001119115 ৩৯৮ তাফসীরে ইব্ন কাছীর আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে সাঈদ মুকবেরী, আবূ মা*শার আবদুল্রাহ ইব্ন ইদ্রীস আবদুল্লাহ ইব্ন সাঈদ ও ইব্ন মাজা (র) বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন যে, সুদের পাপের সত্তরটি স্তর রহিয়াছে। উহার সর্বনিন্ন স্তরের পাপ হইল মায়ের সহিত ব্যভিচার করার সমতুল্য । আবূ হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে হাসান, সাঈদ ইবৃন আবু খাইরা, ইবাদ ইব্্ন রশীদ, হুসাইন ও ইমাম আহমাদ রে) বর্ণনা করেন যে, আবূ হুরায়রা (রা) বলেন £ রাসূলুল্লাহ সো) বলিয়াছেন যে, এমন একটি সময় আসিবে যখন মানুষ ব্যাপকভাবে সুদ খাইবে। বর্ণনাকারী বলেন, (সাহাবীগণ) জিজ্ঞাসা করিলেন, সকল মানুষই কি সুদ খাইবে? রাসূলুল্লাহ (সা) বলিলেন, উহাদের মধ্যে যে লোক সুদ খাইবে না তাহার গায়েও উহার ধুলা লাগিবে।' : হাসান রে) হইতে সাঈদ ইব্ন আবু খাইরার রিওয়ায়েতে ইব্ন মাজা (র) নাসায়ী (র) ও আবূ দাউদ (র) ইহা বর্ণনা করিয়াছেন। বস্তুত, হারামের এই ধরনের ব্যাপকতা সর্বস্তরের মানুষকে হারামে জড়াইয়া ফেলে। অন্য একটি রিওয়ায়েতে আয়েশা (রা) হইতে ধারাবাহিকভাবে মাসরূক, মুসলিম ইব্ন সাবীহ, আ'মাশ, আবূ মুআবিয়া ও ইমাম আহমাদ (রে) বর্ণনা করেন যে, আয়েশা (রা) বলেন £ “সুদ সম্পর্কিত সূরা বাকারার শেষ আয়াতটি নাযিল হওয়ার পর রাসূলুল্লাহ (সা) বাহির হইয়া মসজিদের দিকে যান এবং তথায় উপস্থিত সকলকে উহা পড়িয়া শোনান। তখন তিনি মদের ব্যবসা হারাম বলিয়াও ঘোষণা করেন।” আ*মাশের সূত্রে তিরমিযী (র) সহ একটি দল হইতেও ইহা বর্ণিত হইয়াছে। সুদের উক্ত আয়াতের ব্যাখ্যায় বুখারী (র) বর্ণনা করেন- এই উপলক্ষে মদের ব্যবসাও হারাম বলিয়া ঘোষণা করা হয় এবং হযরত আয়েশা রো) উহা এইভাবে বর্ণনা করেন যে, সুদ সম্পর্কিত সূরা বাকারার শেষ আয়াতটি নাধিল হওয়ার পর রাসূলুল্লাহ (সা) উহা সকলকে পড়িযা শোনান । অতঃপর মদের ব্যবসাকেও হারাম বলিয়া ঘোষণা করেন? । এই হাদীস প্রসঙ্গে ইমামগণের অনেকে বলেন ৪ সুদের মত মোহময় বস্তু যথা মদ এবং ইহার সহায়ক যে কোন ব্যবসাই উহার দ্বারা হারাম করা হইয়াছে। সহীহ্দ্বয়ে বর্ণিত হইয়াছে যে, রাসূল (সা) বলিয়াছেন, ইয়াহুদীগণকে আল্লাহ তা“আলা অভিশাপ দান করিয়াছেন। কেননা তাহাদের জন্য চর্বি হারাম করা হইয়াছিল। কিন্তু তাহারা উহা জ্বালাইয়া বাজারে বিক্রি করিয়া উহার মূল্য গ্রহণ করিত। ইতিপূর্বে : ১১১13 দে৫১০ ০ এর ব্যাখ্যায় আলী রো) ও ইব্ন মাসউদ রো) কর্তৃক বর্ণিত হইয়াছে যে, 'হিলা" কারীর উপরেও আল্লাহর লা'নত বা অভিসম্পাত রহিয়াছে। (অর্থাৎ যাহারা তিন তালাক প্রাপ্তা নারীকে তালাক প্রদানকারী স্বামীর জন্য হালাল করার উদ্দেশ্যে বিবাহ করে ।) রাসূল (সা) বলিয়াছেন £ “সুদ গ্রহণকারী, সুদের সাক্ষ্যদানকারী এবং সুদের লেখকদের উপর আল্লাহ তাআলা অভিসম্পাত দান করিয়াছেন । অনেকে বলেন ঃ কুরআনের আয়াত দ্বারা তো সুদের সাক্ষ্যদাতা এবং উহার লেখকের কথা বুঝা যায় না। অতএব উহাদিগকে অভিশাপের অন্তর্ভুক্ত করা অনধিকার চর্চা বই কি? ইহার
— পৃষ্ঠা ৩৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।