Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 সূরা বাকারা ৪৩১ সাঈদ ইব্ন হিশাম হইতে পর্যায়ক্রমে ইব্ন আবু আদী ও ইব্‌ন বিশার এবং ইব্‌ন হিশাম হইতে পর্যায়ক্রমে ইব্‌ন আলীয়া ও ইয়াকুব ইবৃন ইব্রাহীম এবং উভয় বর্ণনাকারী সাফোয়ান ইব্‌ন মিহরান হইতে কাতাদার সুত্রে বর্ণনা করেন যে, সাফোয়ান ইব্‌ন মিহরান বলেন £ আমরা আবদুল্লাহ ইব্ন উমরের সহিত বায়তুল্াহ শরীফ তাওয়াফ করিতেছিলাম। তাহার তাওয়াফকালেই এক ব্যক্তি তাহার নিকট আরয করিল, হে ইব্‌ন উমর! রাসূল (সা) গোপন পরামর্শ সম্পর্কে কি বলিয়াছেন তাহা কি শোনেন নাই ? তিনি বলিলেন, আমি রাসূল (সা)-কে বলিতে শুনিয়াছি, এক মু'মিন যখন আল্লাহর নিকটবর্তী হইবে, তখন তিনি তাহার কাধে হাত রাখিলে সে তাহার পাপসমূহ স্বীকার করিবে । তিনি গোপনে প্রশ্ন করিবেন, তুমি কি এই ঘটনা জান ? তখন সে বলিবে, জানি । অতঃপর যতক্ষণ আল্লাহর ইচ্ছা এই ব্যাপার চলিবে । অবশেষে তিনি বলিবেন, আমি দুনিয়াতে তোমার দোষ গোপন করিয়াছি এবং আজ তোমাকে ক্ষমা করিলাম । তখন তাহাকে পুণ্য কিংবা ডান হাতে আমলনামা দেওয়া হইবে । পক্ষান্তরে কাফির ও মুনাফিকগণকে প্রকাশ্যে ডাকা হইবে (ও প্রকাশ্যে হিসাব নেওয়া হইবে)। তাই আল্লাহ তা'আলা বলেন ঃ ০১৭ 0]1 ০5 4101 590 20415156492 5৮৪ অর্থাৎ এই লোকগণই তাহাদের প্রভুকে মিথ্যা বলিয়াছিল। জানিয়া রাখ, যালিমদের উপর আল্লাহর লানত রহিয়াছে। কাতাদা হইতে বিভিন্ন সুত্রে সহীহ্দ্ধয়ে এই হাদীসটি উদ্ধৃত হইয়াছে। আবূ হাতিম ও ইবৃন আবু হাতিম বর্ণনা করেন যে, তিনি বলেন £ ১৫..৪১1 ৮৮135 19 (4115৮4০০2৮৮ এই আয়াত সম্পর্কে হযরত আয়েশাকে (রা) জিজ্ঞাসা করিলাম । তখন তিনি বলিলেন, এখন পর্যস্ত আমাকে কেহ এই ব্যাপারে প্রশ্ন করে নাই । আমি এই ব্যাপারে রাসূল (সা)-কে জিজ্ঞাসা করিয়াছি। অতঃপর তিনি বলেন, ইহা বান্দার সহিত আল্লাহর লেন-দেনের কারবার । ঈমানদার বান্দা অগ্নি, ধ্বংস ও বিপর্যয়যোগ্য হইয়া দুঃখকষ্ট করিবে এবং প্রভু তাহাদের ক্ষমা করিয়া দিয়া পাপমুক্ত করিবেন। হাম্মাদ ইবৃন সালমার সূত্রে ইব্‌ন জারীর ও ইমাম তিরমিযীও এইরূপ বর্ণনা প্রদান করেন। ইমাম তিরমিযী বলেন, হাদীসটি গরীব পর্যায়ের ৷ এই সূত্রটি ছাড়া অন্য কোন সূত্রে ইহা বর্ণিত হয় নাই। আমি বলিতেছি- এই সূত্রের মূল বর্ণনাকারী আলী ইব্‌ন যায়দ ইব্‌ন জাদাআন গরীব হাদীসই বর্ণনা করেন। এই হাদীস তিনি তাহার পিতার অন্যতম পত্বী উম্মে মুহাম্মদ উমাইয়ার বরাতে আবদুল্লাহর সূত্রে হযরত আয়েশা (রা) হইতে বর্ণনা করেন৷ এই সূত্র ছাড়া অন্য কোন সূত্রে এই হাদীস কোন গ্রন্থে সংকলিত হয় নাই।

— পৃষ্ঠা ৪২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।