001119115 সূরা বাকারা ৃ ৪৩৭ (1311 1৮১- 01 ৮১ 1$5% (৬০১ (হে আমাদের পরোয়ারদেগার! আমাদের ভুল-ত্রুটি ধরিও না)। ইহা দ্বারা বুঝা যায় যে, এইরূপ প্রার্থনা তিনি কবুল করেন। উক্ত প্রার্থনার তাৎপর্য হইল এই যে, আমি যদি ভূলক্রমে কোন ফরয তরক করি কিংবা হারাম কাজ করিয়া- ফেলি কিংবা অজ্ঞতার কারণে ঠিক মনে করিয়া শরীয়তের দৃষ্টিতে বেঠিক কোন কাজ করি, তাহা ক্ষমা করিয়া দাও । ইমাম মুসলিমের হাদীসে দেখা গিয়াছে, এই প্রার্থনায় আল্লাহ তা'আলা ইতিবাচক জবাব দিয়াছেন। ইব্ন আব্বাস (রা)-এর হাদীসেও তাহাই দেখা যায়। ইবৃন মাজা তাহার সুনাম ও ইবৃন হাব্বান তাহার সহীহ সংকলনে আতার সুত্রে আবু আমর আল আওযাঈ হইতে একটি বর্ণনা উদ্ধৃত করিয়াছেন। ইব্ন মাজা ইবৃন আববাস (রা) হইতে এবং তিবরানী ও ইব্ন হাব্বান ইব্ন আববাস (রা) হইতে উবায়েদ ইবৃন উমায়ের ও আতার সূত্রে বর্ণনা করেন £ রাসূল (সা) বলেন- _আন্মাহ তা'আলা আমার উম্মতকে ভুল-ক্রটি ও নিয়ন্ত্রণ-বহির্ভূত ব্যাপারের দায়দায়িত্ব হইতে মুক্তি দিয়াছেন। ইমাম আহমদ ও আবূ হাতিম অন্য একটি সূত্রে ইহা বর্ণনা করেন। আল্লাহই ভাল জানেন। নবী করীম (সা) হইতে পর্যায়ক্রমে উম্মে আবূ দারদা (রা), শাহর, আবু বকর আল হাযলী, মুসলিম ইব্ন ইব্রাহীম, আবু হাতিম ও ইব্ন আবু হাতিম বর্ণনা করেন যে, তিনি বলেন £ আল্লাহ তা'আলা তিনটি ব্যাপার হইতে আমার উম্মতকে মুক্তি দিয়াছেন । ভুল-ত্রুটি ও নিয়ন্ত্রণ বহির্ভূত ব্যাপার । আবূ বকর বলেন-__-আমি হাসানের নিকট ইহা বর্ণনা করিলে তিনি বলেন, তুমি কি এই. আয়াত লক্ষ্য কর নাই, যাহা আমরা সর্বদা পাঠ করি £ (১151 51 ৮১০০১ ও 2, অর্থাৎ হে আমাদের প্রতিপালক প্রভু! আমরা যে সব ভুল-ত্রুটি করি তাহা ধরিও না। আল্লাহ তা'আলা বলেন £ ০ ১2311 ৮1 ১1০৯ ৮০৫1০৯10৯45 এস ও কও 121 অর্থাৎ সাধ্যাতীত কোন বিধান আমাদের উপর চাপাইও না । অতীতের উম্মতকে যেভাবে ক্ষুংপিপাসা ও নানা বাধ্যবাধকতার পরীক্ষায় ফেলিয়াছ, তেমনি আমাদিগকে ফেলিও না। কারণ, তোমার নবী মুহাম্মদকে রহমতের নবী করিয়া পাঠাইয়াছ। তাহার দীনকে দীনে হানীফ ও সহজ দীন করিয়াছ। সহীহ মুসলিমে আবু হুরায়রা (রা) বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (স) বলেন £ “আল্লাহ তা“আলা উক্ত মুনাজাতের জবাবে সম্মতিসূচক হা বলিয়াছেন ।” ইব্ন আব্বাস (রা) বলেন ঃ রাসূল (সা) বলিয়াছেন, আল্লাহ তা'আলা জবাবে বলেন-আমি অবশ্যই করিয়াছি। তাহা ছাড়া বিভিন্ন সূত্রের হাদীসে বর্ণিত হইয়াছে যে, রাসূল (সা) বলেন__-আমি সরল- সহজ দীনে হানীফ নিয়া প্রেরিত হইয়াছি। আল্লাহ তা'আলা বলেন ৪ 4101 2305 2৮5 ৮4০৯৪ 25 05০ অর্থাৎ দুঃসহ দুঃখ-কষ্ট ও বিপদ-আপদের পরীক্ষায় আমাদিগকে নিপতিত করিও না।
— পৃষ্ঠা ৪৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।