001119115 ৪০২ তাফসীরে ইবৃন কাছীর অন্য একটি রিওয়ায়েতে আবূ হুরায়রা রো) হইতে ধারাবাহিকভাবে কাসিম ইব্ন মুহাম্মাদ, ইবাদ ইব্ন মানসুর, ওয়াকী, আমর ইব্ন আবদুল্লাহ আওদী ও ইব্ন আবু হাতিম (র) বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন যে, “মহামহিম আল্লাহ তা'আলা দান-সাদকা সাগ্রহে কবুল করেন এবং তিনি উহা স্বীয় ডান হস্তে গ্রহণ করেন। অতঃপর তিনি উহা তোমাদের বকরীর বাচ্চার মত লালন-পালন করিয়া বৃদ্ধি করেন। অথবা তোমরা যেভাবে গাধার বাচ্চা পালন করিয়া বড় কর, আন্লাহও তেমনি তোমাদের সেই দান পালন করিয়া বর্ধিত করেন। আর আল্লাহর রাহে এক লোকমা খাদ্য দানের পুণ্য ওহুদ পাহাড় পরিমাণ বড়।” ইহার সত্যতার প্রমাণ আল্লাহর কিতাবেই রহিয়াছে £ ০,০11 ৮১১9 |৯:১1| 4111 ০3 অর্থাৎ 'আন্রাহ তা'আলা সুদকে নিশ্চিহ করিয়া দেন এবং দান-সদকাকে বর্ধিত করিয়া দেন। তাফসীরে ওয়াকী'র উদ্ধৃতিতে ওয়াকী (র) হইতে ইমাম আহমাদ (র)-ও ইহা বর্ণনা করিয়াছেন। ওয়াকী (র) হইতে আবূ কুরাইবের রে) সুত্রে তিরমিযীও (র) ইহা বর্ণনা করিয়াছেন । তিনি বলিয়াছেন, এই হাদীসটি হাসান-সহীহ পর্যায়ের । তবে ইমাম তিরমিযী ইহা ইবাদ ইব্ন মানসুরের সুত্রেও বর্ণনা করিয়াছেন । তেমনি কাসিম (র) হইতে ধারাবাহিকভাবে আবু নাযারা, আবদুল ওয়াহিদ ইব্ন যুমারা ও ইবাদ ইব্ন মানসুর এবং ইব্ন মুবারক ও খলফ ইব্ন ওয়াকীদের রিওয়ায়েতে ইমাম আহমাদও ইহা বর্ণনা করিয়াছেন। অন্য একটি রিওয়ায়েতে আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে কাসিম ইবৃন মুহাম্মাদ, (র) বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন £ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন- “বান্দা যদি তাহার পবিত্র সম্পদ হইতে দান-খয়রাত করে, তবে আল্লাহ উহা কবুল করেন এবং তিনি উহা স্বীয় ডান হস্ত দ্বারা গ্রহণ করেন। অতঃপর উহা বড় করে। তেমনি কেহ এক লোকমা খাদ্য দান করিলে আল্লাহ নিজ হস্তে উহার ছেওয়াব) বৃদ্ধি করিয়া দেন। এত বেশি বাড়ান যে, এক লোকমাকে তিনি ওহাদ পর্বত পরিমাণ বর্ধিত করেন। তাই তোমরা দান-সদকা কর।” " আবদুর রাযযাকের সূত্রে ইমাম আহমাদও ইহা বর্ণনা করিয়াছেন । এই সূত্রের সনদ যদিও দুর্বল, কিন্তু সহীহ । ইহার উপস্থাপনাও খুবই আকর্ষণীয়! উপরস্তু উপরোন্লিখিত বর্ণনাগুলির সহিত ইহার সাযৃজ্য রহিয়াছে। অন্য একটি রিওয়ায়েতে আয়েশা (রা) হইতে ধারাবাহিকভাবে কাসিম ইব্ন মুহাম্মাদ, ছাবিত, হাম্মাদ, আবদুস সামাদ ও ইমাম আহমাদ (র) বর্ণনা করেন যে, আয়েশা (রা) বলেন £ | রাসূলুল্লাহ সো) বলিয়াছেন, “আন্মাহ তা'আলা তোমাদের দানকৃত একটি খেজুর ও এক লোকমা খাদ্যকে সেভাবেই বর্ধিত করিয়া ওহুদ পর্বত পরিমাণ করিয়া দেন, যেভাবে তোমরা বকরী অথবা উটের বাচ্চাকে পালন করিয়া বড় কর।” এই সুত্রে একমাত্র ইমাম আহমাদই রে) ইহা বর্ণনা করিয়াছেন ।
— পৃষ্ঠা ৩৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।