Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 সূরা বাকারা ৪১১. ফেলিলাম এবং বলিলাম যে, যদি কখনো ইহা শোধ করিতে পার, তাহা হইলে শোধ করিও, নতুবা মাফ করিয়া দিলাম । কেননা আমার দুইটি চক্ষু দেখিয়াছে, এই দুইটি কান দ্বারা শুনিয়াছি এবং আমার খুবই ভাল করিয়া মনে আছে যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, “যে ব্যক্তি কোন দরিদ্র খণগ্রহীতাকে খণ পরিশোধ করিতে অবকাশ দিবে অথবা খণ একেবারেই ক্ষমা করিয়া দিবে, আল্লাহ তা“আলা তাহাকে তাহার আরশের ছায়ায় স্থান দিবেন।” দশম হাদীস ৪ উছমান (রা) হইতে ধারাবাহিকভাবে তাহার গোলাম মাহজান, যিয়াদ আহমাদ বর্ণনা করেন যে, উছমান (রা) বলেন £ আমি শুনিয়াছি যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, “যেদিন আল্লাহর ছায়া ব্যতীত অন্য কোন ছায়া থাকিবে না, সেদিন আল্লাহ্‌ তাআলা সেই সকল লোকদের তাহার ছায়ায় স্থান দিবেন, যাহারা দরিদ্র খণগ্রস্তকে খণ আদায়ের জন্য অবকাশ দান করে, অথবা উহা সম্পূর্ণরূপে ক্ষমা করিয়া দেয়।” একাদশতম হাদীস ঃ ইব্‌ন আব্বাস রো) হইতে ধারাবাহিকভাবে আতা, মাকাতিল ইব্‌ন হাইয়ান, ইব্‌ন জাওনা সালামী খুরঃপানী, আবদুল্লাহ ইবৃন ইয়াধীদ ও ইমাম আহমাদ (র) বর্ণনা করেন যে, ইবৃন আব্বাস (রা) বলেন ঃ একদা রাসূলুল্লাহ (সা) মসজিদের দিকে আগমন করেন এবং তখন তিনি আবূ আবদুর রহমানকে হাত দ্বারা মাটির দিক ইশারা করিয়া বলেন, “যে দুঃস্থ মানুষকে খণ আদায়ে অবকাশ দিবে অথবা উহা মাফ করিয়া দিবে, আল্লাহ তাহাকে জাহান্নামের প্রথরতর লেলিহান শিখার প্রজ্লন হইতে রক্ষা করিবেন। জানিয়া রাখ, জান্নাতের পথ তিনটি কারণে কন্টকাকীর্ণ এবং জাহান্নামের পথ খুবই সহজ ও নিক্কন্টক। আর সেই লোকেরাই পুণ্যবান যাহারা ফাসাদ ও বিশৃংখলা হইতে পবিভ্র। আর যে মানুষ ক্রোধ হযম করিয়া ফেলে সে আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় । যে ব্যক্তি এইরূপ করে তাহার অন্তর আল্লাহ তা'আলা ঈমান দ্বারা পরিপূর্ণ করিয়া দেন।” এই হাদীসটি একমাত্র ইমাম আহমাদই রে) বর্ণনা করিয়াছেন। অন্য একটি সূত্রে ইবন আব্বাস (রো) হইতে ধারাবাহিকভাবে আতা, ইবন উআইনা ইব্‌ন ইব্‌ন মুহাম্মদ বাওরানী ও তিবরানী (র) বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন £ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, “যে ব্যক্তি অভাবী খণ গ্রহণকারীকে ধণ পরিশোধের ব্যাপারে নমনীয়তা প্রকাশ করিয়া অবকাশ দান করে, আন্লাহও তাহার প্রতি দয়ার দৃষ্টিতে তাকাইয়া উহার তওবা কবুল করিয়া নেন।” অতঃপর আল্লাহ তাআলা তাহার সকল বান্দাকে পৃথিবীর ধ্বংসশীলতা এবং ইহার অভ্যত্তরের সকল বস্তুর লয়শীলতা, সকলের পরকালে উপস্থিতি, আল্লাহর দিকে প্রত্যাবর্তন এবং সকল সৃষ্টিকে তাহার সকাশে আমলের হিসাব-নিকাশ প্রদান, পাপ-পুণ্যের পুঙ্খানুপুঙ্খ

— পৃষ্ঠা ৪০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।