Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 সূরা বাকারা ৩৮৯ প্রার্থনা করা হইতে নিজেকে নিবৃত্ত রাখে, আল্লাহও তাহাকে নিবৃত্ত থাকার শক্তি দেন এবং যে মুখাপেক্ষীহীন থাকার চেষ্টা করে, আল্লাহও তাহাকে মুখাপেক্ষীহীন রাখেন। আর যাহার নিকট পাঁচ “আওকীয়া' (দুইশত দিরহাম) মূল্যের জিনিস রহিয়াছে, অথচ সে ভিক্ষা করিতেছে, সে অভাবী নয়, সে পেশাদার ভিক্ষুক'। তখন সে মনে মনে বলিল, আমার তো একটি উষ্্ী রহিয়াছে ও তাহার মূল্য তো ইহার চেয়ে বেশি হইবে । পরক্তু একটি শাবক উন্ত্রীও রহিয়াছে। উহার মূল্যও ইহার চেয়ে বেশি। অতঃপর সে তাহার নিকট কিছু চাহিল না এবং চলিয়া আসিল ।” আবূ সাঈদ (রা) হইতে ধারাবাহিকভাবে আবদুর রহমান ইব্‌ন আবূ সাঈদ (রা) আম্মারা ইব্‌ন আরাফা, আবদুর রহমান ইবৃন আবু রিজাল, কুতায়বা ও ইমাম আহমাদ (র) বর্ণনা করেন যে, তিনি বলেন ঃ “আমার মা আমাকে রাসূলুল্লাহ (সা)-এর নিকট গিয়া কিছু চাহিতে বলেন। তাই আমি এই উদ্দেশ্য নিয়া তাহার নিকট গিয়া বসিলাম। তিনি আমার দিকে ফিরিয়া বলিলেন, “যে ব্যক্তি মুখাপেক্ষী হীন থাকার চেষ্টা করে, আল্লাহও তাহাকে মুখাপেক্ষীহীন রাখেন । আর যে ব্যক্তি ভিক্ষা হইতে বিরত থাকার চেষ্টা করে, আল্লাহ তাহাকে ভিক্ষার অভিশাপ হইতে মুক্ত রাখেন এবং যে ব্যক্তি মানুষের সাহায্যের প্রত্যাশা করে না, আল্লাহই তাহার জন্য যথেষ্ট হইয়া যান। আর এক উকীয়া মুল্যের জিনিস থাকা সত্তেও যে ব্যক্তি ভিক্ষা করে, সে পেশাদার ভিক্ষুক ।” বর্ণনাকারী বেশী । অতঃপর আমি চলিয়া আসিলাম এবং তাহার নিকট কিছুই চাহিলাম না।” কুতায়বার সূত্রে নাসায়ী রে) ও আবু দাউদ (র)-ও ইহা বর্ণনা করিয়াছেন । আবদুর রহমান ইবৃন আবূ রিজাল (র) হইতে হিশাম ইবৃন আম্মার ও আবূ দাউদও এইরূপ বর্ণনা করিয়াছেন। তবে ইহাতে সামান্য কয়েকটা কথা বেশী বর্ণনা করা হইয়াছে। আবূ সাঈদ খুদরী (রো) হইতে ধারাবাহিকভাবে আবদুর রহমান ইব্‌ন আবূ সাঈদ, আম্মারা ইবৃন আরাফা, আবদুর রহমান ইবৃন আবদুর রিজাল ও আবূ জামাহির ইব্‌ন আবু হাতীম বর্ণনা করেন যে, আবু সাঈদ খুদরী (রা) বলেন ঃ _ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, “যাহার নিকট এক উকীয়া পরিমাণ মূল্যের জিনিস থাকা সত্বেও ভিক্ষা করে, সে পেশাদার ভিক্ষুক ।' আর চল্লিশ দিরহামে এর উকীয়া হয়। আসলাম, সুফিয়ান, ওয়াকী ও ইমাম আহমাদ (র) বর্ণনা করেন যে, তিনি বলেন ঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, “যাহার নিকট এক উকীয়া অথবা সমমূল্যের সম্পদ রহিয়াছে, সে যদি ভিক্ষা করে, তাহা হইলে সে নিঃসন্দেহে পেশাদার ভিক্ষুক ।” আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) হইতে ধারাবাহিকভাবে আবদুর রহমান, মুহাম্মাদ ইব্‌ন আবদুর রহমান, হাকীম ইব্‌ন জুবাইর, সুফীয়ান, ওয়াকী ও ইমাম আহমাদ (র) বর্ণনা করেন যে, আবদুল্লাহ ইবৃন মাসউদ (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, “যাহার নিকট এতটুকু পরিমাণ জিনিস রহিয়াছে যে, তাহার অন্যের নিকট ভিক্ষা চাইতে হয় না, তবুও যদি সে ভিক্ষা চায়, তাহা হইলে কিয়ামতের দিন

— পৃষ্ঠা ৩৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।