__-১৬-০১1 ১৯ 31 1] ০১১৬১ অর্থাৎ আমি সাদা-কালো সকলের নিকটই কাছীর (২য় খণ্ড)__৫৯

— পৃষ্ঠা ৪৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।