Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 ৩৯০ তাফসীরে ইব্‌ন কাছীর . তাহার চেহারায় ডোরা ডোরা দাগ অথবা গভীর ক্ষত দেখা যাইবে । লোকজন বলিলেন, হে আল্লাহর রাসূল! কাহাকে অভাবমুক্ত বলা যাইবে ? তিনি বলিলেন, (যাহার নিকট) পঞ্চশটি দিরহাম বা উহার সগমূল্যের স্বর্ণ মওজুদ থাকিবে । সুনান চতুষ্টয়েও হাকীম ইব্‌ন জুবাইর আসাদী কুফীর (র) সুত্রে ইহা বর্ণিত হইয়াছে। তবে শু”বা ইব্‌ন হাজ্জাজ (র) ইহা পরিত্যাগ করিয়াছেন। মুহাম্মাদ ইব্ন সীরীন (র) হইতে ধারাবাহিকভাবে হিশাম ইব্‌ন হাসান, আবূ বকর ইব্‌ন ইব্‌ন আবদুল্লাহ হাযরামী ও হাফিয আবুল কাসিম সীরীন বলেন £ কুরাইশের হারিছ নামক এক ব্যক্তি সিরিয়ায় বসবাস করিতেন। তিনি জানিতে পারেন যে, ' আবূ যর (রা) অত্যন্ত অভাব-অনটনের মধ্যে আছেন। তাই তিনি তাহাকে তিনশত দীনার পাঠাইয়া দেন। ইহা পাইয়া আবু যর (রা) বলেন, আবদুল্লাহ কি আমার চেয়ে কোন অভাবধ্রস্ত লোক পাইল না? কেননা আমি রাসূলুল্লাহ (স)-কে বলতে শুনিয়াছি, যাহার নিকট চল্লিশটি দিরহাম থাকা সত্তেও ভিক্ষা করে, সে সত্যিকারের অভাবী নয়, বরং সে হইল পেশাদার ভিক্ষুক। অথচ আবু যরের কাছে' তো চনল্লিশটি দিরহাম, চল্লিশটি বকরী এবং দুইজন পরিচালক রহিয়াছে ।' আবূ বকর ইবৃন আইয়াশ (রা) বলেন -১৯[০ (মাহিন) অর্থ হইল পরিচালক । আমর ইব্‌ন শুআইবের (র) দাদা হইতে ধারাবাহিকভাবে তাহার পিতা, তিনি, দাউদ ইব্‌ন মারদুবিয়া রে) বর্ণনা করেন যে, আমর ইব্‌ন শুআইবের দাদা বলেন ঃ হযরত নবী (সা) বলিয়াছেন, “যে ব্যক্তির নিকট চল্লিশ দিরহাম মওজুদ থাকা সত্তেও সে ভিক্ষা করে, সে হইল পেশাদার ভিক্ষুক এবং সে বালুর তুল্য ।” ইব্‌ন উআইনা ওরফে সুফিয়ান (র) হইতে ধারাবাহিকভাবে আহমাদ ইবৃন আদম, আহমাদ ইবৃন সুলায়মান (র) ও ইমাম নাসায়ীও এইরূপ বর্ণনা করিয়াছেন! আল্লাহ তা'আলা বলেন ঃ 22154 001 008 ০০ ১০ 1৮৮85 (০5 (তোমরা যে অর্থ ব্যয় করিবে, তাহা সম্পর্কে আল্লাহ তা'আলা অবশ্যই পরিজ্ঞাত।) অর্থাৎ ইহার কোন কিছুই তাহার নিকট গোপন নয় এবং অতি সত্তরই তিনি ইহার উত্তম প্রতিদান প্রদান করিবেন। আর কিয়ামতের ভয়াবহ সংকটকালে তিনি তাহাদের সংকটের নিরসন করিবেন। অতঃপর আল্লাহ তা'আলা বলেন £91১--,১৮$419 /১10:1611571 ১৪৪১৪ ০৪৬ ৬১১৯৪ ৯ 83০ ০3৬5 93129 ১১০ ৯০৯1 7৫15422905 অর্থাৎ যোহারা রাত্রে এবং দিনে, গোপনে ও প্রকাশ্যে নিজেদের ধন-সম্পদ ব্যয় করে, তাহাদের জন্যে পুণ্য রহিয়াছে তাহাদের পালন কর্তার নিকট । আর তাহাদের কোন আশংকা নাই এবং তাহারা চিন্তিতও হইবে না) এখানে আন্মাহ তা'আলা সেই সকল লোকদের প্রশংসা করিয়াছেন, যাহারা দিন-রাত এমনকি প্রতিটি মুহূর্তে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে অসহায় অভাবী লোককে সাহায্যের জন্য হন্যে হইয়া খুঁজিয়া বেড়ায় । যথা সহীহদ্বয়ে বর্ণিত হইয়াছে যে, মক্কা বিজয়ের বছর সাআদ ইব্‌ন আবূ ওয়াক্কাস (রা) অসুস্থ হইয়া পড়িলে রাসূল (সা) তাহাকে দেখিতে যান। তবে কোন

— পৃষ্ঠা ৩৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।