Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 88৪ ূ তাফসীরে ইব্‌ন কাছীর অনুরূপ আরও অনেক সুস্পষ্ট আয়াত রহিয়াছে । কিন্তু তাহারা সেই সমস্ত আয়াত উপেক্ষা করার প্রয়াস পায়। অথচ ঈসা (আ) আল্লাহর সৃষ্ট বান্দা ও তাহার রাসূল । তারপর তিনি বলেন £ 41335 45২25215 অর্থাৎ তাহাদের অপর উদ্দেশ্য হইল আল্লাহ্‌র কালামকে তাহাদের অসৎ ও ঘ্য উদ্দেশ্য অনুযায়ী পরিবর্তন করা । মাকাতিল ইব্‌ন হাইয়ান ও সুদ্দী বলেন, তাহাদের উদ্দেশ্য হইল যে, তাহাদের অন্যায় বস্তুর প্রমাণ তাহারা কুরআন হইতে অবহিত হইবে । ইমাম আহমদ বলেন ৪ ইয়াকুব ও আবদুল্লাহ ইব্ন আবু মুলায়কা হযরত আয়েশা (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) 37১1 (১ ৯২ 15111517255 511 1০ __ এই আয়াত পাঠ করিয়া বলিলেন, যখন তোমরা সেই সমস্ত লোককে দেখ যাহারা ইহাতে বিতর্ক সৃষ্টি করে, তাহাদিগকে ত্যাগ কর। কেননা এই আয়াতে তাহারাই আল্লাহ্‌র উদ্দেশ্য । অনুরূপ একটি হাদীস ইমাম আহমদ ও ইব্ন আবূ মুলায়কা হযরত আয়েশা (রা) হইতে বর্ণনা করিয়াছেন । তাহা ছাড়া এই হাদীসটি আরও অনেক সূত্রে বিভিন্ন সহীহ গ্রন্থে বর্ণিত হইয়াছে । সহীহ বুখারীতেও এই হাদীসটি এই আয়াতের তাফসীরে বর্ণিত হইয়াছে। সহীহ মুসলিমের কিতাবুল কদরেও ইহা বর্ণিত হইয়াছে । আবু দাউদও তাহার সুনানে সুন্নাতের আলোচনায় ইহা বর্ণনা করিয়াছেন। উকবা, ইয়ামীদ ইব্‌ন ইবরাহীম তাস্তারী, ইব্‌ন আবু মুলায়কা ও কাসিম ইবৃন মুহাম্মদ হযরত আয়েশা (রা) হইতে বর্ণনা করেন যে, তিনি বলেন ঃ রাসূলুল্লাহ (সা) এই আয়াত পাঠ করিলেন এবং বলিলেন, যখন তোমরা সেই সমস্ত লোককে দেখ, যাহারা আয়াতে মুতাশাবাহার ব্যাখ্যা-বিশ্রেষণে ব্যস্ত, তখন তোমরা তাহাদের সম্পর্কে সতর্ক থাকিবে । কেননা ইহারাই আল্লাহ্‌র উদ্দেশ্য । ইমাম তিরমিযীও ইহা বর্ণনা করিয়া বলিয়াছেন, ইহা উত্তম হাদীস। ইমাম আহমদ বলেন-_-আবুল কাসিম ও হাম্মাদ আবূ মুলায়কা হইতে বর্ণনা করেন যে, তিনি বলেন £ আমি আবু উযযাকে রাসূলুল্লাহ (সা) হইতে বর্ণনা করিতে শুনিয়াছি যে, তিনি 4১ 4255153১৯০5 (29 চা ৪৪ ১:৬1 (০0৪ এই আয়াত সম্পর্কে বলেন, £ ইহারা খাওয়ারিজ এবং ১৬৯৪ ১৮:59 ১১-৯ ৯১ ১9 আয়াত সম্পর্কেও বলেন, ইহারা খাওয়ারিজ। ইব্‌ন মারদুবিয়া বিভিন্ন সূত্রে যথা আবূ গালিব ও আবু উষযার সূত্রে ইহা বর্ণনা করিয়াছেন। অতএব এই হাদীসটি কমপক্ষে মওকুফ জাতীয় হাদীস হইবে । তবে ইহার অর্থ ও সারমর্ম যথার্থ । যেহেতু ইসলামের ইতিহাসে তাহারা সর্বপ্রথম বিদআত সৃষ্টি করিয়াছিল। তাহারা কোন পার্থিব কারণেই এই ফিতনার সৃষ্টি করিয়াছিল। নবী করীম (সা) যখন হুনাইনের যুদ্ধে গনীমতের মাল বন্টন করিতেছিলেন, তখন তাহাদেরই বিকৃত চিন্তাধারায় হুযুর সা)-এর বন্টন পদ্ধতিতে ইনসাফের অভাব পরিলক্ষিত হয় । অতএব যুল খুওয়াইছারা নামক এক ব্যক্তি হুযুর (সা)-এর সামনে আসিয়া অভিযোগ করিল যে, আপনি ইনসাফ করুন। আপনি বন্টনের ক্ষেত্রে ইনসাফ করেন নাই। রাসূলুল্লাহ (সা) বলিলেন, আল্লাহ তা"আলা আমাকে বিশ্ববাসীর নিকট পরম বিশ্বাসী করিয়া পাঠাইয়াছেন। এখন আমি যদি তোমার দৃষ্টিতে ন্যায় ও ইনসাফ হইতে বিচ্যুত হই, তবে তুমি ক্ষতিগ্রস্ত হইয়াছ; শুধু ক্ষতিগ্রস্তই নয়, বরং তুমি ধ্বংস হইয়া গিয়াছ।

— পৃষ্ঠা ৪৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।