Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 সুরা বাকারা ৪৭ তো আমারই সন্তান-সন্ততি হইবে। উম্মে সালমা (রা) বলেন ঃ অতঃপর আমি আমাকে হুযুর (সা) -এর খেদমতে সোপর্দ করিলাম । সেমতে রাসূল (সা) আমাকে বিবাহ করিলেন । অতঃপর উম্মে সালমা (রা) বলেন, আমাকে আল্লাহ তাআলা উক্ত দু'আর বরকতে উত্তম প্রতিদান দান করিলেন। আমি আবূ সালমা হইতে উত্তম ব্যক্তি রাসূল (সা)-কে লাভ করিলাম । সহীহ মুসলিমে হযরত উম্মে সালমা (রা) বর্ণনা করেনঃ “আমি রাসূল (সা)-কে বলিতে শুনিয়াছি, এমন কোন বান্দা নাই, যে বিপদে পড়িয়া ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলায়হে রাজিউন পড়ার পর “আল্লাহুমা আজেরনী ফী মুসীবাতী ওয়াখলুফ লী খায়রাম মিনহা' পাঠ করিল, অথচ আল্লাহ তা'আলা হইতে উহার প্রতিদান ও উহা হইতে উত্তম বস্তু লাভ করে নাই ।' অতঃপর উম্মে সালমা (রা) বলেনঃ আবূ সালমা যখন মারা যান, তখন আমি ইন্নালিল্লাহ সহ উক্ত দু'আ পাঠ করি। ফলে আল্লাহ তা“আলা আমাকে তাহা হইতে উত্তম প্রতিদান স্বরূপ আল্লাহর রাসূল (সা)-কে প্রদান করিয়াছেন। ইমাম আহমদ বলেন £ আমাদের নিকট ইয়াধীদ ও ইবাদ ইব্‌ন উব্বাদ, তাহাদের নিকট বিন্ত হুসায়েন হইতে ও তিনি তাহার পিতা হুসায়েন ইব্ন আলী (রা) হইতে ও তিনি নবী করীম (সা) হইতে বর্ণনা করেন-এমন কোন মুসলিম নর-নারী নাই যে মুসীবাতে পড়িয়া বিলম্বে হইলেও উক্ত দু'আ পড়িয়াছে, অথচ আল্লাহ তাহার দু'আর তাৎক্ষণিক সুফল দান করেন নাই ।' ইবাদের বর্ণনায় “বিলম্ব হওয়া"র স্থলে “পুরাতন হওয়া" রহিয়াছে । হুসায়েন হইতে ও তিনি তীহার পিতা হইতে বর্ণনা করেন। তেমনি ইসমাঈল ইবৃন উলিয়া ও হুসায়েন হইতে ও তিনি তাহার পিতা হইতে উক্ত হাদীস বর্ণনা করেন। ইমাম আহমদ বলেন ঃ ইয়াহিয়া ইব্ন ইসহাক সিলজিনী হাম্মাদ ইব্‌ন সালমা হইতে ও তিনি আবূ সিনান হইতে বর্ণনা করেন যে, আবূ সিনান বলেন-আমার এক মৃত সন্তানকে দাফন করিতে গিয়া আমিও কবরে নামিয়া পড়িলাম। তখন আবু তালহা আল খাওলানী আমার হাত ধরিয়া আমাকে উপরে তুলিয়া বলেন-শোন, আমি তোমাকে একটি সুসংবাদ শুনাইব কি ? আমি বলিলাম-হা, বলুন। তিনি বলিলেন, যিহাক ইব্‌ন আবদুর রহমান ইবৃন আউযিব আবূ মৃসা হইতে বর্ণনা করিয়াছেন যে, রাসূল (সা) বলিয়াছেন £ আল্লাহ তা*আলা প্রশ্ন করেন, হে মালিকুল মউত! তুমি কি আমার এক বান্দার সন্তানের প্রাণ হরণ করিয়াছ ? তুমি কি তাহার চক্ষু শীতলকারী ও কলিজার টুকরার জান কবয করিয়াছ ? মালিকুল মউত জবাব দিল, হা! তিনি আবার প্রশ্ন করেন, তখন সে কি বলিয়াছে ? সে জবাব দিল, তোমার প্রশংসা করিয়াছে ও ইন্নলিল্লাহ পড়িয়াছে। তখন আল্লাহ বলেন-তাহার জন্য জান্নাতে একটি ঘর তৈরী কর এবং উহার নাম রাখ “বায়তুল হামদ" । ইমাম আহমদ উহা আবার আলী ইব্‌ন ইসহাক হইতে ও তিনি আবদুল্লাহ ইব্ন মুবারক হইতে বর্ণনা করেন। তেমনি ইমাম তিরমিযী উহা সুয়ায়দ ইবৃন নসর হইতে ও তিনি ইবনুল

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।