Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 ৩৭৬ _.. তাফসীরে ইব্‌ন কাছীর ৮৬৫145 তস ৩৪ 8০0৫% ০৭ 2৬535384) ০০৫৭1৭৮5৩৬৬ ২৬৭. “হে ঈমানদারগণ! তোমাদের উপার্জিত ও যমীন হইতে আমার উৎপাদিত উৎকৃষ্ট জিনিস হইতে ব্যয় কর আর উহা হইতে অপবিত্র ও নিকৃষ্ট কিছু ব্যয়ের মনস্থ করিও না। অথচ তোমরা উহা খোলা চোখে কখনো গ্রহণ করিতে না। আর জানিয়া রাখ, আল্লাহ অভাবমুক্ত ও পরম প্রশংসিত ।” ২৬৮. “শয়তান তোমাদিগকে দারিদ্র্যের ভয় দেখায় ও লঙ্জাকর কাজ করিতে নির্দেশ দেয় এবং আল্লাহ তোমাদিগকে ক্ষমা ও পুরস্কারের প্রতিশ্রতি দেন। আর আল্লাহ প্রাচুর্য দাতা ও সর্বজ্ঞ”? ২৬৯, “তিনি যাহাকে ইচ্ছা হিকমত দান করেন আর যাহাকে হিকমত দেয়া হল সে অশেষ কল্যাণ পেল । আর জ্ঞানীরা ছাড়া কেহ উপদেশ নেয় না।” তাফসীর £ আল্লাহ তা'আলা এখানে মু*মিনদিগকে ব্যয় করার জন্য আদেশ করিয়াছেন । আর ব্যয় করার অর্থ হইল সাদকা করা । স্বীয় উপার্জন হইতে উত্তম বস্তু ব্যয় করা ₹গেই ইবৃন আব্বাস (রা) এই ব্যাখ্যা প্রদান করিয়াছেন । মুজাহিদ (র) বলেন ঃ অর্থাৎ ব্যবসা হইতে তাহার যাহা দেওয়া সহজ হয় তাহা দান কর । আলী (রো) ও সুদ্দী রে) ১৭ ১১১৫০ ০০১০৮ এর ভাবার্থে বলেন £ স্বর্ণ, রৌপ্য এবং ভূমি হইতে উৎপন্ন খাদ্যশস্য আল্লাহর পথে ব্যয় করা। ইব্‌ন আব্বাস (রা) বলেন £ আল্লাহ তা'আলা এখানে পবিত্র বস্তু ব্যয় করার নির্দেশ প্রদান করিয়াছেন এবং নিকৃষ্ট ও অপবিত্র বস্তু সাদকা করিতে নিষেধ করিয়াছেন। কেননা আল্লাহ হইলেন পবিভ্র এবং তিনি উত্তম ও পবিত্র বস্তু ব্যতীত গ্রহণ করেন না। তাই আল্লাহ তা'আলা বলিয়াছেন £ ১385 4১০ ৮৯]। 1০55 95 অর্থাৎ নিকৃষ্ট জিনিস ব্যয় করার মনস্থ করিও না। কেননা তাহা তোমরা কখনও গ্রহণ করিবে না। অর্থাৎ এমন জিনিস আল্লাহর পথে ব্যয় করিও না যাহা তোমাদিগকে দেওয়া হইলে তোমরা তাহা গ্রহণ করিবে না। সেক্ষেত্রে তোমরা সেরূপ জিনিস কিরূপে আল্লাহকে দান কর? কেহ কেহ 1):১88%5 4১০ (৮১১৯111১৮55 %5 এর ব্যাখ্যায় বলেন ঃ সাদকার জন্য মাল হালাল হওয়া বাঞ্কুনীয়। কেননা হালাল মালই হইল উত্তম ও উৎকৃষ্ট মাল। অর্থাৎ হালাল জিনিস রাখিয়া হারাম জিনিস দান না করা । আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) হইতে ধারাবাহিকভাবে মিরাত আল-হামদানী, সাবাহ ইব্‌ন মুহাম্মদ, ইসহাক, মুহাম্মদ ইব্‌ন উবাইদ ও ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, আবদুন্নাহ . ইব্‌ন মাসউদ (রা) বলেন £ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, আল্লাহ তা'আলা তোমাদের মধ্যে সেভাবেই চরিত্র বন্টন করিয়া দিয়াছেন যে ভাবে তোমাদের মধ্যে রুষী বন্টন করিয়া দেওয়া হইয়াছে । আল্লাহ তাআলা যাহাকে ভালবাসেন তাহাকে পার্থিব স্বাচ্ছন্দ্য দান করেন এবং যাহাকে ভালবাসেন না

— পৃষ্ঠা ৩৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।