Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 02
/ ৭৯৫
📝 লেখা 📖 পিডিএফ

001119115 সূরা বাকারা ৩৬৭ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, আল্লাহ তা'আলা বনী আদমকে একটি পুণ্যের বিনিময়ে সাতশত পুণ্য দান করেন। রোযা উহার ব্যতিক্রম । কেননা, আল্লাহ্‌ বলিয়াছেন, রোযা আমারই জন্যে রাখা হয়,আর আমিই উহার প্রতিদান প্রদান করিব । রোযাদারদের জন্য দুই খুশি রহিয়াছে- একটি হইল ইফতারের সময় এবং অন্যটি হইল কিয়ামতের দিন। আর রোযাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তা“আলার নিকট মিশকের চাইতেও বেশি সুগন্ধময় । অন্য একটি হাদীসে আবূ হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ সালিহ, আ*মাশ, ওয়াকী ও আহমাদ () বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন £ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, আল্লাহ তা'আলা বনী আদমের প্রতিটি পুণ্যের বিনিময় দশ হইতে সাতশত গুণ পর্যন্ত বৃদ্ধি করার পরও যত ইচ্ছা তত বৃদ্ধি করিয়া দেন। তবে একমাত্র রোযা ব্যতীত । কেননা আল্লাহ বলেন, উহা একমাত্র আমার জন্যেই রাখা হয় এবং আমিই উহার প্রতিদান প্রদান করিব। যেহেতু আমার জন্যেই তাহারা পানাহার হইতে বিরত থাকে, তাই রোযাদারের জন্য দুইটি খুশি রহিয়াছে। একটি হইল ইফতারের সময় এবং অন্যটি হইল তাহার প্রতিপালকের সহিত সাক্ষাতের সময় । আর রোযাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তা'আলার নিকট মিশকের চাইতেও বেশি সুগন্ধময় | হারীম ইব্‌ন ওয়াইল (রা) হইতে ধারাবাহিকভাবে বাশার ইব্‌ন আমালিয়া, দাকীন যায়েদা, হুসাইন ইব্‌ন আলী ও ইমাম আহমাদ (র) বর্ণনা করেন যে, হারীম ইব্‌ন ওয়াইল রো) বলেনঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, যে ব্যক্তি আল্লাহর পথে একটি দীনার দান করে আল্লাহ বিনিময়ে তাহাকে উহার সাতশত গুণ বৃদ্ধি করিয়া পুণ্য দান করেন। আইয়ুব (রা) হইতে ধারাবাহিকভাবে মুআম্মার ও আবদুর রাযযাক বর্ণনা করেন যে, আইয়ুব (রা) বলেন £ “13 “১:১1 15 এই আয়াতটি সম্পর্কে ইবৃন আব্বাস (রা) বলেন যে, আমার দৃষ্টিতে কুরআনের মধ্যে এই আয়াতটির চাইতে আশাবাদমূলক অন্য কোন আয়াত নাই। সাঈদ ইবৃন মুসাইয়াব রে) হইতে ধারাবাহিকভাবে জনৈক ব্যক্তি, যায়েদ ইব্‌ন আলী, শু“বা, মুহাম্মদ ইব্ন জাফর, মুহাম্মদ ইব্ন মুছান্না ও ইব্‌ন জারীর রে) বর্ণনা করেন যে, সাঈদ ইব্‌ন মুসাইয়াব (র) বলেন £ আবদুল্লাহ ইব্ন আ'মর ইব্ন আসের (রা) সহিত আবদুল্লাহ ইবন আব্বাসের (রা) সাক্ষাত হইলে আবদুল্লাহ ইব্ন আব্বাস (রো) তাহাকে জিজ্ঞাসা করেন যে, আপনার নিকট কুরআন মজীদের কোন্‌ আয়াতটি উন্মাতের জন্য বেশি আশা উৎপাদনকারী বলিয়া বিবেচ্য ? আবদুল্লাহ ইবৃন আমর (রা) বলেনঃ ,এই আয়াতটি ১ ০--8১1০1০1৬৪৯-৭ 24415 675128-201 )। ধু 1| 2০১১০ 191০585 অর্থাৎ! “হে আমার পাপী বান্দারা । তোমরা আমার করুণা হইতে নিরাশ হইও না? নিশ্চয়ই আল্লাহ সমস্ত পাপ মোচন করিয়া দিবেন।” অতঃপর ইব্‌ন আব্বাস (রা) বলিলেন, আপনার নিকট এই আয়াতটি বেশী আশা উৎপাদনকারী, অথচ আমার নিকট হযরত ইব্রাহীম (আ)-এর এই কথাটি সবচাইতে বেশী আশা উৎপাদনকারী ১০5১1910105 ৮১১০]। ৯১ ০৪১৫ ১০1 ০5 অর্থাৎ! “হে আমার প্রতিপালক! আমাকে দেখাও কেমন করিয়া তুমি মৃতকে জীবিত করিবে ? তিনি বলিলেন, তুমি

— পৃষ্ঠা ৩৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।