001119115 সূরা বাকারা ৪১৭ করিয়াছিলাম এবং সে জামিন চাহিলে আমি আপনাকেই জামিন করিয়াছিলাম । আর সে ইহাতেই রাযী হইয়াছিল। এখন আমি তাহার নিকট গিয়া নির্ধারিত সময়ের মধ্যে তাহাকে উহা প্রদান করার ইচ্ছায় নদীর তীরে জাহাজ খুঁজিতেছি। কিন্তু পারাপারের জন্য কিছুই পাইলাম না। তাই উক্ত দীনারগুলি আপনাকে সোপর্দ করিয়া এই কাণষ্ঠে ভরিয়া নদীতে ভাসাইয়া দিলাম। আমার ফরিয়াদ এই যে, এইগুলি তাহার নিকট পৌছাইয়া দিন। ইহার পর সে নদীর তীর হইতে চলিয়া আসিল। এদিকে সেই খণদাতা ব্যক্তি এই ভাবিয়া নদীর দিকে অগ্রসর হইতে লাগিলেন যে, ঝণগ্রহীতা সেই ব্যক্তির আজ খণ পরিশোধের তারিখ । তাই হয়তো লোকটি জাহাজযোগে তাহার পাওনা নিয়া আসিতে পারে । বারবার তিনি অনুসন্ধিৎসু দৃষ্টিতে কোন এক জাহাজে সেই ব্যক্তির আগমনের প্রতীক্ষা করিতে ছিলেন। ইতিমধ্যে তিনি নদীর কুলে এক ফালি কাঠ দেখিতে পান। শেষ অবধি এই ভাবিয়া তিনি সেই কাঠটি তুলিয়া নেন যে, আর না হোক ইহা দ্বারা জ্বালানি তো হইবে। মূলত ইহার মধ্যেই ছিল সেই দীনারগুলি। তিনি বাড়ি গিয়া সেই কাঠটি কাটিয়া টুকরা করার সময় দীনারগুলি এবং চিঠিটা পান। এই দিকে সেই ব্যক্তিও পিছনে পিছনে আসিয়া বলিল যে, নিন আপনার প্রাপ্য । আল্লাহর শপথ! আমি অনেক চেষ্টা করিয়া পারাপারের কোন ব্যবস্থা করিতে পারি নাই । তাই যথাসময়ে উপস্থিত হইতে বিলম্ব হইয়াছে । তাহার ইহা বলার পর খণদাতা ব্যক্তি বলিলেন, আপনি কি টাকাগুলা অন্য উপায়ে পাঠাইয়া দিয়াছেন ? সে বলিল, আমি তো আগেই বলিলাম যে, কোন জাহাজ পাই নাই বিধায় আসিতে পারি নাই । তিনি বলিলেন, আপনার অর্থ আপনার পক্ষ হইতে আল্লাহ আমাকে পৌছাইয়া দিয়াছেন-যাহা আপনি কাঠের মধ্যে করিয়া ভাসাইয়া দিয়াছিলেন। তাই আপনি আপনার এই অর্থ নিয়া যান। ইহার সনদসমূহ বিশুদ্ধ বুখারী (রা) স্বীয় সহীহ্ বুখারীতে এই হাদীসটি সাতবার বর্ণনা করিয়াছেন। অতঃপর আল্লাহ তা*'আলা বলেন £ 01025554152 হন? (তখন তাহা লিপিবদ্ধ করিয়া নাও এবং তোমাদের মধ্যে কোন লেখক তাহা ন্যায়সংগতভাবে লিখিয়া নিবে ।) অর্থাৎ লেখক যেন ন্যায় এবং সততার সহিত লিখেন। তিনি কোন প্রকার পক্ষপাতিত্ যেন না করেন এবং যাহা লিখিবেন তাহা যেন সর্বসম্মতভাবেই লিখেন। আর লেখায় যেন কোন ধরনের ব্রাস-বৃদ্ধি না করেন। অতঃপর আল্লাহ তা'আলা বলিয়াছেন £ 12:51 ৮1-1%3 ২5৫15 4111 45 'লেখক লিখিতে অস্বীকার করিবে না। আল্লাহ তাহাকে যেমন শিক্ষা দিয়াছেন; তাহার উচিত তাহা লিখিয়া দেওয়া” অর্থাৎ কেহ যদি অনুনয় করিয়া (দলীল বা চুক্তিপত্র) লিখিয়া দিতে বলে, তবে সে উহা লিখিয়া দিতে অস্বীকার করিতে পারিবে না। কেননা আল্লাহ তাহাকে শিক্ষার তাওফীক দিয়াছেন, তাই লিখিয়া দেওয়া তাহার নৈতিক দায়িত্ বটে । যেমন হাদীস শরীফে উল্লেখিত হইয়াছে যে, কোন কার্যরত ব্যক্তিকে সাহায্য করা অথবা অক্ষম ব্যক্তির কাজ করিয়া দেওয়া উভয়ই সাদকার মধ্যে গণ্য । অন্য হাদীসে আসিয়াছে যে, ইল্ম শিক্ষা করিয়া তাহা যে ব্যক্তি গোপন করে, কিয়ামতের দিন তাহাকে আগুনের লাগাম পরাইয়া দেয়া হইবে। মুজাহিদ (র) ও আতা (র) বলেন ঃ “লেখককে উহা লিখিয়া দেওয়া ওয়াজিব ।' অতঃপর আল্লাহ তা'আলা বলেন 8 £১ 41411551৯11 4:15 4301 4/7515 এবং খণ গ্রহীতা কাছীর (২য় খণ্ড)__৫৩
— পৃষ্ঠা ৪১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।