Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 ৪০৮ তাফসীরে ইব্‌ন কাছীর পরিমাণ ছওয়াব পাইবে এবং খণ আদায়ে অবকাশ দেওয়ার পর হইতে খণের দ্বিগুণ পরিমাণ ছাওয়াব হইতে থাকিবে । তৃতীয় হাদীস £ মুহাম্মাদ ইব্‌ন কাজাব কারহী (রা) হইতে ধারাবাহিকভাবে আব্‌ জাফর খাতামী, হাম্মাদ ইব্‌ন সালমা ও ইমাম আহমাদ বর্ণনা করেন যে, মুহাম্মাদ ইবৃন কাআব (রা) বলেন £ আবু কাতাদার (রা) নিকট এক ব্যক্তি খণী ছিল। তাই তিনি উহার তাগাদায় প্রায়ই তাহার বাড়ি যাইতেন। আর সেই ব্যক্তি তাহাকে দেখা না দিয়া লুকাইয়া থাকিতেন। কিন্তু একদা তিনি তাহার বাড়িতে আসিয়া বাচ্চাকে বাহির হইয়া যাইতে দেখিয়া তাহার নিকট তাহার কথা জিজ্ঞাসা করিলে বাচ্চাটি বলিল যে, তিনি ঘরে আছেন এবং খানা খাইতেছেন। অতঃপর তিনি তাহাকে উচ্চস্বরে ডাকিয়া বলিলেন, “হে অমুক! বাহিরে আস । আমি জানিতে পারিয়াছি, তুমি ঘরেই আছ।” সে বাহির হইয়া তাহার সামনে আসিল । তিনি তাহাকে দেখিয়া বলিলেন, ব্যাপার কি, তুমি আমার নিকট হইতে লুকাইয়া থাকিতেছ কেন ? লোকটি বলিলেন, “আমি অত্যন্ত অভাবপ্রস্ত, খণ শোধ করার মত কোন জিনিসই আমার নিকট নাই ।” তিনি বলিলেন, আল্লাহর শপথ করিয়া বল, সত্যই কি তুমি-দরিদ্র ও অভাবপ্রস্ত? সে বলিল, হ্যা, অত:পর আবূ কাতাদা (রা) কাদিয়া ফেলেন এবং বলেন, আমি রাসূলুল্লাহর (সা) নিকট শুনিয়াছি যে, তিনি বলেন, “যে ব্যক্তি দরিদ্র খণগ্রস্তকে খণ পরিশোধ করিতে অবকাশ দান করে অথবা সাকুল্যে ক্ষমা করিয়া দেয়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাহাকে আরশের ছায়ায় স্থান দিবেন ।” ইহা মুসলিম (র) সহীহ মুসলিম শরীফে বর্ণনা করিয়াছেন । চতুর্থ হাদীস ঃ হুযাইফা (রো) হইতে ধারাবাহিকভাবে রবিআ ইব্‌ন হিরাশ, আবু মালিক আশজাঈ, মুহাম্মাদ ইব্‌ন ফুযায়ল, আখনাস, আহমাদ ইব্‌ন ইমরান ও হাফিয ইয়ালা মুসেলী (র) বর্ণনা করেন যে, হুযায়ফা (রা) বলেন ঃ রাসূলুল্লাহ সো) বলিয়াছেন যে, আন্মাহ তা'আলা কিয়ামতের দিন তাহার এক বান্দাকে আমার প্রভু! আমি দুনিয়াতে আপনার সন্তুষ্টির জন্য এমন কোন ক্ষুদ্র আমলও করিতে পারি নাই যাহা এখন আপনার সকাশে পেশ করিব। আন্মাহ তা'আলা এইভাবে তাহাকে তিনবার জিজ্ঞাসা করবেন। শেষবারে বান্দা বলিবে, হে প্রভু! আপনি আমাকে কিছু ধন-সম্পদ দান করিয়াছিলেন এবং লোকজন আমার নিকট হইতে অর্থ নিয়া ব্যবসা-বাণিজ্য করিত। অতঃপর তাহাদের মধ্যে যাহারা দরিদ্র এবং খণ শোধ করিতে অপারগতা প্রকাশ করিত, তাহাদিগকে আমি খণ পরিশোধের জন্য অবকাশ দিতাম এবং বেশী অভাবপ্রস্তকে ক্ষমা করিয়া দিতাম । তবে ধনীদের বেলায় দরিদ্রদের অপেক্ষা কিছুটা কষাকষি করিতাম। অতঃপর আল্লাহ তাআলা বলিবেন, বস্তুত আমিই সর্বাপেক্ষা সহজকর্তা ও অবকাশদানকারী | যাও তুমি বেহেশতে প্রবেশ কর।, হুযায়ফা (রা) হইতে রবী ইব্‌ন হিরাশের সূত্রে বুখারী, মুসলিম ও মাজাও (€র) ইহা বর্ণনা করিয়াছেন। তবে ইমাম মুসলিম নবী (সা) হইতে আবূ মাসউদ (রা) ও উকবাহ ইবনে

— পৃষ্ঠা ৪০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।