Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 সূরা বাকারা ৪২৯ আবু হুরায়রা (রা) হইতে পর্যায়ক্রমে হুমাম ইব্‌ন মুনীহ, মুআম্মার ও আবদুর রাষযাক বর্ণনা করেন যে, তিনি বলেন ঃ | রাসূল (সা) বলেন যে, আল্লাহ তা'আলা বলিয়াছেন - যখন আমার বান্দা মনে মনে একটি পুণ্য কাজ করার কথা বলে, তখন আমি তাহার জন্য একটি পুণ্য লিখি। অতঃপর যখন সে উহা কার্যকরী করে, তখন তাহার জন্য অনুরূপ দশটি পুণ্য লিখি । পক্ষান্তরে যদি সে কোন পাপ কাজ করার কথা মনে মনে বলে, তাহা আমি উপেক্ষা করি ও লিখি না। অতঃপর যখন সে উহা কার্যকরী করে, তখন একটি পাপই লিখি। রাসূলুল্লাহ (সা) আরও বলেন ঃ ফেরেশতারা বলেন, হে পরোয়ারদেগার, তোমার বান্দা একটি পাপ কাজ করার অভিলাধী । অবশ্য তিনি নিজেই উহা অধিক দেখেন । তখন আল্লাহ বলেন, অপেক্ষা কর। অতঃপর যদি সে উহা কার্যকরী করে, তাহা হইলে সেই পাপটিই লিখ। আর যদি সে পাপ অভিলাষটি বর্জন করে, তাহা হইলে তাহার জন্য একটি পুণ্য লিখ। রাসূলুল্লাহ (সো) আরও বলেন £ যখন কেহ ইসলামের কাজগুলি সুন্দরভাবে করে, তখন তাহার প্রত্যেকটি পুণ্য কাজের জন্য অনুরূপ দশটি হইতে সাতশত পুণ্য লিখা হয়। পক্ষান্তরে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটি পাপের জন্য একটি পাপই লিখা হইবে। মুসলিম শরীফে এককভাবে আবদুর রাযযাক হইতে মুহাম্মাদ ইবৃন রাফে অনুরূপ বর্ণনা করিয়াছেন। উহার কিছু বর্ণনা বুখারী শরীফেও উদ্ধৃত হইয়াছে। মুসলিম শরীফে আবু হুরায়রা (রা) হইতে পর্যায়ক্রমে ইব্‌ন সিরীন, হিশাম, খালিদ আল আহমার ও আবু কুরায়েব বর্ণনা করেন যে, তিনি বলেন ঃ রাসূল (সা) বলিয়াছেন, যে ব্যক্তি একটি পুণ্য কাজের ইচ্ছা করিল, কিন্তু কার্যকরী করিতে বিরত হইল, তাহার জন্য একটি পুণ্য লিখা হইবে । অপরদিকে যে ব্যক্তি একটি পুণ্য কাজের ইচ্ছা করিল এবং উহা কার্যকরীও করিল, তাহার জন্য দশটি হইতে সাতশত পুণ্য পর্যন্ত লেখা হইবে । আর যদি সে কোন পাপের ইচ্ছা করে, কিন্তু কার্যকরী না করে, তাহার জন্য উহা লেখা হইবে না। তবে যদি সে উহা কার্যকরী করে তাহা হইলে লেখা হইবে । এই বর্ণনাটি ইমাম মুসলিম একাই উদ্ধৃত করিয়াছেন। অন্য কোন হাদীসবেত্তা ইহা উদ্ধত করেন নাই। মুসলিম শরীফে ইব্ন আব্বাস (রা) হইতে আবু রিজা আল আত্তারদী, আল জাআদ আবু উছমান, আবদুল ওয়ারিছ ও শায়বান ইব্‌ন ফারূখ বর্ণনা করেন যে, তিনি বলেন ঃ রাসূল (সা) বলিয়াছেন, নিশ্চয় আল্লাহ তা'আলা পাপ ও পুণ্য লিখেন। অতঃপর তিনি বলেন, যে ব্যক্তি কোন পুণ্য কাজের ইচ্ছা করে, কিন্তু উহা কার্যকরী না করে, তাহার জন্য সেই পুণ্যটি পরিপূর্ণরূপেই লেখা হয়। অতঃপর যদি সে উহার ইচ্ছা করার পর কার্যকরীও করে, আল্লাহ তা'আলা তাহার জন্য দশটি হইতে সাতশত এমনকি উহা হইতেও বহুগুণ বেশি লিপিবদ্ধ করেন। পক্ষান্তরে যদি কোন পাপ কাজের ইচ্ছা করিয়া উহা কার্যকরী না করে তাহা হইলে একটি পাপই লিখেন। সহীহ মুসলিমে আবদুর রায্যাকের হাদীসের অনুরূপ অপর একটি বর্ণনা আল জাআদ আবু

— পৃষ্ঠা ৪২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।