Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017191115 05 ৩৭৯ অর্থাৎ “আল্লাহর নিকট তোমাদের কুরবানীর মাংসও পৌছে না এবং রক্তও পৌছে না__ তাহার নিকট পৌছে একমাত্র তোমাদের “তাকওয়া” ।” তিনি সমস্ত সৃষ্টি হইতে সম্পূর্ণ মুকাপেক্ষীহীন। বরং সমস্ত সৃষ্টি তাহারই মুখাপেক্ষী । তিনি অত্যন্ত দরাজ হস্ত, তাহার করুণা হইতে কেহই বঞ্চিত নয় । তাই যে ব্যক্তি উপার্জিত উত্তম মাল হইতে দান করিবে সে অবশ্যই এই কথা ভাবিবে যে, নিশ্চয়ই আল্লাহ কাহারও মুখাপেক্ষী নহেন এবং তিনি দরাজ হস্ত ও সহানুভূতিশীল । আর তিনি সত্রই ইহার দ্বিগুণ প্রতিদান প্রদান করিবেন | যাহাকে তুমি তাহার অসাক্ষাতেই খণ দান করিয়াছ, তিনি অত্যাচারী নন, বরং তিনি অত্যন্ত প্রশংসার দাবীদার । অর্থাৎ তাহার প্রতিটি কাজ, প্রতিটি কথা, প্রতিটি নির্দেশ বিধানই প্রশংসিত । আর তিনি ব্যতীত কোন উপাস্য নাই, নাই কোন প্রতিপালক । অতঃপর আল্লাহ তা'আলা বলেন ঃ ১৯৪10১৫১০০৪ 25 8৯]1 5৮2 ০০৪] ₹:12-45 51115 51555 এত 8০৪৮০ 45০ 4115 অর্থাৎ শয়তান তোমাদিগকে অভাব অনটনের ভীতি প্রদর্শন করে এবং অশ্্ীলতার আদেশ দেয়। পক্ষান্তরে আল্লাহ তোমাদিগকে নিজের পক্ষ হইতে ক্ষমতা ও বেশি অনুগ্রহের ওয়াদা করেন। আল্লাহ প্রাচুর্যময়, সুপরিজ্ঞাত' | . আবদুল্লাহ ইবৃন মাসউদ (রা) হইতে ধারাবাহিকভাবে মুর্বা আল হামদানী, আতা ইব্‌ন সায়িব, আবুল আহওয়াস, হিন্দ ইবৃন সির্রী, আবুয যারাআ ও ইবৃন আবু হাতিম বর্ণনা করেন যে, আবদুল্লাহ ইব্ন মাসউদ (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সো) বলিয়াছেন, শয়তান বনী আদমের মনে এক রূপ ধারণা জন্মায় এবং ফেরেশতা একরূপ ধারণা জন্মায় । অর্থাৎ শয়তান মন্দ কাজের ও সত্যকে অস্বীকারের প্রতি উদ্বুদ্ধ করে এবং ফেরেশতারা মঙ্গল ও সত্যকে গ্রহণের জন্য উৎসাহিত করে । যাহার মনে এই উৎসাহ উদগত হইবে, সে যেন ভাবে যে, ইহা আল্লাহর পক্ষ হইতে হইয়াছে । অতঃপর যেন সে আল্লাহর প্রশংসায় ব্যাপৃত হয়। আর যাহার মনে মন্দভাব উদগত হয়, সে যেন তৎক্ষণাৎ আল্লাহর নিকট উহার প্ররোচনা হইতে পানাহ চাহিয়া নেয়। ইহা বলিয়া তিনি এই আয়াতটি পড়েন ৪ 4: 5১৮১০১8০601 ৮১৯১1০৫১৭৪৩ ০8১175৯2১০৪ ১5 অর্থাৎ শয়তান তোমাদিগকে অভাব-অনটনের ভীতি প্রদর্শন করে, এবং অশ্নীলতার আদেশ দেয়। পক্ষান্তরে আল্লাহ তোমাদিগকে নিজের পক্ষ হইতে ক্ষমতা ও অনুগ্রহের ওয়াদা করেন।' হিন্দ ইব্‌ন সিররীর সূত্রে তিরমিযী (র) ও নাসায়ী (র) উভয়ে তাহাদের হাদীস সংকলনের “তাফসীর অধ্যায়ে" এই হাদীসটি বর্ণনা করিয়াছেন। হিন্দ (র) হইতে আবূ ইয়ালার সূত্রে ইবৃন হাব্বান স্বীয় সহীহ হাদীস সংকলনেও ইহা বর্ণনা করিয়াছেন । তিরমিষী (র) বলেন, হাদীসটি হাসান গরীব পর্যায়ের । কেননা আবুল আহওয়াস অর্থাৎ সালাম ইবৃন সালীম খুবই অপরিচিত বর্ণনাকারী । আর এই সূত্রটি ব্যতীত অন্য কোন “মারফ্‌' “সূত্রে ইহার নিকট হইতে হাদীস বর্ণিত হয় নাই । অনুরূপভাবে আবদুল্লাহ ইবৃন মাসউদ (রা) হইতে ধারাবাহিকভাবে মুহাম্মদ, মুহাম্মদ ইব্‌ন আহমাদ ও আবু বকর ইব্‌ন মারদুবিয়াও ইহা বর্ণনা করিয়াছেন। তেমনি ইব্ন মাসউদ (রা) হইতে ধারাবাহিকভাবে আবুল আহওয়াস, আওফ ইব্‌ন মালিক ইব্‌ন নাযলাহ, আতা ইব্‌ন সায়িব ও মাসআবের সূত্রেও এইরূপ বর্ণিত হইয়াছে। আল্লাহই ভাল জানেন।

— পৃষ্ঠা ৩৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।