001119115 সূরা বাকারা ৪২১ উল্লেখ্য যে, জমহুর উলামা মনে করেন যে, সাক্ষী গ্রহণের নির্দেশটি ওয়াজিব নির্দেশ নয়; বরং ইহা একটি মুস্তাহাব ব্যাপার মাত্র। খুযাইমা বিনতে ছাবিত আনসারীর হাদীসটি ইহার ও ইমাম আহমদ বর্ণনা করেন যে, আম্মারা ইব্ন খুযায়মা আনসারী সাহাবীদের সূত্রে বলেন যে, জনৈক বেদুঈনের নিকট হইতে রাসূল (সা) একটি ঘোড়া ক্রয় করেন। বেদুঈন মূল্য নেয়ার উদ্দেশ্যে তাহার পিছনে পিছনে তাহার বাড়ির দিকে আসিতেছিল। রাসূলুল্লাহ (সা) দ্রুত পথ চলিতেছিলেন এবং বেদুঈন একটু ধীরে ধীরে চলিতেছিল। ঘোড়াটি যে বিক্রি হইয়া গিয়াছে তাহা লোকজন আচ করিতে না পারিয়া তাহারাও উহার দাম করিতে থাকে এবং ঘোড়াটি যে মূল্যে বিক্রি হইয়া গিয়াছে তাহার চেয়ে দাম বেশি হইতে থাকে। কিন্তু হুযুর (সা) ক্রয়ের সময় কোন সাক্ষী নির্ধারণ করিয়াছিলেন না। এই সুযোগে বেদুঈন রাসূলুল্লাহ (সা)-কে ডাকিয়া বলিল, ওহে! আপনি ঘোড়াটি ক্রয় করিলে করুন, না হয় আমি অন্যের নিকট বিক্রয় করিব। ইহা শুনিয়াই রাসূলুল্লাহ (সা) দীড়ান এবং বলেন, তুমি তো ঘোড়াটি আমার নিকট বিক্রয় করিয়াছ। সুতরাং আবার কি বলিতেছ ? বেদুঈন তখন বলিল, আল্লাহর শপথ! আমি আপনার নিকট বিক্রয় করি নাই । রাসূলুল্লাহ (সা) বলিলেন, হা, তুমি আমার নিকট বিক্রয় করিয়াছ। এই অবস্থা দেখিয়া লোকজন এ-কথা ও-কথা বলিতে থাকে । তখন বেদুঈন বলে যে, আপনার নিকট বিক্রয় করিয়া থাকিলে তাহার সাক্ষী আনুন । মুসলমানগণ আসিয়া বেদুঈনকে বলিতে থাকে, ওরে হতভাগা । তিনি তো আল্লাহর রাসূল, তাহার মুখ দিয়া সত্য ছাড়া মিথ্যা নিসৃত হয় না। ইতিমধ্যে খুযাইমা (রা) আসিয়া রাসূলুল্লাহ (সা) ও বেদুঈনের মধ্যকার ঘটনা শোনেন। কিন্তু বেদুঈনের একই কথা যে, আপনি সাক্ষী আনুন। এই'কথা শুনিয়া খুযায়মা (রা) বলেন, আমি সাক্ষ্য দিতেছি যে, তুমি রাসূলুল্লাহর (সা) নিকট এই ঘোড়াটি বিক্রয় করিয়াছ। রাসূলুল্লাহ (সা) খুযায়মার দৃষ্টি আকর্ষণ করিয়া বলিলেন, তুমি কি করিয়া সাক্ষ্য দিলে? তিনি বলিলেন, হে আল্লাহর রাসূল! আপনার সত্যবাদিতার উপর আমি সাক্ষ্য দিয়াছি। অতঃপর রাসূলুল্লাহ (সা) খুযায়মার সাক্ষীকে দুইজন সাক্ষীর মর্যাদা দান করেন । শুআইবের হাদীসে আবু দাউদ (র) এবং মুহাম্মদ ইবন ওলীদ যুবায়দীর রিওয়ায়েতে নাসায়ী (র) এইরূপ হাদীস বর্ণনা করিয়াছেন। তবে তাহারা যুহরীর (র) সূত্রেও এই হাদীসটি বর্ণনা করেন। সার কথা হইল, বিশেষ সাবধানতার জন্যেই সাক্ষী রাখা উচিত । তবে আবূ মুসা (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ বুরদা, শা'বী, ফিরাস, শু“বা ও মুআয ইব্ন মাআয আশ্বরীর সুত্রে হাকেম (র) শ্বীয় মুসতাদরাকে এবং আবু বকর ইবৃন মারদুবিয়া বর্ণনা করেন যে, আবূ মুসা আশআরী (রো) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন- তিন ব্যক্তি আল্লাহর নিকট দু'আ করিবে, কিন্তু আল্লাহ তাহাদের দু'আ কবুল করিবেন না। এক. সেই ব্যক্তি যাহার বন্ধনে দুশ্চরিত্রা স্ত্রী রহিয়াছে, অথচ সে তহাকে তালাক দেয় না। দুই. সেই ব্যক্তি যে ইয়াতীমের মাল তাহার বয়প্রাপ্তির পূর্বেই তাহাকে সমর্পণ করে। তিন. সেই ব্যক্তি যে কাহাকেও খণ দেয়, কিন্তু কোন সাক্ষী রাখে না। এই হাদীসটির সনদসমূহ সম্পর্কে হাকাম রে) বলেন, সহীহ্দ্য়ের শর্তেও ইহা শুদ্ধ বলিয়া সাব্যস্ত । কারণ শু'বার রে) শিষ্যগণ এই হাদীসটিকে আবু মুসা আশআরীর (রা) উপর “মাওকুফ' করিয়াছেন। কিন্তু এই কথা
— পৃষ্ঠা ৪১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।