Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 ৪০৬ | তাফসীরে ইব্‌ন কাছীর সুহাইলী (র) বলেন ঃ এই ব্যাপারেই হযরত আয়েশা (রা) উত্মাইনার মাসআলা প্রসঙ্গে যায়েদ ইব্‌ন আরকাম (রা) সম্পর্কে বলিয়াছিলেন যে, যদি উহা হইতে তওবা না করে তবে তাহার হুযুর (সা)-এর সঙ্গে কৃত মহা মর্যাদাপূর্ণ ও পুণ্যময় জিহাদ বিফলে যাইবে। কেননা জিহাদ হইল আল্লাহর শত্রুদের সহিত প্রতিদন্দিতা করা। অথচ সুদখোর নিজেই আল্লাহর অবাধ্য হইয়া তাহার প্রতিদ্বন্দিতায় অবতীর্ণ হয়। তাই আল্লাহ তা'আলা বলিয়াছেন £ 4111 ০০ ০১19 1:০১) “তোমরা যদি সুদ পরিত্যাগ না কর, তবে আল্লাহ ও তাহার রাসূলের সহিত যুদ্ধ করিতে প্রস্তুত হইয়া যাও!” এই অর্থ অনেকেই উল্লেখ করিয়াছেন। কিন্তু আয়েশার (রা) সনদে এই অর্থটি খুবই দুর্বল বলিয়া প্রতিপন্ন হয়। অতঃপর আল্লাহ তা'আলা বলেন ৪ ০৯/৮5/711১ ০০০১ ৫1৮০ 01 (যদি তোমরা তওবা কর, তবে তোমরা নিজেদের মূলধন প্রাণ্ড' হইবে, কাহারো প্রতি অত্যাচার করা হইবে না ।) অর্থাৎ অতিরিক্ত গ্রহণ করা হইবে না! ৯11১2 59 অর্থাৎ মূলধন যাহা তুমি লগ্নি করিয়াছিলে তাহা অবশ্যই পাইবে । আর বেশি গ্রহণ করিয়া তুমিও তাহার প্রতি অত্যাচার করিবে না এবং সেও তোমাকে মূলধনের কম দিয়া তোমার প্রতি অত্যাচার করিবে না। আমর ইব্ন আহওয়াস (র) হইতে ধারাবাহিকভাবে সুলায়মান আমর ইব্‌ন আহওয়াস, হুসাইন ইব্ন আশকাব ও ইবৃন আবু হাতিম (র) বর্ণনা করেন যে, আমর ইবৃন আহওয়াস (রা) বলেন £ বিদায় হজ্বের ভাষণে রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন-জানিয়া রাখ! জাহিলিয়াতের যুগের তোমাদের সকল সুদ আমি বাতিল করিয়া দিয়াছি। তোমরা শুধু মূলধন প্রাপ্ত হইবে । তোমরা যুলুম করিবে না তোমাদের প্রতিও যুলুম করা হইবে না। আর সর্বপ্রথম আবদুল্লাহ ইব্ন আব্বাসের প্রাপ্য সুদ বাতিল করিলাম । অতঃপর সকলের সুদই বাতিল বলিয়া জানিবে। সুলায়মান ইবন আহওয়াসও ইহা বর্ণনা করিয়াছেন । আহওয়াস (রা) হইতে ধারাবাহিকভাবে সুলায়মান ইবৃন আযর, শুবাইব ইবৃন গারকাদাহ, আবুল আওহায়াস, মুসাদ্দাদ, মুআয ইব্‌ন মুছান্না, শাফেঈ ও ইবৃন মারদুবিয়া (রে) বর্ণনা করেন যে, আহওয়াস রো) বলেন ৪ আমি রাসূলুল্লাহ (সা)-এর নিকট শুনিয়াছি যে, তিনি বলেন, “জানিয়া রাখ! জাহিলিয়াতের সকল সুদ বাতিল করিয়া দিলাম | তোমরা কেবল তোমাদের মূলধন পাইবে । তোমরা কাহারও প্রতি অত্যাচার করিও না এবং কেউ তোমাদের প্রতিও অত্যাচার করিবে না।” ইবৃন খারিজা ওরফে আমর হইতে ধারাবাহিকভাবে আবু হামযা রাকাশী, আলী ইব্‌ন যায়দ ও হাম্মাদ ইব্‌ন সালমার (র) হাদীসেও ইহা বর্ণিত হইয়াছে। আল্লাহ তা'আলা বলেন 81৪০3 013 ৯১৮০-০ || 8১১৪ ১১১৪ ৮১০৮ 3১ ০৫ ৩ ১15 ০৮55 ১ 31 এ 25 যেদি খাতক অভাবধ্ত হয়, ত তবে তাহাকে সচ্ছলতা আসা পর্যন্ত সময় দেওয়া উচিত। আর যদি ক্ষমা করিয়া দাও, তবে তাহা খুবই উত্তম, যদি তোমরা উপলব্ধি

— পৃষ্ঠা ৪০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।