Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 সূরা বাকারা ও ৪০৯ আয়েরের (রা) সূত্রেও অনুরূপ বর্ণনা করিয়াছেন। ইমাম বুখারী (র) ইহা অন্য সূত্রে বর্ণনা করিয়াছেন। আবূ হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে আবদুল্লাহ ইব্‌ন আবদুল্লাহ্‌, যুহরী, ইয়াহয়া ইব্‌ন হামযা, (র) হিশাম ইবৃন আম্মার ও বুখারী রে) বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন ঃ | তিনি হযরত নবী (সা)-এর নিকট শুনিয়াছেন যে, তিনি বলিয়াছেন, “এক ব্যবসায়ী লোকদিগকে খণ দিত। দরিদ্র খণগ্রহীতারা তাহার মিকট অভাবগ্রস্ততার অভিযোগ করিলে তিনি তাহাদিগকে এই বলিয়া ঝণ ক্ষমা করিয়া দিতেন যে, আল্লাহও যেন তাহাকে ক্ষমা করিয়া দেন। অতঃপর আন্নাহ তা'আলা তাহাকে ক্ষমা করিয়া বেহেশতে যাওয়ার সুযোগ দান করিয়াছেন।” পঞ্চম হাদীস £ আবদুল্লাহ ইব্ন সহল ইব্‌ন হানীফ (রা) হইতে ধারাবাহিকভাবে আবদুল্লাহ ইব্‌ন মুহাম্মাদ ইবৃন উকাইল রে), আমর ইবৃন ছাবিত, আবু ওয়ালিদ, হিশাম ইব্‌ন ইয়াকুব ও হাকেম (র) স্বীয় মুসতাদরাকে বর্ণনা করেন যে, আবদুল্লাহ ইব্‌ন সহল ইব্‌ন হানীফ (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন যে, “যে ব্যক্তি আল্লাহর পথে মুজাহিদকে অথবা গাযীকে অথবা অভাবগ্রস্ত খণীকে অথবা নির্ধারিত অর্থে মুক্তির চুক্তিবদ্ধ গোলামকে আর্থিক সাহায্য দান করিবে, তাহাকে আন্মাহ তা'আলা সেই দিন স্বীয় ছায়ায় স্থান দিবেন যেদিন একমাত্র তাহার ছায়া ব্যতীত অন্য কোন ছায়া থাকিবে না।” ইহার বর্ণনা সুত্রসমূহ সহীহ । ষষ্ঠ হাদীস ঃ ইব্‌ন উমর (রা) হইতে ধারাবাহিকভাবে যায়েদ উন্মী, ইউসুফ ইব্‌ন সুহাইফ, মুহাম্মাদ ইবন উবাইদ ও ইমাম আহমাদ (র) বর্ণনা করেন যে, ইবৃন উমর (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সো) বলিয়াছেন, “যে ব্যক্তি কামনা করে যে, তাহার দু'আ কবুল হউক এবং তাহার বিপদ কাটিয়া যাক, সে যেন অভাবীদের অভাব দূর করে।” একমাত্র ইমাম আহমাদই ইহা বর্ণনা করিয়াছেন । সপ্তম হাদীস ঃ হুযায়ফা (রা) হইতে ধারাবাহিকভাবে রবী ইব্‌ন হিরাশ, আবু মালিক, ইয়াধীদ ইব্‌ন হারান ও ইমাম আহমাদ €র) বর্ণনা করেন যে, হুযায়ফা (রা) বলেন £ “এক ব্যক্তি আল্লাহর নিকট উপস্থিত হইবে । আল্লাহ! তাহাকে জিজ্ঞাসা করিবেন, তুমি দুনিয়ায় কি আমল করিয়াছ? সে বলিবে, আমি দুনিয়ায় সামান্য কোন পুণ্যের কাজও করি নাই। এইভাবে তিনবার জিজ্ঞাসা করিবেন । তৃতীয় বারে সেই লোকটি বলিবে, হ্যা, আপনি আমাকে দুনিয়ায় কিছু ধন সম্পদ দিয়াছিলেন এবং আমি উহা দ্বারা ব্যবসা করিতাম। এমন কি ধনী বকেয়াদারকেও বাকি উসুলের বেলায় তেমন কঠোরতা করিতাম না এবং দরিদ্র বকেয়াদার অভাবপ্রস্ততার অভিযোগ করিলে তাহাকে বকেয়া, মাফ করিয়া দিতাম । অতঃপর আল্লাহ তা'আলা বলিলেন, আমি আমার যে কোন বান্দার চেয়ে বহু বহুগুণে ক্ষমাশীল । পরিশেষে তাহাকে ক্ষমা করিয়া দিবেন।” : কাছীর (২য় খণ্ড)__৫২

— পৃষ্ঠা ৪০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।