Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 ৪১৬ তাফসীরে ইব্‌ন কাছীর কোনই কঠিন ব্যাপার নয়। এইভাবে রাসূল (সা)-এর সুন্ুতসমূহও সংরক্ষিত রহিয়াছে । তবে তিনি জাগতিক খুঁটিনাটি আনুষঙ্গিক কোন কোন বিষয়কে লিপিবদ্ধ রাখার নির্দেশ প্রদান করিয়াছেন। বস্তৃত তিনি কোন অপরিহার্য বা গুরুতৃপূর্ণ বিষয়কে এইভাবে লিপিবদ্ধ করার নির্দেশ দান করেন নাই । অনেক মনীষীই এই উক্তি করিয়াছেন। . ইব্‌ন জারীজ (র) বলিয়াছেন ঃ ধণদাতার দায়িত্‌ হইল উহা লিখিয়া রাখা এবং বিক্রেতার দায়িত্‌ বিক্রিত দ্রব্যের উপর সাক্ষী রাখা । কাতাদা রে) বলেন ঃ দীর্ঘকাল কাআব (রা)-এর সংস্পর্শপ্রাপ্ত আবূ সুলায়মান মারাআশী (র) একদা তাহার সহচরদিগকে বলেন, তোমরা কি সেই ময্লুমকে চিন, যে ব্যক্তি আল্লাহ্‌র নিকট দু'আ করে, কিন্তু তাহার দু'আ আন্রাহ কবুল করেন না ? তাহারা সকলে বলিল, ইহা কিভাবে হইতে পারে ? তিনি বলিলেন, নির্ধারিত সময়ের জন্য সে খণ দেয়, কিন্তু ইহার ব্যাপারে কোন সাক্ষী নির্ধারণ করে না এবং উহা লিখিয়াও রাখে না। অতঃপর নির্ধারিত তারিখ হইয়া যাওয়ার পর সে তাহাকে খণ পরিশোধ করার জন্য তাগাদা দিতে থাকে, কিন্তু অনুগৃহীত ব্যক্তি উহা অস্বীকার করিয়া বসে। ফলে উপায়ান্তর না দেখিয়া সে আল্লাহ্র নিকট প্রার্থনা করিতে থাকে । আর এই অবস্থায় এই মযলুম ব্যক্তির দু'আ কবুল করা হয় না। কেননা, সে সেই ব্যাপারে সাক্ষী না রাখিয়া বা উহা লিপিবদ্ধ না করিয়া আল্লাহ্‌র নির্দেশ অমান্য করিয়াছে । আবূ সাঈদ শাবী, রবী ইবৃন আনাস, হাসান, ইবৃন জারীজ ও ইব্‌ন যায়দ €র) প্রমুখ বলেনঃ এইভাবে লিপিবদ্ধ করা বা সাক্ষী-প্রমাণ রাখা প্রথমে ওয়াজিব ছিল। কিন্তু এই আয়াতটি নাযিল হওয়ার মাধ্যমে তা রহিত হইয়া যায় 8 ১০5 | 5১1155215০১ ৯৫৯৮৪ ০৭ 90৪ হ59151 অর্থাৎ যদি তোমরা একে অপরের প্রতি আস্থাশীল হও, তবে যাহার নিকট আমানত রাখা হইবে সে যেন উহা আদায় করিয়া দেয়। অবশ্য নিম্ন বর্ণিত হাদীসটি ইহার দলীল যে, উহা দ্বারা সাক্ষী রাখা এবং লিপিবদ্ধ করিয়া রাখাকে নিষিদ্ধ করা হয় নাই। আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে আবদুর রহমান ইব্‌ন হরমুয, জাফর ইব্‌ন রবী “আ, লাইছ, ইউনুস ইব্‌ন মুহাম্মদ ও ইমাম আহমাদ (রি) বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন £ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন যে, বনী ইসরাঈলের এক ব্যক্তি অন্য এক ব্যক্তির নিকট এক হাজার দীনার খণ চাহিলে সে বলিল, সাক্ষী আন। খণপ্রার্থী ব্যক্তি বলিল, আল্লাহ্র সাক্ষীই যথেষ্ট । অতঃপর সেই ব্যক্তি বলিল, তবে জামিন আন । সে বলিল, আল্লাহ্র জামিনই যথেষ্ট । ইহার পর খণদাতা ব্যক্তি বলিল যে, তৃমি সত্যিই বলিয়াছ। অতঃপর খণ পরিশোধের তারিখ নির্ধারণ করিয়া তাহাকে এক হাজার দীনার গুনে দেয়। ইহার পর খণগ্রহীতা ব্যক্তি যথাসময়ে ঝণ পরিশোধ করার জন্য সমুদ্রের তীরে আসিয়া কোন জাহাজের অপেক্ষা করিতে থাকে। উদ্দেশ্য, কোন জাহাজ পাইলে পার হইয়া তাহাকে নির্দিষ্ট সময়ের মধ্যে খণ পরিশোধ করিবে, কিন্তু সেকোন জাহাজ পাইল না। তখন একখণ্ড কাঠ খুঁড়িয়া তাহার মধ্যে হাজার দীনার এবং সেই ব্যক্তির নামে এক খানা পত্র লিখিয়া উহার মুখ বন্ধ করিয়া আল্লাহ্র নিকট প্রার্থনা করিল, হে আল্লীহ! আপনি ভাল করিয়াই জানেন যে, আমি অমুক ব্যক্তির নিকট হইতে এক হাজার দীনার খণ নিয়াছিলাম। খণ গ্রহণে সে সাক্ষী চাহিলে আমি আপনাকেই সাক্ষী

— পৃষ্ঠা ৪১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।