001119115 ৪১৪ তাফসীরে ইব্ন কাছীর তাফসীর ৪ এই আয়াতটি কুরআনে করীমের সর্বাপেক্ষা বড় আয়াত । সাঈদ ইব্ন মুসাইয়াব (র) হইতে ধারাবাহিকভাবে ইব্ন শিহাব, ইউনুস, ইবৃন ওহাব, ইউনুস ও ইমাম আবু জাফর ইব্ন জারীর (র) বর্ণনা করেন যে, ইবৃন শিহাব (র) বলেন ৫ সাঈদ ইবৃন মুসাইয়াব (র) হইতে তিনি জানিতে পারিয়াছেন যে, আরশ হইতে আগত কুরআনের সর্বাপেক্ষা নৃতন আয়াত হইল খণের আয়াত। ইব্ৃন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে ইউসুফ ইব্ন মিহরান, আলী ইব্ন যায়িদ, হাম্মাদ ইব্ন সালমা, আফফান ও ইমাম আহমাদ (র) বর্ণনা করেন যে, ইবৃন আব্বাস রো) বলেন £ খণের আয়াত নাযিল হওয়ার পর রাসূলুল্লাহ (সা) বলেন, ধারকর্ষ বা লেন-দেন চুক্তি করিয়া হযরত আদম (আ)-ই সর্বপ্রথম উহা অস্বীকার করেন। কেননা আল্লাহ তা'আলা আদম (আ)-কে সৃষ্টি করিয়া তাহার পৃষ্ঠদেশে হাত বুলাবার পরে কিয়ামত পর্যন্ত তাহার যত সন্তান-সন্ততি হইবে সব বাহির হইয়া আসে এবং সেই সকল সন্তানকে তাহার সামনে উপস্থিত করা হয়। তিনি উহাদের মধ্য হইতে একজনকে অত্যন্ত সুশ্রীকায় দেখিতে পান। অতঃপর আল্লাহর নিকট জিজ্ঞাসা করেন যে, হে প্রভু! এই ব্যক্তি কে? তিনি বলেন, এই হইল তোমার পুত্র দাউদ! তিনি জিজ্ঞাসা করিলেন, ইহার বয়স কত হইবে ? আল্লাহ বলিলেন, সত্তর বৎসর । আদম (আ) বলিলেন, হে প্রভু! ইহার বয়স বাড়াইয়া দিন। আল্লাহ বলিলেন, না তাহা হয়না, হয়ত তোমার বয়স হইতে তাহাকে কিছু দিতে পার ৷ আদম (আ)-এর বয়স ছিল এক হাজার বৎসর। অতঃপর তাহার বয়স হইতে তিনি দাউদকে চল্লিশ বৎসর দান করেন । ইহা লিখিয়া নেয়া হয় এবং ফেরেশতাদেরকে সাক্ষী মানা হয়। কিন্তু যখন আদম (আ)-এর নিকট মৃত্যুর ফেরেশতা জান কবযের জন্য উপস্থিত হন, তখন তিনি তাহাকে বলেন, আমার তো বয়স এখনও চল্লিশ বৎসর বাকী আছে। তদুত্তরে তাহাকে বলা হয়, কেন, আপনি তো আপনার পুত্র দাউদকে আপনার বয়স হইতে চল্লিশ বৎসর দান করিয়াছিলেন । তিনি বলেন, এমন কোন ঘটনা ঘটে নাই। অতঃপর তাহাকে সেই দলীল-পত্র দেখান হয় এবং সেই ফেরেশতাদেরকে সাক্ষী হিসাবে পেশ করা হয়। হাম্মাদ ইবৃন সালামা (র) হইতে আসওয়াদ ইব্ন আমেরের বর্ণনায় ইহাও বর্ণিত হইয়াছে যে, আল্লাহ তা“আলা দাউদ (আ)-কেও একশত বৎসর জীবিত রাখিয়াছিলেন এবং আদম (আ)-এর বয়স এক হাজার বৎসর পূর্ণ করিয়া দেওয়া হইয়াছিল। হাম্মাদ ইব্ন সালামা (র) হইতে ধারাবাহিকভাবে আবূ দাউদ তায়ালুসী, ইউসুফ ইব্ন আবূ হাবীব ও ইব্ন আবূ হাতিমও এইরূপ বর্ণনা করিয়াছেন। তবে হাদীসটি অত্যন্ত দুর্বল। কেননা ইহার একজন বর্ণনাকারী আলী ইব্ন যায়েদ ইব্ন জাদআন প্রত্যাখ্যাত রাবী বলিয়া গণ্য । অবশ্য আবূ হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে সাঈদ ইবৃন মুকবেরী ও হারিছ ইবন আবদুর রহমান ইব্ন আবূ আছারের সনদে হাকাম স্বীয় মুসতাদরাকেও এইরূপ বর্ণনা করিয়াছেন । আবু হুরায়রা (রো) হইতে অন্য সূত্রে ধারাবাহিকভাবে শা'বী ও আবু দাউদ ইব্ন হিন্দের রিওয়ায়েতেও ইহা বর্ণিত হইয়াছে। অন্য সূত্রে আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ সালমা ও মুহাম্মাদ ইব্ন আমরও ইহা বর্ণনা করিয়াছেন । এই সূত্রে নবী (সা) হইতে ধারাবাহিকভাবে আবু
— পৃষ্ঠা ৪০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।