Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 8৪৫৪ তাফসীরে ইব্‌ন কাছীর ১২. “কাফেরগণকে বলিয়া দাও যে, অচিরেই তোমরা পরাজিত হইবে এবং জাহান্নামে তোমাদিগকে সমাবিষ্ট করা হইবে। ইহা অত্যন্ত নিকৃষ্ট শয্যা। ১৩. নিশ্চিতরূপেই তোমাদের জন্য একটি উপদেশমূলক নিদর্শন ছিল“সেই দুইটি দলের ভিতর, যাহারা পরস্পর সম্মুখীন হইয়াছিল। একটি দল আল্লাহর পথে সংগ্রামরত ছিল, অপরটি খোদান্রোহী। তাহারা বাহ্যিক দৃষ্টিতে তাহাদিগকে নিজেদের ছিগুণ দেখিতেছিল। এবং আল্লাহ তা“আলা যাহাকে ইচ্ছা সাহায্য করিয়া বিজয়ী করেন। ইহাতে অবশ্যই দূরদৃষ্টিসম্পন্ন লোকদের জন্য উপদেশ রহিয়াছে।' তাফসীর £ আল্লাহ তা'আলা বলেন, হে মুহাম্মদ! (সা) তুমি কাফেরগণকে বলিয়া দাও যে, তোমরা অচিরেই দুনিয়ার জীবনে পর্যুদস্ত হইবে এবং কিয়ামতের দিনও তোমাদিগকে জাহান্নামে একত্রিত করা হইবে। মুহাম্মদ ইব্‌ন ইসহাক ইব্‌ন ইয়াসার বলেন যে, আসিম ইবৃন আমর ইবৃন কাতাদা বলেন £ রাসূলুল্লাহ সা) যখন বদরের যুদ্ধাশেষে বিজয়ীর বেশে মদীনায় প্রত্যাবর্তন করিলেন, তখন তিনি বনূ কায়নুকার বাজারে ইয়াহুদীগণকে জমা করিয়া বলিলেন, হে ইয়াহুদীগণ! তোমরা ইসলাম গ্রহণ কর। অন্যথায় তোমাদিগকেও কুরাইশদের ন্যায় অপমানের গ্রানি বহন করিতে হইবে। তদুত্তরে সেই সব ইয়াহুদী বলিল, “হে মুহাম্মদ! আপনি যুদ্ধে অনভিজ্ঞ কুরাইশগণকে পরাজিত করিয়া গর্ববোধ করিবেন না। উহারা তো সম্পূর্ণরূপেই যুদ্ধবিদ্যায় অপারদশী, অনভিজ্ঞ । আল্লাহর কসম, যদি আমাদের সঙ্গে যুদ্ধ হইত তবে দেখিতেন, যুদ্ধ কাহাকে বলে এবং দেখিতেন আমরা কোন্‌ ধরনের পুরুষ! আজ পর্যন্ত আমাদের সঙ্গে যুদ্ধ করার কোন সুযোগ আপনার হয় নাই । কাজেই আপনার এই অহমিকা।” তখন এই আয়াত অবতীর্ণ হয় $ 17877 51578/755787761 মুহাম্মদ ইব্‌ন ইসহাক আরও বর্ণনা করেন যে, মুহাম্মদ ইব্ন আবু মুহাম্মদ যায়দ এবং ইকরামা হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতেও ইহা বর্ণনা করিয়াছেন এবং এই জন্যই আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪ ০০১ ৪ 42174] ১4:55 অর্থাৎ হে ইয়াহুদীগণ! তোমরা যাহাই বলনা কেন, বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় দ্বারা প্রমাণিত হইয়াছে যে, আল্লাহ্‌ তা'আলা তাহার সত্য দীনকে মর্যাদা দান করিবেন, তাহার রাসূলকে তিনি বিজয়ী করিবেন, তাহার বাণীকে তিনি প্রাধান্য দিবেন এবং সমুন্নত রাখিবেন। দুইটি দল বদরের যুদ্ধে লিপ্ত হইয়াছিল। একটি দল আল্লাহর পথে সং্রামরত ছিল এবং অপরটি কাফের অর্থাৎ মক্কার মুশরিক কুরাইশদের দল । ০৮৯] (1৫-1১-০1৫9 অর্থাৎ তাহারা বিপক্ষ দলকে বাহ্যিক দৃষ্টিতে নিজেদের দ্বিগুণ দেখিতেছিল। কেহ কেহ বলেন ঃ ইব্‌ন জারীর বর্ণনা করিয়াছেন যে, মুশরিকগণ বদরের যুদ্ধের দিন মুসলমানগণকে সংখ্যায় তাহাদের দ্বিগুণ দেখিতেছিল। অর্থাৎ আল্লাহ তা'আলা ইহাকে ইসলামের বিজয়ের একটি কারণ হিসাবে বর্ণনা করিয়াছেন। ইহাতে মুশরিকগণ ভীত-সন্্স্ত হইয়াছিল । এই ব্যাখ্যা গ্রহণ করিতে কোন দ্বিধা নাই। তবে সমস্যা হইল এই যে, যুদ্ধের পূর্বে মুশরিকগণ উমর ইব্‌ন যায়দকে পাঠাইয়াছিল মুসলিম বাহিনীর সংখ্যা নিরূপণ করিয়া তাহাদিগকে অবহিত করার উদ্দেশ্যে।

— পৃষ্ঠা ৪৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।