Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 ৩৮২ তাফসীরে ইবৃন কাছীর রাখে, তাহাদিগকে তিনি উত্তম প্রতিদান প্রদান করিবেন। পক্ষান্তরে যাহারা তাহার অনুগত্য অস্বীকার করে, তাহার ওয়াদার উপর আস্থা না রাখে এবং তাহার ইবাদাতের সহিত অন্যকে শরীক করে, তাহাদের জন্য নির্ধারিত রাখিয়াছেন যন্ত্রণাদায়ক শাস্তি । তাই আল্লাহ তাআলা বলেন £ ১০০১1 ০০ ১১1] ৮55 (অন্যায়কারীদের কোন সাহায্যকারী নাই।) অর্থাৎ কিয়ামাতের কঠিন শাস্তি হইতে তাহাদিগকে মুক্ত করার জন্য সেইদিন তাহাদের কোন সাহায্যকারী থাকিবে না। অতঃপর আল্লাহ তা'আলা বলেন ঃ ০৯ 0558 ০৪০০৭৭। 13528 91 যেদি তোমরা প্রকাশ্যে দান কর, তবে তাহা কতই না ভাল) অর্থাৎ প্রকাশ্যে দান-খয়রাত করাও ভাল। ইহার পর বলেন ঃ ১] 565 22811 (৯5১59 (৯৮৮৯৪ 15 অর্থাৎ যেদি দান-খয়রাত গোপনে কর এবং অভাবপ্রস্তদের দিয়া দাও, তবে তাহা তোমাদের জন্য আরো উত্তম ।) ইহা দ্বারা বুঝা যাইতেছে যে, গোপন দান প্রকাশ্য দান হইতে উত্তম কেননা, এই অবস্থায় রিয়া বা অহমিকা হইতে নিরাপদ থাকা যায়। তবে প্রকাশ্য দানের মধ্যে উপকারিতা হইল যে, উহার দেখাদেখি অন্য লোকও দান-খয়রাতের প্রতি উদ্ুদ্ধ হয়। তাই এই দিক দিয়া উক্ত পন্থাকেও উত্তম বলা যায়। রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, প্রকাশ্যে দানকারী উচ্চ শব্দে কুরআন পাঠকারীর ন্যায় আর গোপনে দানকারী নিঃশব্দে কুরআন পাঠকারীর ন্যায় । তবে কথা হইল যে, এই আয়াত দ্বারা গোপন দানকে উত্তম বলা হইয়াছে উপরন্তু সহীহ্দ্ধয়ে আবূ হুরায়রা (রা) হইতে বর্ণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ঃ “কিয়ামতের দিন আন্মাহ তা'আলা সাত ব্যক্তিকে তাহার (আরশের) ছায়ায় আশ্রয় দান করিবেন। সেদিন সেই ছায়া ভিন্ন অন্য কোন ছায়া থাকিবে না। তাহারা হইল ন্যায় বিচারক বাদশাহ, আল্লাহ্‌র ইবাদতে যৌবন উৎসর্গকারী যুবক, আল্লাহ্‌র সন্তুষ্টির উদ্দেশ্যে বন্ধুত্বে আবদ্ধ ও শক্রতায় লিপ্ত ব্যক্তি, মসজিদ পাগল মুসন্ত্রী, নীরবে-নিভূতে আল্লাহর যিকিরে অশ্রু বিসর্জনকারী, আল্লাহর ভয়ে সুন্দরী ও অভিজাত নারীর অশ্লীল আহ্বান উপেক্ষাকারী এবং এরূপ গোপনে দানকারী, যাহার ডান হাত দান করিলে বাম হাত তাহা জানে না।” হযরত নবী (সা) হইতে ধারাবাহিকভাবে আনাস ইব্‌ন মালিক (রা), সুলায়মান ইব্‌ন আবু সুলায়মান, আওয়াম, হাওশাব, ইয়াধীদ ইব্‌ন হারুন ও ইমাম আহমাদ বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সো) বলিয়াছেন £ “আল্লাহ তা'আলা পৃথিবী সৃষ্টি করার পর ইহা দুলিতে থাকে। অতঃপর তিনি পর্বত সৃষ্টি করিয়া পৃথিবীতে পুঁতিয়া দেন। ফলে পৃথিবীর কম্পন থামিয়া যায়। (এত শক্ত ও বিরাটাকারের) পাহাড় দেখিয়া ফেরেশতারা আশ্চর্যাঘিত হইয়া জিজ্ঞাসা করিলেন, হে প্রভু! পাহাড়ের চেয়েও শক্ত-কঠিন কোন সৃষ্টি আপনার আছে কি ? তিনি বলিলেন, হ্যা, লোহা । তাহারা বলিলেন, হে প্রভু! আপনার সৃষ্টিসমূহের মধ্যে লোহা অপেক্ষা কঠিন বস্তু আছে কি ? তিনি বলিলেন, হ্যা, আগুন! তাহারা বলিলেন, হে প্রভু! আপনার সৃষ্টিসমূহের মধ্যে আগুন অপেক্ষা শক্তিশালী আর কিছু আছে কি ? তিনি বলিলেন, হ্যা পানি। তাহারা আবারো আরজ করিলেন, হে প্রভু! আপনার

— পৃষ্ঠা ৩৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।