Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 সুরা বাকারা ৪৩৩ সহীহ্দ্য়ে ইবৃন মাসউদ (রা) হইতে পর্যায়ক্রমে আলকামা ও আবদুর রহমানের সনদেও উহা বর্ণিত হইয়াছে। আবদুর রহমান বলেন £ আমি একবার ইব্‌ন মাসউদের সাথে দেখা করিলাম । তিনি আমাকে অনুরূপ বর্ণনা প্রদান করেন । আহমদ ইব্‌ন হাম্বলও অনুরূপ-বর্ণনা প্রদান করেন। নবী কীরম (সা) হইতে ইব্ন মাসউদ (রা), আলকামা, মুসাইয়েব ইব্ন রসফ, আসিম, শরীক ও ইয়াহ্‌য়া ইব্ন আদম বর্ণনা করেন যে, তিনি বলেন ৪ যে ব্যক্তি রাত্রিকালে সূরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করিবে উহা তাহার জন্য যথেষ্ট হইবে । দ্বিতীয় হাদীস আবূ যর রো) হইতে পর্যায়ক্রমে মারূর ইব্‌ন সুয়াইদ, খারাশ ইবনুল হার, রবঈ, মনসূর, শায়বান, হুসাইন ও আহমদ ইব্‌ন হাম্বল (র) বর্ণনা করেন যে, রাসূল (সা) বলেন 8 আরশের নিচের ভাণ্ডার হইতে আমাকে সূরা বাকারার শেষাংশ প্রদান করা হইয়াছে । আমার পূর্বে অন্য কোন নবীকে ইহা দেওয়া হয় নাই। আবূ যর (রা) হইতে পর্যায়ক্রমে যায়দ ইব্‌ন যাবিয়ান, রবঈ, মনসূর, সাওরী, আশজাদ ও ইব্‌ন মারদুবিয়া বর্ণনা করেন যে, নবী করীম (সা) বলেন ঃ আরশের নিচের খনি হইতে আমাকে সুরা বাকারার শেষাংশ প্রদান করা হইয়াছে। তৃতীয় হাদীস বর্ণনা করেন যে, হযরত আবদুল্লাহ বলেন ঃ মি'রাজের রাত্রে যখন নবী করীম (সা) সপ্তম আকাশে অবস্থিত সিদরাতুল মুস্তাহায় পৌছিলেন - যেখানে নিম্ন জগত ও উর্ধ্ব জগত আসিয়া মিলিত ও সমাপ্ত হইয়াছে, তখন সিদরাতুল মুন্তাহাকে যাহা আচ্ছাদন করার তিনি আচ্ছাদন করিলেন। উহার সমতল স্বর্ণের তৈরী । রাসূল (সা)-কে তখন তিনটি জিনিস দেওয়া হইল- পাঁচ ওয়াক্ত নামায, সূরা বাকারার শেষাংশ ও তাহার উম্মতের যাহারা শির্ক করে নাই, ত তাহাদের ক্ষমার সুসংবাদ! চতুর্থ হাদীস আর রাযী ও ইমাম আহমাদ (র) বর্ণনা করেন যে, রাসূল (সা) বলেন $ সুরা বাকারার শেষ আয়াত দুইটি পাঠ কর। অবশ্যই আমাকে উহা আরশের নিচে অবস্থিত ভাণ্ডার হইতে প্রদান করা হইয়ছে। এই সদনটি উত্তম। তবে উহা কোন সংকলন গ্রন্থে উদ্ধৃত হয় নাই। ৮৬ হুযায়ফা (রা) হইতে পর্যায়ক্রমে রবঈ, আবু মালেক, ইব্‌ন আওয়ানা, মারওয়ান, ইবরাহীম রা রা আহমাদ ইবৃন কাসিম ও ইব্‌ন মারদুরিয়া বর্ণনা করেন যে, রাসূল কাছীর (২য় খও)__৫৫

— পৃষ্ঠা ৪২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।