Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

570197 সূরা আলে ইমরান ৪8৫৭ ১৪. “নারী, সন্তান, রাশিকৃত স্বর্ণ-রৌপ্য আর চিহিত অশ্বরাজি, গবাদি পশু এবং ক্ষেত খামারের প্রতি আসক্তি মানুষের নিকট মনোরম করা হইয়াছে । এই সব জীবনের ভোগ্যবস্তু । আর তাহারই নিকট উত্তম আশ্রয়স্থল ।” ১৫. “বল, আমি কি তোমাদিগকে এই সব বস্তু হইতে উৎকৃষ্ট কোন কিছুর সংবাদ দিব? যাহারা তাকওয়া অবশ্বন করিয়া চলে, তাহাদের জন্য উদ্যানসমূহ রহিয়াছে যাহার পাদদেশে নদীসমূহ প্রবহমান । সেখানে তাহারা স্থায়ী হইবে; তাহাদের জন্য পবিত্র সর্গিনী এবং আল্লাহর নিকট হইতে সত্তৃষ্টি রহিয়াছে । আল্লাহ বান্দাদের সম্পর্কে সম্যক দ্রষ্টা ।” তাফসীর £ এখানে আল্লাহ তা'আলা এই খবর দিতেছেন যে, বিভিন্ন প্রকারের ভোগ্য সামগ্রী দ্বারা মানুষের দুনিয়ার জীবনকে সুশোভিত করা হইয়াছে, যেমন নারী ও সন্তান । প্রথমেই নারীর কথা বলা হইয়াছে। যেহেতু নারী ঘটিত ফিতনা-ফাসাদই দুনিয়ার জীবনে অত্যন্ত কঠিন। বিশুদ্ধ হাদীসে ইহার সমর্থন রহিয়াছে। যেমন, হুযুর (সা) বলেন £ ১১1 ৪ 54-৮৯-5১০৮ ৮০১41 ০০ ০10৯০ 1০ যাই নাই ।” অতএব যদি নারীর উদ্দেশ্য হয় পবিত্রতা ও সাধুতা এবং সন্তানের আধিক্য, তবে তো ইহা আকাজ্কা ও কামনার বস্তু । যেমন হাদীসেও শুধু বিবাহই ময়, বরং অধিক বিবাহের জন্য উৎসাহ দেওয়া হইয়াছে। পরত্তু বলা হইয়াছে যে, এই উম্মতের মধ্যে যাহার অধিক স্ত্রী সে উত্তম ব্যক্তি। রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, দুনিয়া উপভোগের সামগ্রী । তবে ইহার সর্বোত্তম হইল, সতী নারী। স্বামী যখন তাহার প্রতি দৃষ্টিপাত করে তখন তাহাকে সুখি করে, যদি তাহাকে কোন আদেশ করে তখন সে তাহার আনুগত্য স্বীকার করে এবং স্বামী যদি তাহাকে রাখিয়া কোথাও চলিয়া যায়, তখন সে তাহার নিজের পবিত্রতা যেমন রক্ষা করে, তেমনি স্বামীর ধন-সম্পদেরও সংরক্ষণ করে। এক হাদীসে আছে, হুযুর (সো) বলিয়াছেন, “আমার নিকট নারী ও সুগন্ধি দ্রব্য খুবই প্রিয়বস্তূ! তবে নামাযে আমার হদয়-মনে প্রশান্তি আসে । হযরত আয়েশা (র) বলেন, রাসূলুল্লাহ (সা)-এর নিকট নারীর চাইতে অধিকতর প্রিয় ঘোড়া ব্যতীত অন্য কিছুই ছিল না। অতএব নারীর প্রেম যেমন প্রশংসনীয় তেমনি নিন্দনীয় । অনুরূপ সন্তান-সন্ততির স্নেহ-বাৎসল্য, যদি তাহা গর্ব করা বা অহমিকা প্রদর্শন করার উদ্দেশ্যে হয়, তবে ইহা যে নিন্দনীয় বিষয় ইহাতে কোন সন্দেহ নাই। আর যদি তাহা দ্বারা উদ্দেশ্য হয় বংশ বৃদ্ধি এবং হুযুর (সা)-এর এমন উম্মতের আধিক্য, যাহারা এক আল্লাহর ইবাদত-বন্দগী করিবে, তবে ইহা যে প্রশংসনীয় তাহাতে কোন সন্দেহ নাই । যেমন হাদীসেও ইহার স্বীকৃতি বিদ্যমান । হুযুর (সা) বলিয়াছেন, প্রেমময়ী ও অধিক সন্তান প্রসবিনী নারী বিবাহ কর। আমি তোমাদের সংখ্যার আধিক্য দ্বারা অন্যান্য উম্মতের উপর কিয়ামতের দিন গর্ব করিব । ধন-সম্পদের প্রীতিও অনুরূপ । কখনও বা প্রশংসনীয়, আবার কখনও নিন্দনীয় । কারণ, অধিক সম্পদ দ্বারা কখনও মানুষ দুর্বল ও অসহায় লোকদের উপর অহংকার এবং তাহাদের প্রতি যুলুম-নির্যাতন করে। ইহা খুবই নিন্দনীয়। আবার কখনও সে ধন-সম্পদ আত্মীয় কাছীর (২য় খণ্ড)_-৫৮

— পৃষ্ঠা ৪৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।