0০017191115 সূরা বাকারা ৪১ তুমি কি তাহাদিগকে দেখিয়াছ যাহারা আল্লাহর নি“আমতের কুফরী করিয়াছে এবং নিজ সম্প্রদায়ের জন্য তাহারা জাহান্নামকে বৈধ করিয়া নিয়াছে ?” ইব্ন আব্বাস (রো) বলেন-আল্লাহ তাআলার সেই নি'আমত মুহাম্মদ (সা)। আল্লাহ তা'আলা এই নি“আমত কৃতজ্ঞতার সহিত গ্রহণ করার জন্যে মু'মিনগণকে প্রশংসা করিয়াছেন। তাই তিনি বলেন £ অনন্তর তোমরা আমাকে স্মরণ কর, আমি তোমাদিগকে স্মরণ করিব আর আমার কৃতজ্ঞতা আদায় কর এবং অকৃতজ্ঞ হইও না। . ১২১০ ২১০০১ ৫৪ 04-5০105৫ আয়াতাংশ প্রসংগে মুজাহিদ বলেন-অর্থাৎ আমি যেমন ইহা করিয়াছি, তাই আমাকে স্মরণ কর। আবদুল্লাহ ইব্ন ওহাব, হিশাম ইবৃন সাঈদ হইতে ও তিনি যায়েদ ইবন আসলাম হইতে বর্ণনা করেন £ হযরত মুসা (আ) প্রশ্ন করিলেন-হে আমার প্রতিপালক! আমি কিভাবে আপনার কৃতজ্ঞতা আদায় করিব ? তখন তাহাকে তাহার প্রতিপালক বলিলেন- আমাকে স্মরণ করিয়া চল এবং কখনও আমাকে ভুলিও না। যখনই তুমি আমাকে স্মরণ কর, তখন আমার কৃতজ্ঞতা আদায় করিয়া থাক । আর যখন আমাকে ভুলিয়া যাও, তখনই অকৃতজ্ঞ হও । হাসান বসরী, আবুল আলিয়া, সুদ্দী ও রবী ইবৃন আনাস বলেন-আন্লাহ তা“আলাকে যে ব্যক্তি স্মরণ করে, আল্লাহ তা'আলা তাহাকে স্মরণ করেন আর যে ব্যক্তি তাহার কৃতজ্ঞতা আদায় করে, তিনি তাহাকে বাড়াইয়া দেন এবং যে ব্যক্তি তাহার অকৃতজ্ঞ হয়, তাহাকে তিনি শাস্তি দিবেন। ূ্বসুরীদের কেহ কেহ আল্লাহর বাণী «5 ৪৫ ২ 511 1১851) -এর ব্যাখ্যা প্রসংগে বলেন-অনুগত থাকিবে ও নাফরমানী করিবে না, স্মরণ রাখিবে ও বিস্ৃত হইবে না এবং কৃতজ্ঞতা আদায় করিবে ও অকৃতজ্ঞ হইবে না। ইবৃন আবূ হাতিম বলেন-আমাকে হাসান ইব্ন মুহাম্মদ ইবনুস সাবাহ, তাহাকে ইয়াযিদ ইব্ন হারূন, তাহাকে আম্মারা আস সায়দালানী ও তাহাকে মাকহুলুল ইয়াযদী বর্ণনা করেনঃ “আমি ইব্ন উমরকে প্রশ্ন করিলাম-আপনি কি কোন হস্তা, শরাবখোর, চোর বা ব্যভিচারীকে দেখিয়াছেন যে, সে আল্লাহকে স্মরণ করে ? অথচ আল্লাহ বলেন-আমাকে স্মরণ কর, আমি তোমাদিগকে স্মরণ করিব। তিনি বলিলেন-তাহারা যখন আল্লাহকে স্মরণ করে, তখন তিনি তাহাদিগকে লা'নতের সহিত স্মরণ করেন। ৫১৫১1 ১১১১ -এর ব্যাখ্যা প্রসংগে হাসান বসরী বলেন-অর্থাৎ আমি তোমাদের উপর যাহা ফরয করিয়াছি তাহা পালনের মাধ্যমে আমাকে ম্মরণ কর। উহার ফলে তোমাদের জন্য আমার উপর যাহা ওয়াজিব হয় তাহা পূরণের মাধ্যমে আমি তোমাদিগকে স্মরণ করিব । উহার ব্যাখ্যা প্রসংগে সাঈদ ইব্ন জুবায়র বলেন- আমার ইবাদতের মাধ্যমে আমাকে স্মরণ কর, আমি তোমাদের মাগফিরাতের মাধ্যমে তোমাদিগকে স্মরণ করিব। অন্য বর্ণনায় আছে, আমার রহমতের মাধ্যমে স্মরণ করিব । ৫১৫) ১১১৪১ -এর ব্যাখ্যা প্রসংগে ইবৃন আব্বাস (রা) বলেন ৪ “তোমাদিগকে তীহার স্মরণ করা তীহাকে তোমাদের স্মরণ করা হইতে শ্রেয়।” কাছীর (২য় খণ্ড)-_৬
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।