Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 ৪৪ তাফসীরে ইব্‌ন কাছীর “নিঃসন্দেহে ধৈর্যশীলগণকে অপরিমেয় প্রতিদান দেওয়া হইবে।” সাঈদ ইব্‌ন জুবায়র বলেন-ধৈর্য ধারণের অর্থ হইল, আল্লাহর তরফ হইতে যাহাই আসুক না কেন উহা মানিয়া লইয়া আল্লাহর কাছে উহার বিনিময় আশা করা। আর যতই অস্থিরতা আসুক না কেন, ধৈর্যের মাধ্যমে প্রসন্নভাবে উহা সামলাইয়া চলা । | ₹০1/০ খা] ০০০৭5 11485111585 4 অর্থাৎ আল্লাহ তা'আলা জানাইতেছেন যে, শহীদগণ আলমে বারযাখে জীবিত' রহিয়াছে ও রুজী পাইতেছে। সহীহ মুসলিমে আছে-শহীদের আত্মা সবুজ পাখীর আকার ধারণ করিয়া জান্নাতে যেখানে ইচ্ছা উড়িয়া বেড়ায় । অবশেষে তাহারা আরশের নিচে জুল্ত বাতিসমূহের উপর আসিয়া বসিয়া থাকে । এক সময়ে আল্লাহ তা'আলা তাহাদিগকে জিজ্ঞাসা করেন- তোমরা কি চাও ? তাহারা: জবাব দেয়-হে আমাদের প্রতিপালক! তুমি তো আমাদিগকে এত কিছু দিয়াছ যাহা আর কোন সৃষ্টিকে দাও নাই। তাই আমরা আর কি চাহিব ? আল্লাহ্‌ তা'আলা আবার তাহাদিগকে পুবনিবিপ প্রশ্ন করিবেন। যখন তাহারা দেখিবে, আল্লাহ্‌ তা'আলা প্রশ্নের উত্তর না পাইয়া ছাড়িবেন না, তখন তাহারা বলিবে-আমরা চাই, আপনি আমাদিগকে আবার দুনিয়ায় পাঠান। তারপর আমরা আবার জিহাদ করিয়া আরেকবার শহীদ হই। শহীদের অপরিমেয় সুফল দেখিয়া তাহারা অনুরূপ আবদার করিবে । তখন মহামহিম আল্লাহ তা'আলা বলিবেন-আমি সুনির্দিষ্টভাবে লিখিয়া রাখিয়াছি যে, কোন লোকই দুনিয়া ছাড়িয়া আসিলে দ্বিতীয়বার দুনিয়ায় প্রত্যাবর্তন করিবে না। আবদুর রহমান ইবৃন কাব ইবৃন মালিক হইতে ও তিনি তাহার পিতা হইতে বর্ণনা করেন ৪ 'রাসূল (সা) বলেন-মু'মিনদের আত্মা একটি পাখি স্বরূপ জান্নাতের বৃক্ষে অবস্থান করিবে । কিয়ামতের দিন উহারা নিজ নিজ দেহে প্রবেশ করিবে ।' এই হাদীস প্রমাণ করে, পাখি হইয়া জান্নাতে অবস্থান সকল মু'মিনেরই ব্যাপার । তবে কুরআনে বিশেষভাবে শহীদদের উল্লেখ করিয়া আল্লাহ্‌ পাক তাহাদিগকে স্বতন্ত্র বৈশিষ্ট্য ও মর্যাদা দান করেন। ০৮595 ০৫০ ৩০85৮৯05৯০৪ 5 (১০০) ০22) 9555,9/15 ৮ পা ৩০৪ ! 3 পর পি রা রা €। 7256 2০5 € 5৮5৫ ৫2৫ রি $০) ০ ১৯৯৯১৪৮০)5 ১৬ ১৫৪০ ০৪৩০9 ৬৫5 ( পা ১৪১০১ ৪০৬ ৬১০ ১৬০ রা তা ও 903৩5901593 582255০৩৪৬৮ এডুর 0০৯) ১৫৫. “আর অবশ্যই আমি তোমাদিগকে পরীক্ষা করিব শক্রুর ভয় দ্বারা, ক্ষুধা-তৃষ্তা দ্বারা, জান-মাল দ্বারা, ফল-ফসলের বিপর্যয় ছারা এবং ধৈর্যশীলগণকে সুসংবাদ দান কর। ১৫৬. তাহারা যখনই কোন বিপদ আসে তখন বলে, নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং অবশ্যই আমরা তাহার নিকট প্রত্যাবর্তনকারী ৷ ১৫৭. তাহাদেরই উপর আল্লাহর আশীর্বাদ ও রহমত রহিয়াছে এবং তাহারাই হেদায়েতপ্রাপ্ত দল ।”

— পৃষ্ঠা ৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।