0০011161715 সুরা বাকারা ৪৩ তাফসীর ঃ আল্লাহ্ তা'আলা শোকর সম্পর্কে বলার পর এখন সবর সম্পর্কে নির্দেশ প্রদান করিয়াছেন। সবর ও সালাতের মাধ্যমে তিনি আল্লাহর মদদ কামনার নির্দেশ দিতেছেন। বান্দা যদি আল্লাহর নি'আমত লাভ করে, তাহা হইলে শোকর আদায় করিবে । যদি সে কোন কষ্ট বা পরীক্ষার সম্মুখীন হয়, তাহা হইলে সবর এখতিয়ার করিবে । হাদীসেও তাই বলা হইয়াছে। যেমন ৪ “মুমিনের জন্য মজার ব্যাপার এই যে, আল্লাহ তাহার জন্য যাহাই ফয়সালা করুন না কেন, তাহাতেই তাহার মংগল রহিয়াছে । যদি সে সুখ-স্বাচ্ছন্দ্যে থাকে, তাহা হইলে সে কৃতজ্ঞ হইবে । উহা তাহার কল্যাণ দিবে । তেমনি যদি সে বিপদগ্রস্ত হয়, তাহা হইলে ধৈর্য ধারণ করিবে । উহাও তাহার জন্য কল্যাণময় হইবে।” শান ১০০ 1:..২-:০। আয়াতে আল্লাহ তা'আলা বিপদের সময়ে সবর ও সালাতের মাধ্যমে আল্লাহর মদদ কামনাকে উত্তম ও কল্যাণবহ বলিয়া বর্ণনা করিয়াছেন। হাদীসে বর্ণিত আছে-“রাসূল (সা) যখন কোন কঠিন অবস্থার সম্মুখীন হইতেন, তখন নামায পড়িতেন।” সবর দুই প্রকারের । এক. হারাম ও পাপকার্য বর্জনের সবর । দুই. ইবাদাত ও নৈকট্য লাভের কার্য সম্পাদনের সবর । দ্বিতীয় সবরে ছাওয়াব বেশি | কারণ, উহাই জীবনের উদ্দেশ্য । তৃতীয় সবর হইল বিপদাপদে সবর । ইহাও গুনাহ হইতে তাওবা করার মতই যরুরী। যেমন আবদুর রহমান ইব্ন যায়দ ইবৃন আসলাম বলেন-ধৈর্য দুই প্রকারের । এক. আন্মাহ তা“আলার আনুগত্যের উপর ধের্ষের সহিত প্রতিষ্ঠিত থাকা, যদিও উহা দেহ ও আত্মার জন্য কষ্টদায়ক হয়। দুই. আল্লাহ তা'আলার নাফরমানীর কাজ হইতে বিরত থাকা, যদিও প্রবৃত্তির নিকট উহা বড়ই প্রিয়। যাহারা এইরূপ করিতে সক্ষম হইয়াছে, তাহারাই ধৈর্যশীলগণের অন্তর্ভুক্ত হইতে পারিয়াছে। আলী ইবনুল হুসায়েন ও হযরত যয়নুল আবেদীন বলেন ঃ কিয়ামতের দিন ঘোষক ঘোষণা করিবে, বিনা হিসাবে জানাতে প্রবেশ করার ধৈর্যশীলগণ কোথায় ? তখন একদল লোক উঠিয়া জান্নাতের দিকে যাইতে থাকিবে । জান্নাতের ফেরেশতাদের সহিত সাক্ষাৎ হইলে ফেরেশতারা জিজ্ঞাসা করিবেন_হে আদম সন্তানবৃন্দ! তোমরা কোথায় যাইতেছ ? তাহারা বলিবে, আমরা বেহেশতে যাইতেছি। ফেরেশতারা প্রশ্ন করিবেন, হিসাব-নিকাশের আগেই ? তাহারা বলিবে, হা, হিসাব-নিকাশের আগেই । ফেরেশতারা সবিন্ময়ে প্রশ্ন করিবেন, তাহা হইলে তোমরা কাহারা ? তাহারা বলিবে, আমরা ধৈর্যশীল সম্প্রদায় । তাহারা তখন প্রশ্ন করিবেন, তোমরা কোন্ ব্যাপারে ধের্য ধারণ করিয়াছ ? তাহারা বলিবে, ব্যাপারে ধৈর্য ধারণ করিয়াছি। তখন ফেরেশতারা বলিবে- তাহা হইলে তোমরা ঠিকই বলিয়াছ। তোমাদের প্রতিদান ইহাই । তাই তোমরা জান্নাতে প্রবেশ কর। সৎকর্মশীলদের জন্য কত সুন্দর এই প্রতিদান! আমি বলিতেছি- ইহার সমর্থনে আল্লাহ তা*আলার নিম্ন বাণী পেশ করা যায় £ ০৮০০৯ ১৪১ ১১১ ১১১৭ রি -১। রর
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।