001119115 0550589 ৩৭৭ তাহাকেও খার্থিব স্বাচ্ছন্দ্য দান করেন। কিন্তু দীন একমাত্র তাহাকেই দান করেন যাহাকে তিনি ভালবাসেন। আর আল্লাহ যাহাকে দীন দান করেন সে তাহার বন্ধু হইয়া যায় । যে মহান সত্তার হাতে আমার প্রাণ. তাঁহার শপথ, কোন বান্দা তখন পর্যন্ত সত্যিকারের মুসলমান হইতে পারিবে না যতক্ষণ পর্যন্ত তাহার হৃদয় ও জিহ্বা মুসলমান না হইবে এবং সে ততক্ষণ মু'মিন হইতে পারিবে না যতক্ষণ পর্যন্ত তাহার প্রতিবেশী তাহার উৎপীড়ন হইতে নির্ভয় ও নিরাপদ না হইবে । জনৈক সাহাবী বলিলেন, হে আল্লাহর নবী! উৎপীড়ন কি ? তিনি বলিলেন, উহা হইল প্রতারণা ও অত্যাচার | যে ব্যক্তি হারাম উপায়ে সম্পদ উপার্জন করে আল্লাহ তাহাতে বরকত দান করেন না এবং তাহার দান-খয়রাতও গ্রহণ করেন না। উপরন্তু সে যাহা রাখিয়া যাইবে তাহা তাহার জন্য জাহান্নামেরই পাথেয় হইবে । আর আল্লাহ মন্দকে মন্দ দ্বারা বিদুরিত করেন না; বরং মন্দকে ভাল দ্বারা দূরিভূত করেন এবং অপত্রিতা কখনও অপবিত্র কিছু দ্বারা বিদূরিত হয় না। বাররা ইব্ন আযিব (র) হইতে ধারাবাহিকভাবে আদী ইবৃন ছাবিত, সুদ্দী, আসবাত, উমর, হুসাইন ইবৃন উমর এবং ইব্ন জারীর (র) বর্ণনা করেন যে, আলোচ্য আয়াত প্রসঙ্গে বাররা ইব্ন আযিব (রা) বলেন ঃ খেজুরের মৌসুমে আনসাররা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী খেজুরের গুচ্ছ আনিয়া মসজিদের স্তন্তের সাথে লটকানো রশিতে ঝুলাইয়া রাখিতেন। গরীব মুহাজিরগণ ক্ষুধার সময় উহা হইতে খাইতেন। কিন্তু সাদকার গুরুত্ব সম্পর্কে উদাসীন একটি লোক একগুচ্ছ কাচা ও শুকনা খেজুর আনিয়া উহাতে ঝুলাইয়া রাখিল। অবশ্য সে মনে করিয়াছিল যে, ইহাতে কোন দোষ নাই । অতঃপর তাহার এই কর্মের প্রেক্ষিতে আল্লাহ তা“আলা কুরআন শরীফের এই জিনিস ব্যয় করিতে মনস্থ করিও না। কেননা তাহা তোমরা কখনও গ্রহণ করিবে না। তবে হা, তোমরা চোখ বন্ধ করিয়া নিলে নিতে পার। তিনি আরও বলেন, যদি কাহাকেও কোন উপটৌকন দিবার ইচ্ছা কর, তাহা হইলে তোমার যাহা পসন্দ এবং অন্যের পক্ষ হইতে তুমি যে ধরনের উপটৌকন কামনা কর ও পসন্দ কর, সেই ধরনের উপটৌকন দেওয়াই বাঞ্ছনীয় । বাররা (রো) হইতে ধারাবাহিকভাবে আবূ মালিক গিফারী, ইসমাঈল ইব্ন আবদুর রহমান ওরফে সুদ্দী, ইসরাঈল, উবাইদুল্লাহ ওরফে ইবৃন মুসা আ'বসী, আবদুর রহমান ইব্ন আবদুর রহমান দারেমী ও তিরমিযী (র)-ও এইরূপ বর্ণনা করিয়াছেন । অতঃপর তিরমিযী (র) বলেন, এই: হাদীসটি “হাসান -গরীব * পর্যায়ের । ইবৃন কাছীর, আবু হাতিম এবং ইব্ন আবূ হাতিম বর্ণনা করেন যে, আবূ ইমামা ইবৃন সহল ইব্ন হানীফ রে) বলেন ঃ রাসূল (সো) ভাল-মন্দ খেজুরকে একত্রে মিশ্রিত করিয়া দান করিতে নিষেধ করিয়াছেন। কেননা অনেক লোক নষ্ট খেজুরের সহিত কিছু ভাল খেজুর মিশ্রিত করিয়া দান করিতে অভ্যস্ত ছিল। আল্লাহ তা“আলা তাই নাযিল করেন «১০ ₹.১১1| 1১5 35 ১8855 অর্থাৎ তাহা হইতে নিকৃষ্ট জিনিস ব্যয় করার মনস্থ করিও না। গুহরী (র) হইতে সুফিয়ান ইব্ন হুসাইনের হাদীসে আবু দাউদ এবং যুহরী (র) হইতে সুলায়মান ইব্ন কাছীর ও আবুল ওয়ালিদ বর্ণনা করেন যে, যুহরী (র) বলেন £ হুযুর (সা) কিছু ভাল ও কিছু মন্দ খেজুর মিশ্রিত করিয়া দান করিতে নিষেধ করিয়াছেন । আবু উমাম (র) কাছীর (২য় খণ্ড)___৪৮
— পৃষ্ঠা ৩৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।