001119115 সুরা বাকারা ৩৯৭ অন্য হাদীসে বর্ণনা করা হইয়াছে, যে ব্যাপারে তোমার অন্তরে খটকা বাজে আর যাহা মনের মধ্যে সন্দেহের উদ্রেক করে এবং তোমার যে বিষয় সমাজে প্রকাশ হওয়া তুমি পছন্দ কর না, উহা সবই পাপ।' | অন্য একটি রিওয়ায়েতে বর্ণিত হইয়াছে যে, “তোমার বিবেকের নিকট সিদ্ধান্ত চাও। লোকে যদি ভিন্ন মতও পোষণ করে, তথাপি তুমি তোমার বিবেকের সিদ্ধান্তকেই গ্রহণ কর।” ইব্ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে শা'বী, আসিম ও সাওরী বর্ণনা করেন যে, ইব্ন আব্বাস (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা)-এর উপর যাহা কিছু নাষিল হইয়াছে তাহার মধ্যে সুদের আয়াতটিই শেষ আয়াত। ইব্ন আব্বাস (রা) হইতে কুবাইসার সুত্রে বুখারীও (র) ইহা বর্ণনা করিয়াছেন। সাঈদ ইব্ন মুসাইয়াব রে) হইতে ধারাবাহিকভাবে কাতাদা, সাঈদ ইবৃন আবু উরওয়া, ইয়াহয়া ও আহমাদ রে) বর্ণনা করেন যে, সাঈদ ইবৃন মুসাইয়াব রে) বলেন £ উমর (রো) বলিয়াছেন, “শেষের দিকে যে সকল আয়াত নাযিল হইয়াছে তাহার মধ্যে সুদের আয়াতটিও একটি ।” আর আমরা হুযুর (সা) হইতে সুদ এবং সন্দেহের বিষয়গুলি বিস্তারিত ও পুঙ্খানুপুঙ্খভাবে জানিয়া নিবার আগেই তিনি দুনিয়া হইতে বিদায় গ্রহণ করেন। অতঃপর তিনি সকলকে সুদ এবং সন্দেহের প্রত্যেকটি পথ-পদ্ধতিকে পরিহার করার আহ্বান জানান ।' আবূ সাঈদ খুদরী (রো) হইতে ধারাবাহিকভাবে আবূ নাযরা, দাউদ ইব্ন আবু হিন্দা ও হাইয়াজ ইব্ন বুস্তামের সূত্রে ইব্ন মারদুবিয়া ও ইবৃন মাজা বর্ণনা করেন যে, আবূ সাঈদ খুদরী (রা) বলেন £ “উমর ইবৃন খাত্তাব রো) এক ভাষণে বলেন, আমি তোমাদিগকে এমন কয়েকটা বিষয় সম্পর্কে নিষেধ বাণী শোনাইব যাহা তোমরা হয়ত সহজেই মানিয়া নিতে পারিবে এবং এমন কয়েকটা বিষয় সম্পর্কে আদেশ করিব যাহা হয়ত সহজে মানিতে চাহিবে না । কুরআনের নাধিলকৃত সর্বশেষ আয়াত হইল সুদের আয়াত এবং হুযুর (সা) মৃত্যুবরণ করিলেন, কিন্তু তিনি এই বিষয় সম্পর্কে আমাদিগকে ব্যাখ্যা করিয়া কিছু বলিয়া যান নাই । অতঃপর তিনি বলেন, যে বিষয়টি তোমাকে সন্দেহের মধ্যে নিক্ষেপ করে তাহা পরিত্যাগ কর এবং যে ব্যাপারে তুমি নিশ্চিত তাহা গ্রহণ কর।” ইব্ন আবূ আদী (র) একটি “মাওকুফ"' সুত্রে ইহা বর্ণনা করিয়াছেন এবং হাকেম (র) স্বীয় মুসতাদরাকেও উহা উদ্ধৃত করিয়াছেন । ' আবদুল্লাহ ইবৃন মাসউদ (রো) হইতে ধারাবাহিকভাবে মাসরূক, ইব্রাহীম, যায়েদ, শু“বা ইব্ন আবু আদী, আমর ইবৃন আলী সাইরাফী ও ইব্ন মাজা (র) বর্ণনা করেন যে, আবদুল্লাহ ইব্ন মাসউদ (রা) বলেন ৪ হযরত নবী (সা) বলিয়াছেন যে, সুদের পাপের তিহাত্তরটি স্তর রহিয়াছে । আমর ইবৃন আলী ফাল্নাসের (র) হাদীসে হাকেম (র) স্বীয় মুস্তাদরাকেও এইরূপ বর্ণনা করিয়াছেন । তবে উহাতে এইটুকু বেশি বর্ণিত হইয়াছে যে, (তিনি বলেন) সুদের সর্বনিন্ন স্তর হইল মায়ের সাথে ব্যভিচার করা এবং উহার সর্বোচ্চ স্তর হইল কোন মুসলমানের সম্মান হানি করা। ইহা সহীহদ্ধয়ের শর্তেও বিশুদ্ধ বলিয়া সাব্যস্ত । তবে তাহারা ইহা বর্ণনা করেন নাই।
— পৃষ্ঠা ৩৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।