Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 ৫০ তাফসীরে ইব্‌ন কাছীর ইমাম আহমদ বলেন ঃ আমাদিগকে শুরায়হ, তাহাদিগকে আবদুল্লাহ ইবৃন মুআম্মাল আতা ইবৃন আবু রুবাহ হইতে, তিনি সফিয়া বিন্ত শায়বা হইতে ও তিনি হাবীবা বিন্ত আবু তুর্জারাহ হইতে বর্ণনা করেন-আমি রাসূলুল্লাহ সো)-কে দেখিয়াছি, তিনি সাফা ও মারওয়া তাওয়াফ করেন এবং লোকজন তাহার আগে আগে চলিতেছিল ও তিনি তাহাদের পিছনে পিছনে ছিলেন। তিনি দ্রুত ছুঁটিতেছিলেন। এমনকি দ্রুতগমনের কারণে তাহার হাটুর নিম্নভাগ দেখা যাইতেছিল এবং তাহার তহবন্দ এদিক ওদিক দুলিতেছিল। সেই অবস্থায় তিনি বলিতেছিলেন-তোমরা দ্রুত চল। কারণ, আল্লাহ তোমাদের উপর সাঈ (দ্রুত চলা) অপরিহার্য করিয়াছেন । অতঃপর ইমাম আহমদ বর্ণনা করেন £ আমাকে আবদুর রাজ্জাক, তাহাকে মুআম্মার আবু আয়নিয়ার মুক্ত দাস ওয়াসিল হইতে, তিনি মূসা ইব্‌ন উবায়দা হইতে ও তিনি সফিয়া বিন্তে শায়বা হইতে বর্ণনা করেন-তাহাকে এক মহিলা এই বর্ণনা শুনাইয়াছেন যে, তিনি নবী করীম (সা)-কে সাফা ও মারওয়য়ার মাঝে বলিতে শুনিয়াছেন, তোমরা দ্রুত গমন কর । কারণ, আল্লাহ তা'আলা তোমাদের জন্য সাঈ করা অবশ্য পালনীয় করিয়াছেন। সাফা ও মারওয়ার সাঈকে যাহারা হজ্জের রুকন বলেন, তাহারা উক্ত হাদীসকে দলীল হিসাবে পেশ করেন । ইহা ইমাম শাফেঈ ও তাঁহার সমর্থকগণের মাযহাব । ইমাম আহমদের এক বর্ণনায় ইহার সমর্থন মিলে । ইমাম মালিকের প্রসিদ্ধ মত ইহাই । কেহ কেহ ইহাকে ওয়াজিব বলিয়াছেন বটে, কিন্তু হজ্জের রুকন বলেন নাই। তাই যদি কেহ ইচ্ছা করিয়া কিংবা ভুল বশত উহা বর্জন করে, তাহা হইলে তাহাকে একটি পশু “দম' হিসাবে জবাই করিতে হইবে । ইমাম আহমদও তাহাই বলিয়াছেন। অপর একদলও এই মত পোষণ করেন । অন্য দল বলেন-উহা মুস্তাহাব । ইহা ইমাম আবূ হানীফা, ছাওরী, শা'বী ও ইব্‌ন সিরীনের মাযহাব । হযরত আনাস, হযরত ইবৃন উমর ও হযরত ইবৃন আব্বাস (রা) হইতেও ইহাই বর্ণিত হইয়াছে । আল-আতাবিয়ায় ইমাম মালিকের অনুরূপ বক্তব্য বর্ণিত হইয়াছে । ইমাম কুরতুবী অবশ্য প্রথম মতটি শক্তিশালী । কেননা, রাসূল (সা) সাফা-মারওয়ার তাওয়াফ সম্পন্ন করিয়া বলেন ঃ “তোমরা আমার নিকট হইতে তোমাদের “মানাসিক' গ্রহণ কর।” তাই তিনি হজ্জের ক্ষেত্রে যাহা কিছু করিয়াছেন উহা ওয়াজিব হইয়া গিয়াছে। উহা কার্যকরী করা অপরিহার্য । অবশ্য বিশেষ দলীল- প্রমাণের দ্বারা যদি কোনটি ওয়াজিব হইতে বাদ পড়ে তাহা ভিন্ন কথা । আল্লাহই সর্বজ্ঞ। ইতিপূর্বে রাসূল (সা)-এর হাদীস উদ্ধৃত হইয়াছে ৪ ১৫:15 2৫ «111 ০51১৯ | অর্থাৎ তোমরা দ্রুত চল। কারণ আল্লাহ্‌ তা'আলা অবশ্যই তোমাদের উপর সাঈর বিধান প্রবর্তন করিয়াছেন। তেমনি আল্লাহ্‌ তাআলা বলেন-নিশ্চয় সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শনাবলীর অন্তর্গত অর্থাৎ তিনি ইব্রাহীম (আ) -এর জন্য উহা হজ্বের “মানাসিক' হিসাবে নির্ধারণ করিয়াছিলেন। ইতিপূর্বে হযরত ইবৃন আব্বাসের হাদীসে বর্ণিত হইয়াছে যে, ইহার .. প্রকৃত ঘটনা হইল এই ঃ হযরত হাজেরা (আ) তাহার সন্তানের পানির সন্ধানে সাফা ও মারওয়া পাহাড়দ্বয়ের মাঝখানে সাতবার দৌড়াদৌড়ি করিয়াছিলেন । হযরত ইব্রাহীম (আ) যখন হযরত

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।