001119115 ৩৯৬ | তাফসীরে ইবৃন কাছীর ইহা দ্বারা মুখাবিরাকেও হারাম করা হইয়াছে। মুখাবিরা অর্থ হইল, “বর্গা জমির কতক অংশকে নির্দিষ্ট করিয়া দিয়া এক পক্ষকে বলা যে, এই নির্দিষ্ট অংশের উৎপাদিত শস্য আপনার |” অর্থাৎ বর্ণা জমির নির্দিষ্ট একাংশের উৎপাদিত ফসল এক পক্ষকে নির্ধারিত করিয়া দেওয়া। পক্ষান্তরে মুযাবিনা হইল, রা 44 খেজুর দেওয়া । তেমনি মুহাকিলা হইল, ক্ষেতের অকর্তিত শস্যকে নির্ধারিত পরিমাণ কর্তিত শস্যের বিনিময়ে ক্রয় করা। লেনদেনের এই সকল পদ্ধতিকেও হারাম করিয়া দেওয়া হইয়াছে যাহাতে কার্যত সুদের মূলসহ উৎপাটিত হইয়া যায়। ইহা হারাম হওয়ার কারণ হইল যে, লেন-দেনের বিষয় দুইটির একটির পরিমাণ অনির্ধারিত এবং অজানা । তাই ফিকাহ বিশারদগণ বলিয়াছেন, লেন-দেনের মধ্যে পরিমাণ অনির্ধারিত থাকা মূলত সুদেরই নামান্তর । অর্থাৎ যে কাজে বিনিময়ের মধ্যে অসমঞ্জস্যতার সন্দেহ থাকে, সেই সকল বিষয়ই হারাম । সুদের বিষয়টি খুবই জটিল এবং ব্যাপক | শরীআতের উৎস হইতেও এই ব্যাপারে তেমন কোন ব্যাখ্যা প্রদান করা হয় নাই। তাই এই ব্যাপারে ফিকাহ বিশারদগণের মতামতকেই বিবেচনা করিয়া দেখা যাইতে পারে- যদি মূল সূত্রের পরিপন্থী না হয়। কেননা আল্লাহ তা“আলা বলিয়াছেন, আমি প্রত্যেক জ্ঞানী ব্যক্তিকে জ্ঞানের প্রসার ঘটানোর এবং গবেষণা-বিশ্লেষণ করিয়া নতুন কিছু উদ্তাবন করার অবকাশ দিয়াছি। তবে উহা নির্ধারিত মূলনীতির বিরোধী হইতে পারিবে না। পূর্বেই বলিয়াছি যে, সুদের বিষয়টি খুবই জটিল । আলিমগণের অনেকেরই ইহার বিভিন্ন মাসআলার উপর বিভিন্ন প্রশ্ন রহিয়াছে । আমীরুল মুমিনীন উমর ইব্ন খাত্তাব (রা) বলিয়াছেন- বড়ই দুঃখের বিষয় যে, তিনটি বিষয় সম্পর্কে আমরা রাসূলুল্লাহ (সো) হইতে বিস্তারিত জ্ঞান আহরণের আগেই তিনি আমাদের নিকট হইতে চিরদিনের জন্য বিদায় লইয়া যান। আর তাহা হইল, দাদার উত্তরাধিকার লাভের ব্যাপার এবং সুদের দুই অবস্থা । অর্থাৎ প্রত্যক্ষ সুদ ও পরোক্ষ সুদ । কতগুলি অবস্থা যাহার মধ্যে সুদের গন্ধ পাওয়া যায় তাহাও হারাম । কেননা, যে সকল বিষয় হারামের দিকে আকর্ষণ করে শরীআতের দৃষ্টিতে সেইগুলিও হারাম বলিয়া গণ্য ৷ যেমন সেই সকল বিষয়কেও ওয়াজিব করা হইয়াছে যেগুলি ব্যতীত ওয়াজিব পূর্ণভাবে পালন করা যায় না। নু"মান ইব্ন বাশীর (রা) হইতে সহীহ্দ্ধয়ে বর্ণিত হইয়াছে যে, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সো)-কে বলিতে শুনিয়াছি, “নিশ্চয়ই হালাল এবং হারাম খুবই স্পষ্ট । তবে ইহার মধ্যে কতগুলি বিষয় আছে সন্দেহযুক্ত। তাই যে ব্যক্তি সন্দেহগুলি হইতে আত্মরক্ষা করিয়া চলিতে পারিল, সে সঠিক ইসলামের উপর দৃঢ় থাকিল। আর যে লোক সন্দেহের গ্রাসে নিপতিত হইল সে হারামে লিপ্ত হইল। কোন রাখাল যদি কাহারও রক্ষিত চারণভূমির আশে পাশে পশু চরায়, তাহা হইলে রাখালের যে কোন অসতর্ক মুহূর্তে যেরূপ উহার মধ্যে পণ্ড ঢুকিতে পারে, এই বিষয়টিও তেমনি ।” হাসান ইবৃন আলী (র) হইতে সুনানে বর্ণনা করা হইয়াছে যে, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা)-এর নিকট শুনিয়াছি যে, তিনি বলেন, “যে জিনিস তোমাকে সন্দেহের মধ্যে নিক্ষেপ করে তাহা পরিত্যাগ কর এবং যে ব্যাপারে তুমি নিশ্চিত তাহা গ্রহণ কর।”
— পৃষ্ঠা ৩৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।