Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 সুরা আলে ইমরান ৪৫৫ অতঃপর সে তাহাদিগকে খবর দিয়াছিল যে, মুসলিম বাহিনী সংখ্যায় তিন শতের কিছু বেশি বা কম হইতে পারে । বাস্তবেও ছিল তাহাই । মুসলিম বাহিনী সংখ্যায় ছিল তিনশতের কিছু উর্ধ্ে। তারপর যখন যুদ্ধ সংঘটিত হয়, তখন আন্লাহ তাআলা তাহার বিশিষ্ট ও নেতৃস্থানীয় এক সহস্র ফেরেশতা পাঠাইয়া দিলেন মুসলিম বাহিনীর সাহায্যের জন্য । অপর একটি ব্যাখ্যা এই যে, মুসলিম বাহিনী কাফের বাহিনীকে সংখ্যায় তাহাদের দিগুণ দেখিতেন! এতদসত্েও আল্লাহ তাআলা তাহাদিগকে বিজয়ী করিলেন। এই ব্যাখ্যায় কোন সমস্যাই নাই । কারণ আওফী ইবৃন আব্বাস হইতে বর্ণনা করেন যে, তিনি বলেন ৪ বদরের দিন মুসলিম বাহিনীর সংখ্যা ছিল তিনশত তের জন আর মুশরিক বাহিনীর সংখ্যা ছিল ছয়শত ছাব্বিশ জন। এই কথাটিই আয়াতের বাহ্য অর্থ হইতে গৃহীত । তবে ইহা এতিহাসিকদের নিকট অখ্যাত । কারণ, তাহাদের মতে মুশরিকদের সংখ্যা ছিল নয় শত হইতে এক হাজারের মধ্যে । মুহাম্মদ ইব্‌ন ইসহাক বলেনঃ ইয়াযীদ ইবৃন রূমান উরওয়া ইব্‌ন যুবাইর (র) হইতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা) বনু হাজ্জাজের হাবশী দাসকে জিজ্ঞাসা করিলেন যে, কুরাইশদের সংখ্যা কত ? সে বলিল, অনেক । হুযুর (সা) জিজ্ঞাসা করিলেন, দৈনিক তাহারা কত উট জবাই করে ? সে বালিল, কোন দিন নয়টি, কোন দিন দশটি । হুযুর (সা) বলিলেন, তাহা হইলে তাহাদের সংখ্যা নয় শত হইতে এক হাজার। আবূ ইসহাক সাবিঈ একটি বীদী হইতে বর্ণনা করেনঃ সে হযরত আলী হইতে বর্ণনা করিয়াছে যে, তিনি বলিয়াছেন, তাহাদের খ্যা ছিল এক হাজার । ইব্‌ন মাসউদও তাহাই বলিয়াছেন। প্রসিদ্ধ মতে তাহাদের সংখ্যা ছিল নয় শত হইতে এক হাজার । যাহা হউক, মুশরিকদের সংখ্যা ছিল মুসলিম বাহিনীর তিনগুণ । এই বর্ণনা অনুযায়ী দ্বিতীয় কথায়ও সমস্যার সৃষ্টি হইল। আল্লাহ্‌ই সর্বজ্ঞ। তবে ইব্ন জারীরের মত ইহাই এবং তিনি ইহাকেই বিশুদ্ধ মনে করিয়াছেন। কারণ আরবদের রীতি হইল যে, কেহ যদি বলে, আমার নিকট এক হাজার আছে, আমার ইহার দ্বিগুণ প্রয়োজন! তখন তাহা দ্বারা উদ্দেশ্য হয় তিন হাজার ৷ এই অর্থ গ্রহণ করিলে আর কোন সমস্যা অবশিষ্ট থাকে না। তবে একটি প্রশ্ন অবশিষ্ট থাকে যে, এই দুইটি কথা এবং বদরের যুদ্ধ সম্পর্কিত আল্লাহ তা“আলার এই কথার মধ্যে সামঞ্জস্য হইবে কিরূপে ? 11580 152 (৮৪ 511523 921568১8০15 ও528511 3] ৯৬০১৪ 31 15555 ৫ রিনি অর্থাৎ “যখন তোমরা সম্মুখসমরে অবতীর্ণ হইলে তখন তিনি তাহাদের সংখ্যা তোমাদের দৃষ্টিতে কম করিয়া দেখাইতেছিলেন এবং তোমাদের সংখ্যা তাহাদের দৃষ্টিতে অতি নগণ্য করিয়া দেখাইতেছিলেন। যাহাতে আল্লাহ যাহা ইচ্ছা করিয়াছেন, তাহা যেন তিনি বাস্তবায়িত করেন।” ইহার জবাবে বলা যায় যে, ইহা ছিল এক সময় আর দ্বিতীয়টি ছিল অন্য এক সময়ে । যেমন সুদ্দী বলেন ঃ | ইব্‌ন মাসউদ হইতে তাইয়েব এই আয়াত সম্পর্কে বলেন যে, ইহা ছিল বদরের দিন। আবদুল্লাহ ইবন মাসউদ বলেন, আমরা মুশরিকদের প্রতি তাকাইয়া দেখিলাম যে, তাহারা আমাদের কয়েকগুণ হইবে । তার পর আবার তাকাইয়া দেখিলাম যে, তাহারা আমাদের চাইতে . একটি লোকও বেশী হইবে না। আর ইহাই আল্লাহর কথা যে, যখন তিনি তোমাদের দৃষ্টিতে

— পৃষ্ঠা ৪৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।