001119115 ৪৩৪ তাফসীরে ইব্ন কাহীর (সা) বলেন ঃ তিনটি বস্তু দ্বারা আমাদিগকে মানব জাতির ভিতর মর্যাদা দান করা হইয়াছে। তন্মধ্যে একটি হইল, আমাকে আরশের নিচের রত্ব ভাণ্ডার হইতে সূরা বাকারার শেষ আয়াত কয়টি প্রদান করা হইয়াছে । আমার পূর্বে অন্য কাহাকেও ইহা দেওয়া হয় নাই এবং আমার পরেও ইহা কাহাকেও দেওয়া হইবে না। হুযায়ফা (রা) হইতে রবঈর সূত্রে নঈম ইব্ন আবু হিন্দাও অনুরূপ বর্ণনা করেন। ষষ্ঠ হাদীস আলী (রা) হইতে পর্যায়ক্রমে হারিছ, আবূ ইসহাক, মালিক ইব্ন মুগাওয়ালা, জাফর ইব্ন আওন, মুহাম্মাদ ইবৃন হাতিম ইবৃন বুযায়আ, ইসমাঈল ইবনুল ফযল, আবদুল বাকী ইব্ন নাফে ও ইব্ন মারদুবিয়া বর্ণনা করেন যে, তিনি বলেন 8 কোন জ্ঞানী মুসলমানকে দেখি নাই যে, তিনি রাত্রিকালে আয়াতুল কুরসী ও সূরা বাকারার শেষাংশ না পড়িয়া ঘুমান। কারণ, তোমাদের নবী (সা)-কে উহা আরশের নিচের খনি হইতে প্রদান করা হইয়াছে। আলী (রা) হইতে পর্যায়ক্রমে আল মুখারেকী, উমায়ের ইব্ন আমর, আবূ ইসহাক, ইসরাইল ও ওয়াকী তাহার তাফসীরে বর্ণনা করেন যে, তিনি বলেন ঃ আমি ইসলাম গ্রহণকারী কোন জ্ঞানী ব্যক্তিকে দেখি নাই যে, তিনি রাত্রিকালে আয়াতুল কুরসী ও সুরা বাকারার শেষাংশ না পড়িয়া নিদ্রা যান। কারণ উহা আরশের নিচের প্রকোষ্ঠ হইতে প্রদত্ত হইয়াছে। সপ্তম হাদীস ও আবূ ঈসা আত্ তিরমিযী বর্ণনা করেন যে, রাসূল (সো) বলেন ঃ নিশ্চয় আন্রাহ তা'আলা ভূমণ্ডল ও আকাশমণুলী সৃষ্টির দু'হাজার বছর আগে একখানি গ্রন্থ লিখেন। উহা হইতে দুইটি আয়াত সূরা বাকারার শেষভাগে নাযিল করেন। পর পর তিনরাত্রি যে ঘরে সেই আয়াত দুইটি পড়া হয়না, সেই ঘরে শয়তান ঠাই নেয়। ইমাম তিরমিযী বলেন- হাদীসটি গরীব । হাকেম তাহার মুস্তাদরাকে হাম্মাদ ইব্ন সালমার সূত্রে উহা বর্ণনা করিয়া মন্তব্য করেন - ইমাম মুসলিমের শর্তে হাদীসটি সহীহ বটে, কিন্তু সহীহদ্বয়ে উহা উদ্ধৃত হয় নাই। অষ্টম হাদীস ইব্ন আব্বাস (রো) হইতে পর্যায়ক্রমে সাঈদ, ইউসুফ ইব্ন আবুল হুজ্জাজ, ইবৃন মরিয়ম, ও ইব্ন মারদুবিয়া বর্ণনা করেন যে, তিনি বলেন £ রাসূল (সা) যখন সুরা বাকারার শেষাংশ ও আয়াতুল কুরসী পড়িতেন, তখন হাস্যোজ্জ্বল হইতেন। তিনি বলিতেন-এইগুলি করুণাময়ের ০০15 21 ১৮১১৭ ০৫ কিংবা ৬৬১: 9১৯01 29৯5 25 ১৪ ০3০৭ ৮০55 পড়িতেন, তখন বিচলিত ও গম্ভীর হইতেন। |
— পৃষ্ঠা ৪২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।