Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 ৪২৮ তাফসীরে ইব্‌ন কাছীর ১11৫.-৪১1 আয়াতটি পাঠ করিয়া কীদিয়া ফেলিলেন। এই ঘটনা যখন ইবৃন আব্বাস (রা)-এর কাছ পৌছিল, তখন তিনি বলিলেন- আল্লাহ্‌ তা'আলা আবূ আবদুর রহমানকে রহম করুন। এই আয়াতটি যখন নাযিল হয়, তখন রাসূলুল্লাহর সাহাবাগণ যাহা করিয়াছেন সেও তাহাই করিল। অতঃপর এই আয়াত মানসূখ হইয়া পরবর্তী এই আয়াত আসিল £ 81৫2 3 (6৮৩ 21 (85 ইব্‌ন আব্বাস (রা) হইতে বিশুদ্ধ সূত্রে এই বর্ণনাগুলি পাওয়া গিয়াছে। ইব্‌ন উমর (রো) হইতেও ইব্‌ন আববাস (রা) হইতে প্রাপ্ত বর্ণনার অনুরূপ বর্ণনা পাওয়া গিয়াছে। জনৈক সাহাবী হইতে পর্যায়ক্রমে মারোয়ানুল আসগর, খালিদ আস সফা, শু“বা, রাওহ, ইসহাক ও ইমাম বুখারী (র) বর্ণনা করেন যে, তিনি বলেন ৫ ইব্‌ন উমর (রা)-কে 1:95 ১13 ৯11 4-০8%1 (০৪ 5 আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করা হইলে তিনি বলেন - পরবর্তী আয়াত ছারা উক্ত আয়াত মানসূৃখ হইয়াছে। হযরত আলী (রা) ইব্‌ন মাসউদ (রা), কাআব ইবনুল আহ্বার, শা"বী, নাখঈ, মুহাম্মাদ ইবৃন কাব আল-কারযী, ইকরামা, সাঈদ ইবৃন যুবাইর ও কাতাদাও বলেন যে, পরবর্তী আয়াত আসিয়া উক্ত আয়াত মানসূখ করিয়াছে। তাহা ছাড়া আবূ হুরায়রা (রা) হইতে পর্যায়ক্রমে যিরারা ইবৃন আবূ আওফা ও কাতাদার সূত্রে একদল হাদীসবেত্তা তাহাদের সুনানে উদ্ধত করেন যে, আবু হুরায়রা (রা) বলেন ঃ রাসূল (সা) বলিয়াছেন, আল্লাহ তা'আলা আমার ও আমার উম্মতের অন্তরে লুক্কায়িত কথা ক্ষমা করিয়াছেন এবং মুখের কথা ও কাজের হিসাব নিবেন । সহীহ্দ্ধয়ে আবূ হুরায়রা (রা) হইতে পর্যায়ক্রমে আ*রাজ, আবৃয যিনাদ ও সুফিয়ান ইব্‌ন উআইনা বর্ণনা করেন ঃ রাসূল (সা) বলিয়াছেন যে, আল্লাহ তা'আলা বলিয়াছেন, যখন আমার বান্দা কোন পাপের ইচ্ছা পোষণ করে, তখন তাহা লিখিওনা। অতঃপর যখন তাহা কার্যকরী করে, তখন সেই পাপটি লিখ। পক্ষান্তরে যখন সে কোন পুণ্য করার ইচ্ছা করে, কিন্তু যদি তাহা কার্যকারী নাও করে, তথাপি একটি পুণ্য লিখ। অতঃপর যদি সে তাহারকার্ষকরী করে, তাহা হইলে দশটি পুণ্য লিখ। মুসলিম শরীফে এককভাবে এই বর্ণনাটি অন্য সূত্রে বর্ণিত হইয়াছে। আবু হুরায়রা (রা) হইতে পর্যায়ক্রমে আল আলার পিতা, আলা ও ইসমাঈল ইবৃন জা“ফর বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন ঃ রাসূল (সা) বলেন যে, আল্মাহ তা'আলা বলিয়াছেন- আমার বান্দা যখন কোন পুণ্যের মনোভাব গ্রহণ করে, তখন আমি তাহার জন্য একটি পুণ্য পর্যন্ত লিখি। অতঃপর যখন সে তাহা কার্ষকরী করে, তখন তাহার দশটি পুণ্য হইতে সাতশ পুণ্য পর্যন্ত লিখি। পক্ষান্তরে যদি সে কোন পাপ কার্ষের ইচ্ছা পোষণ করে, তাহা হইলে আমি তাহা লিখি না। অতঃপর যখন সে তাহা কার্যকরী করে, তখন তাহার একটি পাপই লিখি ।

— পৃষ্ঠা ৪২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।