Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 ৪৫৮ তাফসীরে ইব্‌ন কাছীর প্রতিপালন ও বিভিন্ন সৎকর্ম অনুষ্ঠানের উপায় হয়। তখন ইহা শরীয়তের দৃষ্টিতে অত্যন্ত প্রশংসনীয় । "4১৪-এর পরিমাণ সম্বন্ধে মুফাসসিরদের মধ্যে মতভেদ বিদ্যমান । তবে ইহার সারকথা এই যে, অগণিত ধনরাশিকে (৮৪ বলা হয়। ইমাম যিহাক ও অন্যান্য ইমাম ইহাই বলিয়াছেন। এই ব্যাপারে অন্যান্য মত উদ্ধৃত করা হইল ঃ হাজার, আশি হাজার ইত্যাদি । ইমাম আহমদ বলেন £ আবদুস সামাদ, হাম্মাদ, আসিম, আবৃ সালিহ ও আবৃ হুরায়রা (র) বর্ণনা করেন, যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, বার হাজার উকীয়ায় এক কিনতার ৷ আর এক উকীয়া দুনিয়া ও আকাশের সর্বোত্তম বস্তু । এই হাদীসটি ইব্‌ন মাজা ও আবূ বকর ইব্ন আবু শায়বা আবদুস সামাদ ইবৃন আবদুল ওয়ারিছ ও হাম্মাদ ইব্ন সালমার সূত্রে বর্ণনা করিয়াছেন। ইব্‌ন জারীর ও বিন্দার, ইব্‌ন মাহদী, হাম্মাদ ইব্‌ন সালমা, আসিম ইব্‌ন বাহদালা ও আবূ সালিহ আবূ হুরায়রার সূত্রে এই হাদীস বর্ণনা করিয়াছেন। ওয়াকী তাহার তাফসীরে হাম্মাদ ইব্‌ন সালমা, আসিম ইব্‌ন বাহদালা, যাকওয়ান, আবু সালিহ ও আবু হুরায়রা হইতে বর্ণনা করিয়াছেন যে, “হাজার উকীয়ায় এক কিনতার এবং এক উকীয়া আসমান যমীনের সর্বোত্তম বস্তু ।' ইহাই বিশুদ্ধতম মত এবং ইব্‌ন জারী, মুআয ইব্‌ন জাবাল প্রমুখ ইব্‌ন উমর (র) হইতেও অনুরূপ বর্ণনা করিয়াছেন। তদুপরি ইবৃন আবূ হাতিম আবু হুরায়রা এবং আবু দারদা হইতেও তাহাই বর্ণনা করিয়াছেন। তাহারা বলিয়াছেন যে, এক কিনতার বার শত উকীয়া। অতঃপর ইব্‌ৃন জারীর বলেন ঃ যাকারিয়া ইব্‌ন ইয়াহয়া যারীর, শাবাবা, মুখাল্লাদ ইব্‌ন আবদুল ওয়াহেদ, আলী ইব্‌ন আতা ইবৃন মায়মুনা ও যর ইব্‌ন হাকীম উবাই ইব্‌ন কাব হইতে বর্ণনা করিয়াছেন যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, এক কিনতার সমান বার শত উকীয়া। এই হাদীসটি সম্পূর্ণই পরিত্যক্ত । তবে পরিত্যক্ত না বলিয়া ইহা উবাই ইব্‌ন কাব ও অন্যান্য সাহাবী, পর্যন্ত সীমাবদ্ধ বলাই অধিকতর যুক্তিসঙ্গত ও আবু হুরায়রা সূত্রে বর্ণনা করিয়াছেন, যে, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন-যে ব্যক্তি এক শত আয়াত পাঠ করে, তাহার নাম উদাসীনদের মধ্যে লেখা হয় না। আর যে ব্যক্তি এক শত হইতে এক হাজার আয়াত পাঠ করে সে এক কিনতার পুণ্য লাভ করে । কিনতারের পরিমাণ আল্লাহর নিকট একটি বিরাট পাহাড় তুল্য । ওয়াকী মুসা ইব্‌ন উবাইদা হইতে এইরূপ বর্ণনা করিয়াছেন। হাকেম তাহার মুস্তাদারকে বলিয়াছেন যে, আবুল আব্বাস মুহাম্মদ ইব্‌ন ইয়াকুব, আহমদ ইব্‌ন ঈসা ইব্‌ন যায়দ লাখমী, মুহাম্মদ ইবৃন আমর ইবৃন আবূ সালমা, যুহাইর ইব্‌ন মুহাম্মদ হামীদ আত্‌ তাবীল এবং অপর এক ব্যক্তি আনাস ইব্‌ন মালেক হইতে বর্ণনা করিয়াছেন যে, “একদা হুযুর (সা)-কে পবিত্র কুরআনে বর্ণিত ১১১৪০]| 15811 সম্পর্কে জিজ্ঞাসা করা হইলে তিনি বলিলেন যে, 455৪ বলা হয় দুই হাজার উকীয়াকে। এই বর্ণনাটি সহীহ বুখারী ও মুসলিমের শর্ত অনুযায়ী যদিও বিশুদ্ধ, তবে তাহারা তাহাদের হাদীস গ্রন্থৃদ্ধয়ে ইহার উল্লেখ করেন নাই । হাকেম এইরূপই

— পৃষ্ঠা ৪৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।