0০017191115 8৪৮ তাফসীরে ইব্ন কাছীর প্রত্যেকটিহ সত্য এবং এই সবই আল্লাহর নিকট হইতে আগত । এই দুইটির প্রত্যেকটিই একটি অপরটির সত্যতার স্বীকৃতি দেয় ও সাক্ষ্য বহন করে। কারণ, সব কিছুই তো আল্লাহর নিকট হইতে আগত । এই জন্যই কুরআনে বলা হইল যে, আল্লাহর নিকট হইতে না হইয়া যদি ইহা অন্য কাহারো নিকট হইতে আসিত, তাহা হইলে ইহাতে অনেক মতবিরোধ ও বিতর্ক পরিদৃষ্ট হইত । তাই আল্লাহ তা'আলা বলেন- /"191 1919 2 “৫515 অর্থাৎ সুষ্ঠু বিবেক-বুদ্ধি সম্পন্ন এবং সঠিক উপলব্ধির যোগ্যতা ব্যতিরেকে আল্লাহর কালামের ব্যাখ্যা-বিশ্লেষণ অনুধাবন করা সহজ নয়। ইব্ন আবূ হাতিম বলেন ঃ মুহাম্মদ ইব্ন আওফ আল-হামসী, নঈম ইবৃন হাম্মাদ ও ফাইয়ায রুকী, উবায়দুল্লাহ ইবৃন ইয়াধীদ হইতে বর্ণনা করেন যে, তিনি রাসূলুল্লাহ (সা)-এর সাহাবীগণের মধ্যে হযরত আনাস, আবূ উসামা, আবূ দারদা প্রমুখ সাহাবীর সাক্ষাৎ পাইয়াছিলেন। তাহারা বলেন, ১1০11 ০৪ ১:১1 আয়াতের গভীর জ্ঞানী লোক সম্পর্কে রাসূলুল্লাহ সো)-কে জিজ্ঞাসা করা হইলে তিনি বলেন, যাহার শপথ যথার্থ, যে সত্যবাদী, যাহার পেট হারাম আহার্য হইতে পবিত্র এবং যাহার গুপ্ত অঙ্গ ব্যভিচার হইতে পবিত্র, সেই ব্যক্তি গভীর জ্ঞানী । ইমাম আহমদ বলেন ৪ মুআম্মার, যুহরী এবং আমর ইব্ন শুয়াইব তাহার.পিতা হইতে ও তিনি তাহার দাদা হইতে বর্ণনা করিয়াছেন যে, তাহারা বলেন ঃ রাসূলুল্লাহ (সা) কিছু সংখ্যক লোককে পবিত্র কুরআন সম্বদ্ধে বিতর্ক করিতে দেখিয়া বলিলেন, শোন! তোমাদের পূর্ববর্তী লোকগণ এইরূপ করিয়াই ধ্বংস হইয়াছে । তাহারাও আল্লাহর কিতাবের এক আয়াতকে অপর আয়াতের বিপরীত ভাবিয়া বিতর্ক করিত। অথচ আল্লাহর কিতাব এমনভাবে অবতীর্ণ হইয়াছে যাহাতে এক আয়াত অপর আয়াতের সত্যতার স্বীকৃতি দেয়। কাজেই ইহার এক আয়াত দ্বারা অপর আয়াতকে মিথ্যা সাব্যস্ত করিও না। বরং তোমরা যাহা উপলদ্ধি করিতে সক্ষমও হও, তাহাই বল আর যাহা বুঝ না, তাহা যে জানে তাহার নিকট সোপর্দ করিয়া দাও। ইব্ন মারদুবিয়াও এই হাদীস বর্ণনা করিয়াছেন । তিনি বলেন $ হিশাম ইব্ন আম্মার, আবু হাযিম ও আমর ইব্ন শুয়াইব হইতে ইহা বর্ণনা করিয়াছেন। তেমনি আবু ইয়ালা মুসেলী তাহার মুসনাদে বর্ণনা করেন যে, তিনি বলেনঃ “রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, কুরআন সাতটি হরফে অবতীর্ণ হইয়াছে । তোমরা ইহার যাহা কিছু বুঝ তাহাই কার্ধে পরিণত কর । আর যাহা বুঝ না, তাহা তাহার মহান জ্ঞাতার প্রতি সোপর্দ করিয়া দাও।” এই সনদটি একটি উত্তম ও বিশুদ্ধ সনদ । ইহাতে ত্রুটি শুধু এততুটুকুই যে, বর্ণনাকারী বলেন, আমি শুধু আবু হুরায়রা ব্যতীত অন্য কোন সুত্র হইতে ইহা পাই না। ইব্ন মানযার তাহার তাফসীর গ্রন্থে বলিয়াছেন, মুহাম্মদ ইবৃন আবদুল্লাহ ইবন আবূল হাকাম ও ইব্ন ওহাব নাফে' ইব্ন ইয়াধীদ হইতে বর্ণনা করেনঃ 7411 ৮১ ১১১১1 অর্থাৎ যাহারা আল্লাহর পরম অনুগত, আল্লাহর সত্তৃষ্টি কামনায় যাহারা পরম বিনয়ী, যাহারা তাহাদের উপরস্থ লোককে খুবই বড় এবং নিম্ন লোকগণকে ঘৃণ্য মনে করে না, গভীর জ্ঞানী লোক হইল তাহারাই।
— পৃষ্ঠা ৪৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।