0০017161715 ৪১০ তাফসীরে ইব্ন কাছীর আবু সাঈদ (রা) বলেন, ইহাই আমি হযরত নবী আকরাম (সা)-এর মুখে শুনিয়াছি। আবু মালিক সাঈদ ইব্ন তালিকের সূত্রে ইমাম মুসলিমও (র) ইহা বর্ণনা করিয়াছেন। অষ্টম হাদীস ঃ ইমরান ইব্ন হাসীন (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ. দাউদ, আ'মাশ, আবূ বকর, আসওয়াদ ইব্ন আমের ও ইমাম আহমাদ (র) বর্ণনা করেন যে, ইমরান ইব্ন হাসীন (রা) বলেন ৫ র রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, “যদি কোন ব্যক্তির কাহারও নিকট খণ থাকে এবং যদি সে ঝণগ্রহীতাকে খণ আদায়ে অবকাশ দান করে, তবে খণ আদায়ে অবকাশদাতা প্রতিদিন তাহার খণের পরিমাণ সাদকা দেওয়ার ছাওয়াব -পাইবে।” এই সূত্রে হাদীসটি গরীব বটে । তবে বুরাইদার (র) সূত্রে পূর্বে এই ধরনের আরও হাদীস বর্ণিত হইয়াছে। নবম হাদীস $ আবু ইয়াসার (রা) হইতে ধারাবাহিকভাবে রবী, আবদুল মালিক ইব্ন উমাইর, যায়েদা, মুআবিয়া ইব্ন আমর ও ইমাম আহমাদ (র) বর্ণনা করেন যে, আবু ইয়াসার (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, “যে ব্যক্তি অভাবপ্রস্ত খণ গ্রহীতাকে খণ পরিশোধ করিতে অবকাশ দান করিবে অথবা খণ মাফ করিয়া দিবে, তাহাকে আল্লাহ তা'আলা সেদিন ছায়া দান করিবেন, যেদিন তাহার ছায়া ব্যতীত অন্য কোন ছায়া থাকিবে না।” মুসলিম (র) স্বীয় মুসলিম শরীফে অন্য একটি সূত্রে ইবাদ ইব্ন ওলীদ ইব্ৃন ইবাদা ইব্ন সামিতের (র) হাদীসে বর্ণনা করেন যে, তিনি বলেন ঃ “আমি এবং আমার পিতা ইচ্ছা করিলাম যে, সাহাবাগণ গত হইয়া যাওয়ার আগে আমরা তাহাদের নিকট হইতে কিছু শিখিয়া রাখিব। তাই আমি এবং আব্বা ইলম সন্ধানে প্রথমে আনসারদের নিকট আসি ।-সর্বপ্রথম রাসূলুল্লাহ সো)-এর সহচর আবুল ইয়াসারের (রা) সহিত. আমাদের সাক্ষাৎ হয়। তাহার সঙ্গে ছিল একটি গোলাম এবং একটি খাতা । আবুল ইয়াসারের (রা) গায়েও একটি মাগাফিরী চাদর ছিল এবং গোলামের গায়েও অনুরূপ একটি চাদর ছিল। আমার পিতা তাহাকে বলিলেন, চাচা! আপনাকে রাগাবিত মনে হইতেছে! তিনি বলিলেন, দীর্ঘ দিন ধরিয়া অমুক ব্যক্তির নিকট কিছু খণ ছিল। পরিশোধের নির্ধারিত সময় শেষ হইয়া গিয়াছে । তাই আজকে তাহার বাড়ি গিয়া সালাম দিয়া সে বাড়ীতে আছে কি-না জিজ্ঞাসা করি যে, তোমার আব্বা কোথায়? বাচ্চাটি বলিল, যে আপনার আগমন টের পাইয়া খাটের নিচে লুকাইয়াছেন। অতঃপর আমি তাহাকে ডাকিয়া বলিলাম, তুমি যে ঘরের ভিতর লুকাইয়া আছ তাহা আমি জানিতে পারিয়াছি। পরে সে বাহির হইয়া আসে । আমি তাহাকে বলিলাম, কোন্ কারণে তুমি এরূপ লুকাইয়া থাকিতেছ ? সে বলিল, আল্লাহর কসম! আমি অত্যন্ত অভাবের মধ্যে আছি। সুতরাং সাক্ষাৎ করিলে হয় তো আপনার নিকট কোন মিথ্যা কথা বলিতে হইবে অথচ ইহা হইতে আমি আল্লাহকে ভয় করি। তেমনি হয়ত আপনার সহিত কোন ওয়াদা করিতাম যাহা রক্ষা করা সম্ভব হইত না। অথচ আপনি একজন আন্লাহর রাসূলের সাহাবী । সত্য সত্যই আমি অভাবপ্রস্ত। আমি বলিলাম, তবে আল্লাহর কসম করিয়া বলিতে পার? সে তাহার কথার সত্যতার উপরে আল্লাহর কসম করিল । অতঃপর আমি খাতা হইতে তাহার নাম কাটিয়া
— পৃষ্ঠা ৪০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।