Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 ৩৭৪ তাফসীরে ইব্‌ন কাছীর ০5 95 5১৭ 551 ১১০৯ ০ চু ৫2 ৫০0৩1 3%৩০2% (৭) ৬7৬৫ %৫ 9 40525 205 "৯৮9৬৩: 2: 46৮১৭) 2৫4 %৫4244১56 ৮9%০৬০ টিনা ১03৫৪ ২৬৬. “তোমাদের কেহ কি ইহা পসন্দ করে যে, তাহার একটি খেজুর ও আংগুরের বাগান আছে, যাহার নিচ দিয়া নহর প্রবহমান, তাহাতে সে সব ধরনের ফলমূল পায়, সে বৃদ্ধ হইয়া গিয়াছে, তাহার দুর্বল সন্তান-সন্ততি রহিয়াছে, অতঃপর এক অগ্নিঝড় আসিয়া তাহা জ্বালাইয়া দিল। এই ভাবেই আল্লাহ তোমাদের জন্য তাঁহার নিদর্শনাবলী বর্ণনা করেন যেন তোমরা বুঝিতে পার ।” তাফসীর £ উবাইদ ইব্‌ন উমাইর (রা) হইতে আবূ বকর ইব্‌ন আবু মুলায়কার সূত্রে এবং অপর এক সূত্রে ইব্ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে আবদুল্লাহ ইবন আবু মুলায়কা, ইব্ন জারীজ, ইব্‌ন ইউসুফ ওরফে হিশাম, ইব্রাহীম ইব্‌ন মুসা ও বুখারী (র) এই আয়াতের ব্যাখ্যায় বর্ণনা করেন যে, ইব্‌ন আববাস (রা) ও উবাইদ ইব্‌ন উমাইর (রা) বলেন ৪ একদা উমর (রা) সাহাবীদেরকে উদ্দেশ্য করিয়া বলেন, ০:১১ ১০ ধ 2 9545 91৮4৯ 2 ২স্হাঠি এই আয়াতটি নাধিল হওয়ার কারণ সম্বন্ধে আপনারা কিছু জানেন কি ? তারা বলিলেন, আল্লাহই ভাল জানেন। ইহাতে উমর (রা) রাগান্বিত হইয়া বলেন, আপনারা বলেন, জানেন কি জানেন না, তাহা স্পষ্টভাবে বলুন। অতঃপর ইব্ন আব্বাস (রা) বলেন, হে আমীরুল মু'মিনীন! এই সম্বন্ধে আমার একটি কথা জানা আছে। উমর (রা) তাহাকে বলেন হে ভ্রাতুষ্পুত্র! তুমিই বল, নিজেকে তুচ্ছ মনে করিও না। অতঃপর ইবৃন আববাস (রা) বলেন, ইহা একটি বিষয়ের উদাহরণ বর্ণিত হইয়াছে । উমর (রা) বলেন, বিষয়টি কি ? ইবৃন আব্বাস (রা) বলেন, এক ধনী ব্যক্তি আল্লাহর আনুগত্যের কাজ করিত। অতঃপর আল্লাহ তাহাকে পরীক্ষার জন্য শয়তান পাঠান। ফলে সে পাপকার্ধে লিপ্ত হইয়া সকল পুণ্য নষ্ট করিয়া ফেলে । ইহাই আয়াতের তাৎপর্য । অন্য একটি সুত্রেও ইব্‌ন জারীজ হইতে হাজ্জাজ ইব্‌ন মুহাম্মদ আল আওয়ার, হাসান ইবৃন মুহাম্মদ যাআফরানী ও বুখারী (র) উহা বর্ণনা করেন। এই সুত্রটিতে একমাত্র বুখারীই ইহা বর্ণনা করিয়াছেন। এই রিওয়ায়েতটি এই আয়াতের ব্যাখ্যার জন্য যথেষ্ট । উদাহরণটি হইল, একটি লোক প্রথমে আল্লাহর অনুগত থাকিয়া পুণ্য কাজ রুরিত। পরে তাহার চরিত্রের পরিবর্তন ঘটে। অতঃপর তাহার সকল পুণ্য পাপ দ্বারা পরিবর্তন হইয়া যায় এবং পূর্বের সকল আমল পরের আমলের কারণে বাতিল হইয়া যায়। অতঃপর তাহার যখন পূর্বের ধ্বংসপ্রাপ্ত আমলের প্রয়োজনীয়তার অনুভূতি জাগে, তখন তাহার সময় ফুরাইয়া গিয়াছে । তাহার পক্ষে আর তখন হারানো ধন পাইবার কোন সুযোগ ছিল না।

— পৃষ্ঠা ৩৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।