001119115 সুরা বাকারা ৪০১ আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ সালিহ, আবদুল্লাহ ইবৃন দীনার, আবদুর রহমান ইবৃন আবদুল্লাহ, আবূ নাযার, কাছীর, আবদুল্লাহ ইবৃন কাছীর ও ইমাম বুখারী (র) বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন ৪ “রাসূলুল্লাহ (সো) বলিয়াছেন, যে ব্যক্তি তাহার কষ্টার্জিত হালাল খেজুর হইতে একটি খেজুর দান করে, আল্লাহ উহা স্বীয় ডান হস্ত দ্বারা গ্রহণ করেন এবং তিনি উহা পালন করেন। যেভাবে তোমাদের কেহ পশুর বাচ্চা লালন-পালন করিয়া বৃদ্ধি কর, তেমনি আল্লাহও ক্ষুদ্র খেজুরটি পাহাড়ের সমান বৃদ্ধি করিয়া দেন। আর আল্লাহ তা“আলা পবিত্র জিনিস ব্যতীত অপবিত্র জিনিস গ্রহণ করেন না।” বুখারী (র) স্বীয় বুখারীর “যাকাত' অধ্যায়েও ইহা বর্ণনা করিয়াছেন এবং তিনি ইহা আবদুল্লাহ ইব্ন দীনার হইতে খালিদ ইব্ন মুখাল্লাদ ইবৃন সুলায়মান ইব্ন বিলালের সনদে তাওহীদ" অধ্যায়েও এইরূপ বর্ণনা করিয়াছেন । খালিদ ইব্ন মুখাল্লাদ হইতে আহমাদ ইব্ন উছমান ইবৃন হাকীমের সূত্রে মুসলিম শরীফেও “যাকাত অধ্যায়ে ইহা বর্ণিত হইয়াছে। তবে তিনি বুখারীর উদ্ধৃতি দিয়া বর্ণনা করিয়াছেন । তাহা ছাড়া হযরত নবী (সা) হইতে ধারাবাহিকভাবে আবু হুরায়রা (রা), আবূ সালিহ, সুহাইল, যায়িদ ইবন আসলাম এবং মুসলিম ইবৃন আবু মরিয়ামও ইহা বর্ণনা করিয়াছেন। আমি ইব্ন কাছীর বলিতেছি ঃ এই হাদীসটি বুখারী (র) মুসলিম ইবৃন আবু মরিয়ামের সূত্রে এবং যায়েদ ইবৃন আসলামের সৃত্রে বর্ণনা করিয়াছেন । পক্ষান্তরে মুসলিম (র) উহা ব্যতীত স্বীয় সহীহ হাদীস সংকলনে ইহা যায়েদ ইবৃন আসলাম হইতে ধারাবাহিকভাবে হিশাম ইব্ন সাঈদ, আবু ওয়াহাব ও আবু তাহির ইবৃন সাবাহ এবং সুহাইলের সূত্রে ধারাবাহিকভাবে ইয়াকুব ইব্ন আবদুর রহমান, কুতায়বা ও মুসলিম এতদুভয় রিওয়ায়েতেই বর্ণনা করিয়াছেন। আল্লাহই ভাল জানেন। অপর একটি হাদীস হযরত নবী (সা) হইতে ধারাবাহিকভাবে আাব্ হারা (রা), সাঈদ ইব্ন ইয়াসার ইব্ন দীনার, ওয়ারাকা ও বুখারী (র) এবং অন্য সূত্রে আবু হুরায়রা (রা) হইতে ওয়ারাকা, আবূ যিনাদ হাশিম ইব্ন কাসিম, আব্বাস মারুযী, আসিম, হাকিয ও হাফিম আবু বকর বায়হাকী (র) বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন £ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, “যে ব্যক্তি বৈধ পন্থায় অর্জিত মাল হইতে একটি খেজুরও আল্লাহর রাহে দান করে, উহা আল্লাহ স্বীয় ডান হস্ত দ্বারা গ্রহণ করেন। অতঃপর উহা বড় করে ।” সাঈদ মুকবেরী (র) হইতে ধারাবাহিকভাবে লাইছ ইব্ন সাআদ ও কুতায়বার সূত্রে নাসায়ী, তিরমিযী ও মুসলিম (রে) এবং নাসায়ী (র) ইয়াহয়া ইবৃন সাঈদ আনসারী (র) হইতে মালিকের . রিওয়ায়েতে এবং মুহাম্মাদ ইর্ন আজমনের রে) সূত্রে ইয়াহয়া কাত্তান (র)-এই রিওয়ায়েত . তিনটি সরাসরি হযরত নবী (সা) হইতে ধারাবাহিকভাবে সাঈদ ইব্ন ইয়াসার ও আবূ হাব্বাব রি সান সিনা দা জানি নিরিসসা গল বর বর্ণিত হইয়াছে। কাছীর (২য় খণ্ড)-__৫১
— পৃষ্ঠা ৩৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।