001119115 8০০ ৰা তাফসীরে ইব্ন কাছীর | ইব্ন মাসউদ (রা) হইতে ধারাবাহিকভাবে রবী, রকীক ইবৃন রবী, শরীক ও হাজ্জাজ রে) বর্ণনা করেন যে, ইব্ন মাসউদ (রা) বলেন £ রাসূলুল্লাহ (সো) বলিয়াছেন, সুদ যদি. বেশিও হয়, কিন্তু শেষ পর্যন্ত তাহা ক্রমে কমিয়াই যায়। | ইব্ন মাসউদ (রা) হইতে ধারাবাহিকভাবে রবী ইব্ন উমায়লা ফযারী, রকীব ইব্ন রবী, ইস্াঈল, ইয়াহয়া ইবৃন আবু যায়েদা, আমর ইব্ন আওন, আব্বাস ইব্ন জা'ফর ও ইব্ন মাজা €) বর্ণনা করেন যে, ইবৃন মাসউদ (রা) বলেন ঃ হযরত নবী (সা) বলিয়াছেন, যতই অত্যধিক পরিমাণ সুদ সঞ্চয় করিবে, পরিণতিতে তাহা ক্রমে হাসই পাইতে থাকিবে ।” উছমানের (রা) 'গোলাম ফারখ হইতে ধারাবাহিকভাবে আবু ইয়াহয়া মক্কী, হাইছাম ইব্ন নাফে যাহেরী, বনী হাশিমের গোলাম আবু সাঈদ ও ইমাম আহমাদ (রর) বর্ণনা করেন যে, ফারখ (র) বলেন ঃ “আমীরুল মু'মিনীন হযরত উমর রো) একদা মসজিদ হইতে বাহির হইয়া পথে শস্যদানা ছড়ানো দেখিয়া জিজ্ঞাসা করেন যে, এইগুলি এইখানে কেন? লোকজন বলিল £ ইহা বিক্রির জন্য আনা হইয়াছে । তিনি বলিলেন, আল্লাহ ইহাতে বরকত দান করুন। লোকজন বলিল, হে আমীরুল মু'মিনীন! এই মাল উচ্চমূল্যে বিক্রি করার উদ্দেশ্যেই পূর্ব হইতে গুদামজাত করিয়া রাখা হইয়াছিল। তিনি বলেন, এই কাজ কে করিয়াছে? সকলে বলিল, একজন হইল উছমানের গোলাম ফারখ এবং অন্যজন হইল উমরের অমুক গোলাম । তখন তাহাদের নিকট লোক পাঠান হইল। তাহারা উপস্থিত হইলে তিনি তাহাদিগকে জিজ্ঞাসা করেন, মুসলমানদের খাদ্যে দাম বাড়িয়া যাওয়ার জন্য তোমরা ইহা কেন করিয়াছ? তাহারা উভয়ে বলিল, হে আমীরুল মু'মিনীন, মাল ক্রয়-বিক্রয় করাই আমাদের পেশা । অতঃপর উমর (রা) বলেন, “আমি রাসূলুল্লাহ (সা)- এর নিকট শুনিয়াছি, তিনি বলিয়াছেন, যে ব্যক্তি মুসলমানদের মধ্যে উচ্চমূল্যে বিক্রি করার উদ্দেশ্যে খাদ্য-শস্য জমা করিয়া রাখে, তাহাকে আল্লাহ দরিদ্র করিয়া দিবেন অথবা তাহাকে কুষ্ঠরোগ আক্রান্ত করিবে ।” ইহা শুনিয়া ফারূুখ বলিলেন, আমি আল্লাহ তা'আলার নিকট তওবা করিতেছি এবং আপনার নিকট ওয়াদা করিতেছি যে, এই কাজ আর কখনও করিব না। কিন্তু উমরের আযাদকৃত গোলাম বলিল, আমি 'আমার অর্থ দিয়া মাল ক্রয় করি এবং বিক্রয় করি। ইহাতে আবার দোষের কি ? আবু ইয়াহয়া রে) বলেন, আমি উমরের সেই গোলামকে পরবতাঁতে কুষ্ঠরোগে আক্রান্ত অবস্থায় দেখিয়াছি'। ইবৃন মাজা হাইছাম ইব্ন রাফের (র) সনদে এইভাবে বর্ণনা করিয়াছেন যে, যে ব্যক্তি মুসলমানদের মধ্যে উচ্চমূল্যে খাদ্যশস্য বিক্রয়ের উদ্দেশ্যে উহা জমা করিয়া রাখে, আল্লাহ তাহাকে দরিদ্র করিবেন অথবা তাহাকে কুষ্ঠরোগ দ্বারা আক্রান্ত করিবেন । অতঃপর আল্লাহ তা'আলা বলেন £ -,৪:৮.০| ৮:১9 অর্থাৎ তিনি দান-সাদকাকে বর্ধিত করেন। ১১, এর প্রথম ইয়াকে পেশ ও দ্বিতীয় ইয়াকে সাকিন পড়া হয়। তখন অর্থ দীড়ায় অধিক হওয়া ও বর্ধিত হওয়া । কাহারও মতে প্রথম ইয়াকে পেশ এং দ্বিতীয় ইয়াকে তাশদীদ ॥0 তি
— পৃষ্ঠা ৩৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।