Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 _ সুরা বাকারা | ৩৭১ বলিয়াছেন ঃ ০1১5৮551115 451 222 3০ ১০০5 25০১75১০115 ম্য কথা বলিয়া দেওয়া এবং ক্ষমা প্রার্থনা করা সেই দান-খয়রাত অপেক্ষা উত্তম, যাহার পরে কষ্ট দেওয়া হয়, আল্লাহ তা'আলা সম্পদশালী (সৃষ্টিকুল হইতে মুখাপেক্ষীহীন ) এবং সহিষ্ণু। অর্থাৎ তিনি ধৈর্যশীল, করুণাময় এবং অপরাধীদের ক্ষমাকারী। দান-খয়রাত করিয়া অনুগ্রহ প্রকাশ করার ব্যাপারে হাদীসে কঠোর নিষেধ বাণী উচ্চারিত হইয়াছে। সহীহ মুসলিমে আবূ যর (রা) হইতে ধারাবাহিকভাবে খারাশা ইব্‌ন হুর, সুলায়মান ইব্‌্ন মাসহার, আ*মাশ ও শু“বা (র) বর্ণনা করেন যে, আবূ যর (রা) বলেন ৪ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, কিয়ামতের দিন আল্লাহ তা'আলা তিন প্রকার লোকের সংগে কথা বলিবেন না এবং তাহাদের প্রতি তাকাইয়াও দেখিবেন না। এমনকি তাহাদিগকে পবিভ্রও করিবে না। উপরন্তু তাহাদের জন্য রহিয়াছে বেদনাদায়ক কঠিন শাস্তি । প্রথম, যাহারা দান করিয়া প্রকাশ করে । দ্বিতীয়, যাহারা পরিধেয় বন্ত্র পায়ের গোড়ালির নিচে ঝুলাইয়া পরে। তৃতীয়, যাহারা মিথ্যা শপথ করিয়া নিজের পণ্যদ্রব্য বিক্রয় করে। নবী (সা) হইতে ধারাবাহিকভাবে আবু দারদা (রা), আবু ইদ্রীস, ইউনুস ইব্‌ন মাইসারা, সুলায়মান, উকবা, হাশীম ইবৃন খারিজা, উছমান ইব্ন মুহাম্মদ 'দাওরী, আহমদ ইব্‌ন উছমান ইব্‌ন ইয়াহয়া ও ইবৃন মারদুবিয়া বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন 8 পিতা-মাতার অবাধ্যতাকারী, অনুগ্রহ প্রকাশকারী, মদ্যপায়ী এবং তাকদীর অবিশ্বাসকারী কখনও বেহেশতে প্রবেশ করিবে না। ইউনুস ইবৃন মাইসারার হাদীসে ইব্‌ন মাজা ও ইমাম আহমাদও (€র) এইরূপ বর্ণনা ইব্‌ন হাব্বান ও ইব্‌ন মারদুবিয়া বর্ণনা করেন যে, সালিম ইবৃন আবদুল্লাহ ইবন উমরের পিতা বলেন ঃ রাসূলুল্লাহ (সা) বলেন, পিতা-মাতার সঙ্গে দুব্যবহারকারী সন্তান, মদ্যপায়ী ও দান-খয়রাত করিয়া অনুগ্হ প্রকাশকারীর প্রতি আল্লাহ কিয়ামতের দিন দৃষ্টিপাত করিবেন না। হযরত নবী (সা) হইতে ধারাবাহিকভাবে ইব্‌ন আব্বাস (রা) মুজাহিদ, খাসীফ আল জারীর, ইতাব ইব্ন বশীর, মালিক ইব্‌ন সাআদের চাচা রাওহ ইবৃন ইবাদা, মালিক ইব্‌ন সাআদ ও নাসায়ী রে) বর্ণনা করেন যে, হযরত নবী (সা) বলিয়াছেন ঃ মদ্যপায়ী, মাতা-পিতার অবাধ্য সন্তান এবং দান করিয়া অনুগ্রহ প্রকাশকারী কখনও বেহেশতে প্রবেশ করিবে না। ইব্ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে মুজাহিদ, খাসীফ, ইতাব, মুহাম্মদ ইব্‌ন আবদুল্লাহ ইব্ন ইসার আল মুসালী ও ইব্‌ন আবু হাতিম এবং মুজাহিদের সুত্রে আল কারীম ইব্ন মালিক আল-হাওরীর হাদীসে ইমাম নাসায়ী এবং আবু সাঈদ হইতে মুজাহিদ এবং আবূ হুরায়রা (রা) হইতেও মুজাহিদ অনুরূপ বর্ণনা করিয়াছেন। - তাই আল্লাহ তা'আলা বলেন £9১313 ১৮০ 835১-5191155 31551 521 42 অর্থাৎ “হে ঈমানদারগণ! তোমরা অনুগ্রহের কথা প্রকাশ করিয়া ও কষ্ট দিয়া নিজেদের দান-অনুদান বরবাদ করিও না। ইহা দ্বারা আল্লাহ তা'আলা জানাইয়া দিতেছেন যে,

— পৃষ্ঠা ৩৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।